Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Monday Lucky Zodiac Signs: মহাদেবের কৃপায় আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন এই ৫ রাশির জাতক!
Monday Lucky Zodiac Signs: সোমবার, ২০ নভেম্বর চাঁদ কুম্ভ রাশিতে গোচর করবে। আজ ধ্রুব যোগ, আদিত্য মঙ্গল যোগ, ত্রিগ্রহী যোগ এবং ঘনিষ্ঠ নক্ষত্রের শুভ সংযোগও থাকছে। যে কারণে আজকের দিনটি অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে মানা হচ্ছে।
জ্যোতিষ গণনা অনুসারে, সোমবারে গঠিত হওয়া এই শুভ যোগের সুফল পাবে ৫ রাশির জাতক। স্বাস্থ্য ভালো থাকবে। আয়ের নতুন উৎসও পাবেন। কোন কোন রাশির জাতকদের আজকের দিনটা ভালো যাবে, জেনে নিন।

মেষ রাশি
মেষ রাশির জাতকদের আজকের দিনটি খুব ভালো যাবে। মহাদেবের আশীর্বাদে সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। উচ্চশিক্ষার জন্য যাঁরা প্রচেষ্টা করছেন, তাঁরা ভালো ফলাফল পাবেন। বিদেশে যাওয়ার ইচ্ছাও পূরণ হবে। ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার পরিকল্পনাও সফল হবে। আজ আপনি অনেক দিন পর কোনও বন্ধুর সঙ্গে দেখা করবেন। চাকুরিজীবীরা ক্যারিয়ারে সাফল্য পাবেন। নতুন সুযোগও আসবে। আজ সন্ধেবেলায় পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটাবেন।
তুলা রাশি
আজকের দিনটি তুলা রাশির জাতকদেরও ভালো কাটবে। সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্ন হবে। বিদেশ যাওয়ার সুযোগও পেতে পারেন। অফিসে সহকর্মীদের সহযোগিতা পাবেন। সিনিয়ররা আপনার কাজের প্রশংসা করবে। ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে। ব্যবসায় ভালো লাভ হবে। আর্থিক লাভ হবে। আয়ের নতুন উৎস পাবেন। অর্থ বিনিয়োগ করার জন্য আজকের দিনটি উপযুক্ত।
ধনু রাশি
ধ্রুব যোগের প্রভাবে ধনু রাশির জাতকদের ভাগ্য খুলে যাবে। পরিবারের সহযোগিতায় অনেক কাজ সম্পন্ন হবে। ব্যবসায় ভালো লাভ সম্ভব। আপনার খ্যাতি বৃদ্ধি পাবে। ক্যারিয়ারে ভালো সুযোগ আসবে। নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে ভালো সুযোগ আসবে। শ্বশুরবাড়ির সহযোগিতা পাবেন। আজ আপনি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে ভালো সময় কাটাবেন। ভাই-বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। অর্থ উপার্জনে সফল হবেন। অফিসে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ক্যারিয়ারে সাফল্য পাবেন।
মকর রাশি
সোমবার দিনটি মকর রাশির জাতকদের খুব ভালো যাবে। অর্থ উপার্জনে সফল হবেন। কর্মক্ষেত্রে আপনার সম্মানও বৃদ্ধি পাবে। জীবনসঙ্গীর সঙ্গে চলমান বিবাদের অবসান হবে। পরিবারে কোনও শুভ অনুষ্ঠান নিয়ে আলোচনা হতে পারে। ফলে বাড়িতে উৎসবমুখর পরিবেশ তৈরি হবে। আজ কোথাও বিনিয়োগ করলে ভবিষ্যতে ভালো আর্থিক লাভ পাবেন। মায়ের সঙ্গে কোনও আত্মীয়ের বাড়িতে দেখা করতে যেতে পারেন। আপনার সন্তান সম্পর্কে সুখবর পেতে পারেন।
মীন রাশি
মহাদেবের কৃপায় বিনিয়োগ থেকে ভালো লাভ হতে পারে। যদি সম্পত্তি সংক্রান্ত বিবাদ দীর্ঘদিন ধরে চলে থাকে, তবে আজ তাতে জয়লাভ করতে পারেন। চাকুরিজীবীরা ভালো ফলাফল পাবেন। শিক্ষার্থীদের পড়ালেখায় যে বাধা রয়েছে তাও দূর হবে। পড়াশোনায় মনোনিবেশ করতে সক্ষম হবেন। লভ লাইফ ভালো কাটবে। আজ আপনি আপনার বুদ্ধি দিয়ে প্রতারিত হওয়া থেকে বাঁচবেন।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications