Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Mokshada Ekadashi 2023: বছরের শেষ একাদশী পালিত হবে দু'দিন ধরে, জানুন তিথি ও শুভক্ষণ
Mokshada Ekadashi 2023 Date and Time: সনাতন ধর্মে সকল ব্রতের মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। প্রতি মাসে দুই পক্ষের উপস্থিতির কারণে দু'টি একাদশী হয়, একটি শুক্লপক্ষ এবং অন্যটি কৃষ্ণপক্ষ। বছরের প্রতিটি একাদশীর আলাদা আলাদা নাম এবং বিশেষ তাৎপর্য রয়েছে।
সামনেই মোক্ষদা একাদশী। গীতা জয়ন্তীও এই দিনেই পালিত হয়। পৌরাণিক কাহিনী অনুসারে, ভগবান শ্রীকৃষ্ণ মোক্ষদা একাদশীর দিনেই কুরুক্ষেত্রে অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন। এই একাদশীকে মোক্ষ প্রদানকারী বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস, মোক্ষদা একাদশী ব্রত পালন করলে সকল পাপ নাশ হয় এবং পূর্বপুরুষরা মোক্ষ লাভ করেন। বছরের শেষ একাদশীর তিথি, শুভক্ষণ সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

মোক্ষদা একাদশীর তিথি ও শুভক্ষণ
এ বছর ২২ ও ২৩ ডিসেম্বর দু'দিন পালিত হবে মোক্ষদা একাদশী। একাদশী তিথি শুরু ২২ ডিসেম্বর সকাল ৮টা ১৬ মিনিটে। ২৩ ডিসেম্বর সকাল ৭টা ১১ মিনিটে শেষ হবে একাদশী।
ব্রতভঙ্গের সময়
পঞ্জিকা অনুযায়ী, যাঁরা ২২ ডিসেম্বর মোক্ষদা একাদশী ব্রত পালন করবেন তাঁদের ২৩ ডিসেম্বর দুপুর ১টা ২২ মিনিট থেকে ৩টে ২৫ মিনিটের মধ্যে ব্রত ভাঙতে হবে। আর যাঁরা ২৩ ডিসেম্বর ব্রত পালন করেন, তাঁদের ২৪ ডিসেম্বর সকাল ৭টা ১০ মিনিট থেকে ৯টা ১৪ মিনিটের মধ্যে ব্রতভঙ্গ করতে হবে।
মোক্ষদা একাদশী ব্রতের সুফল
- শাস্ত্র মতে, মোক্ষদা একাদশীর ব্রত পালনে ব্যক্তির লোভ, আসক্তি, হিংসা ও সমস্ত পাপ নাশ হয়। শরীর, মন ও আত্মা শুদ্ধ হয়ে যায়।
- কথিত আছে, এই ব্রতের প্রভাবে মানুষের পূর্বসূরিদের মোক্ষ প্রাপ্তি হয়। তাঁদের কর্মফলের বন্ধন থেকে মুক্তি মেলে।
- মোক্ষদা একাদশী ব্রত পালন করলে অশ্বমেধ যজ্ঞের সমান ফলাফল লাভ করা যায়।
- বিষ্ণু পুরাণ অনুযায়ী, বছরের অন্য ২৩ একাদশীর ফল শুধুমাত্র মোক্ষদা একাদশী ব্রত করেই লাভ করা যায়।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications