আজ সমসপ্তক যোগে ভাগ্য চমকাবে ৫ রাশির, বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স!

Monday Lucky Zodiac Signs: সোমবার, ২৯ জানুয়ারি চাঁদ প্রথমে সিংহ রাশি ও পরে কন্যা রাশিতে গোচর করবে। আজ থাকছে সমসপ্তক যোগ, শোভন যোগ এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র।

শাস্ত্র অনুসারে, সোমবার হল দেবাদিদেব মহাদেবের দিন। জ্যোতিষ গণনা বলছে আজ শোভন যোগ ও সমসপ্তক যোগ প্রভাবে এবং মহাদেবের কৃপায় ভাগ্য খুলে যাবে ৫ রাশির জাতকদের। এই জাতকরা প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। জীবনের সব সমস্যা দূর হবে। দেখে নিন, সোমবার কোন কোন রাশির জাতকরা সৌভাগ্য লাভ করবেন।

Monday Lucky Zodiac Signs

মিথুন রাশি

মিথুন রাশির জাতকদের আজকের দিনটি ভালো যাবে। ব্যবসায় লাভ হবে। পরিবারের সকলের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের আজকের দিনটা খুব ভালো কাটবে। অর্থ সঞ্চয় করতে পারবেন আজ।

কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকারা ধর্মীয় কাজে আগ্রহী হবেন। তীর্থ যাত্রায় যেতে পারেন। চাকুরিজীবীদের সামনে ভালো অফার আসতে পারে। ব্যবসায়ীরা বাধা-বিপত্তির সম্মুখীন হতে পারেন, তবে বুদ্ধি দিয়ে সমস্ত সমস্যা কাটিয়েও উঠবেন এবং ভালো লাভও পাবেন। মায়ের সঙ্গে চলমান ঝামেলার অবসান হবে।

কন্যা রাশি

কন্যা রাশির জাতকদের দিনটা খুব ভালো যাবে। বিদেশ যাত্রা হতে পারে। অর্থ লাভ হবে এবং অর্থ সঞ্চয়ও করতে পারবেন। ব্যবসায় লাভ হবে। আজ আপনি অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারেন।

মকর রাশি

ক্যারিয়ারে উন্নতি হবে। স্বাস্থ্য ভালো থাকবে। ব্যবসায় ভালো লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। আপনারা একসঙ্গে কোনও আত্মীয়ের বাড়িতে যেতে পারেন। আপনার আয় বাড়বে।

মীন রাশি

মীন রাশির জাতকদের জীবনে সুখ-শান্তি থাকবে। ব্যবসায় ভালো লাভ হবে। বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। তীর্থযাত্রায় যাওয়ার পরিকল্পনাও করতে পারেন। চাকুরিজীবীদের উন্নতি হবে। ব্যবসায় চলমান সমস্যাগুলি কাটিয়ে উঠতে সক্ষম হবেন। বিনিয়োগ থেকে ভালো লাভ পেতে পারেন। আটকে থাকা অর্থও ফেরত পাবেন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion