দুঃখের মুখ দেখতে চান না নিশ্চয়? তাহলে নিয়মিত এই শিবমন্ত্রগুলি জপ করতে ভুলবেন না যেন!

এই প্রবন্ধে এমন কিছু শিব মন্ত্রের বিষয়ে আলোচনা কর হল, যা নিয়মিত পাঠ করলে মনের অন্দরে যত্নে গুছিয়ে রাখা সব স্বপ্ন যেমন বাস্তবের আলো দেখবে

ভাবতে পারেন মন্ত্রের সঙ্গে আমাদের ভাল থাকা বা মন্দ থাকার কী সম্পর্ক! এসবই বুজরুকি। আমিও অনেকটা একই রকম ভেবেছিলাম। কারণ আপনাদের মতো তো আমও আধুনিক যুগের সৈনিক, তাই না। কিন্তু বিশ্বাস করুন মন্ত্র গুণে চোখের সামনে অনেকের জীবনকে বদলে যেতে দেখেছি। আমার জীবনও কম বদলায়নি। সেই কারণেই তো আজকে এই প্রবন্ধ লেখার সিদ্ধান্ত নেওয়া।

এবার নিশ্চয় ভাবছেন, কী এমন লিখতে চলেছি এই প্রবন্ধে, যা আপনাদের জীবনটাই বদলে দিতে পারে? আসলে বন্ধু এই প্রবন্ধে এমন কিছু শিব মন্ত্রের বিষয়ে আলোচনা কর হল, যা নিয়মিত পাঠ করলে মনের অন্দরে যত্নে গুছিয়ে রাখা সব স্বপ্ন যেমন বাস্তবের আলো দেখবে, তেমনি কর্মক্ষেত্র থেকে সামাজিক জীবন, জীবনের প্রতিটি ধাপেই আপনি হয়ে উঠবেন সর্বোত্তম।

তাহলে আর অপেক্ষা কেন চুলুন শুরু করা যাক এমন এক আধ্যাত্মিক জার্নি, যার ডেস্টিনেশন শুধুই সাফল্য আর সাফল্য! তবে এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন মন্ত্র পাঠ করতে বলা হচ্ছে মানে সকাল সকাল স্নান সেরে ফুল মালা দিয়ে দেবের আরাধনা করা মাস্ট, এমনটা ভেবে নেওয়ার কোনও কারণ নেই। নিয়মিত যদি মন্ত্র পাঠ করার সঙ্গে সঙ্গে পুজো করতে পারেন, তাহলে ভালই হয়। কিন্তু সময়ের অভাবে যদি এমনটা করতে না পারেন, কোনও চিন্তা নেই! সারা দিন ধরে যখনই সময় পাবেন মনে মনে দেবের নাম করুন। দেখবেন আচ্ছে দিন আসতে সময় লাগবে না। আর এজন্য যে যে মন্ত্রগুলি জপ করতে হবে, সেগুলি হল...

১. বিপদ থেকে বাঁচতে:

১. বিপদ থেকে বাঁচতে:

এই পৃথিবীতে আমাদের গৃহস্থের বাইরে আর কোনও নিরাপদ জায়গা আছে বলে তো মনে হয় না। তাই তো যে কোনও ধরনের বিপদ থেকে বাঁচতে দেবের আরাধনা করতেই হবে। কারণ শাস্ত্র মতে সারা দিন ধরে মনে মনে "ওম নমঃ শিবায়", এই মন্ত্রটি জপ করে গেলে দেখবেন কোনও বিপদ আপনাকে ছুঁতে পারবে না। প্রসঙ্গত, বেদে এমনটাও লেখা আছে যে এই শিবমন্ত্রটির শক্তিতে পাপের শাস্তির হাত থেকেও রক্ষা মিলবে। ফলে জীবন সুন্দর হয়ে উঠতে দেখবেন সময় লাগবে না।

২. মনের ইচ্ছা পূরণ করতে:

২. মনের ইচ্ছা পূরণ করতে:

ছোট বেলায় যখনই আলাদিনের কার্টুন দেখতাম, তখন একটা কথাই মনে মনে ভাবতাম। আমার কাছেও যদি জিনি থাকতো, তাহলে কি ভালই না হত, তাই না! যা চাইতাম, তাই পেয়ে যেতাম। এমন ভাবনা কখনও সখনও আপনাদের মনেও এসেছে বলুন! কিন্তু জানেন কি সত্যিই মনের সব ইচ্ছা পূরণ হওয়া সম্ভব। আর মজার বিষয় হল তার জন্য জিনির প্রয়োজন নেই। শুধু নিয়মিত "ওম নমঃ ভগবতে রুদ্রায়", এই মন্ত্রটি জপ করে যেতে হবে। তাহলেই দেখবেন মনের ছোট থেকে ছোটতর ইচ্ছা পূরণ হবে চোখের পলকে।

৩. স্ট্রেস কমাতে:

৩. স্ট্রেস কমাতে:

একাধিক গবেষণায় একথা প্রমাণিত হয়ে গেছে যে আজকের ডেটে যুবসমাজের সিংহভাগই স্ট্রেসের শিকার। আর একথা তো নিশ্চয় এতদিনে জেনে গেছেন যে স্ট্রেস হল সেই বিষ, যা ধীরে ধীরে আমাদের শরীরকে ভাঙতে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই একাধিক রোগ মাথা চাড়া দিয়ে ওঠে। তাই তো স্ট্রেসকে কীভাবে হারাবেন, তা নিয়ে একটু ভাবতে হবে। আর একাজে আপনাকে সাহায্য করতে পারে এই মন্ত্রটি। শাস্ত্র মতে নিয়মিত "ওম তাৎ পুরুশায় ভিদমাহে মহাদেবায় ধিমাহি তানো রুদ্র প্রাচোদায়াত", এই মন্ত্রটি পাঠ করলে মন শান্ত হয়। ফলে মানসিক চাপ কমে যেতে সময় লাগে না। আর শান্ত মন হল আনন্দের উৎস। তাই তো একবার মনকে বাগে আনতে পারলেই কেল্লা ফতে!

৪. সুস্থ শরীর, প্রচুর অর্থ এবং সমৃদ্ধময় জীবন পেতে:

৪. সুস্থ শরীর, প্রচুর অর্থ এবং সমৃদ্ধময় জীবন পেতে:

রাস্তায় বেরিয়ে যে কোনও কাউকে প্রশ্ন করে দেখুন বেশিরভাগই অনেক টাকা, নয়তো সুস্থ শরীর বা আনন্দে ভরা জীবনের প্রত্যাশা করে চলেছেন। কিন্তু মজার বিষয় হল, কেউই জানেন না কীভাবে পূরণ হবে এই ইচ্ছা। তাই তো এই লেখায় এমন একটি মন্ত্রের প্রসঙ্গে আলোচনা করা হল, যা নিয়মিত পাঠ করলে অনেক টাকার মালিক হওয়ার স্বপ্ন পূরণ হতে যেমন সময় লাগবে না, তেমনি রোগমুক্ত শরীর এবং আনন্দ ময় জীবন পাওয়ার পথও প্রশস্ত হয়। ফলে মানব জীবন সার্থক হয়ে ওঠে। প্রসঙ্গত, এক্ষেত্রে যে মন্ত্রটি পাঠ করতে হবে, সেটি হল- "কার্পুর কারুনা বাতারম, সানসারা সারামবুঝান্দ্র হাম। সদা বসন্তম হৃদয়ারাভিন্দে, ভবম ভবানি শাহিতাম নমামি!"

৫. আয়ু বৃদ্ধি পাক যদি চান:

৫. আয়ু বৃদ্ধি পাক যদি চান:

শাস্ত্র মতে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র হল সবথেকে শক্তিশালী মন্ত্র, যা নিয়মিত পাঠ করা শুরু করলে ছোট-বড় কোনও রোগই ধারে কাছে ঘেঁষতে পারে না। ফলে আয়ু বৃদ্ধি পায় চোখে পরার মতো। প্রসঙ্গত, যে কোনও কঠিন রোগের প্রকোপ কমাতেও এই মন্ত্রটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই তো রোগমুক্ত শরীর যদি পেতে চান, তাহলে নিয়মিত জপ করতেই হবে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র। প্রসঙ্গত, মন্ত্রটি হল-"ওম ত্রৈয়ম্বকম্ য়জামহে সূগন্ধিম্ পূষ্টিবর্ধনম্। উর্বারূকমিব বন্ধনাম্ মৃত্যুরমোক্ষিয় মামৃতাত"।

Story first published: Tuesday, April 10, 2018, 11:18 [IST]
X
Desktop Bottom Promotion