Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Budh Gochar 2023: নভেম্বরে দু'বার রাশি পাল্টাবে বুধ, অর্থ লাভ ও ক্যারিয়ারে উন্নতি ৩ রাশির!
বৈদিক জ্যোতিষে বুধকে গ্রহের যুবরাজ হিসেবে বলা হয়। ব্যবসা, বুদ্ধি, তর্কশক্তি, বাণী, যোগাযোগের কারক গ্রহ বুধ। বুধের রাশি পরিবর্তনে ব্যক্তির জীবনের এই সমস্ত ক্ষেত্রগুলি প্রভাবিত হয়। নভেম্বর মাসে দু'বার রাশি পরিবর্তন করবে এই গ্রহ। মাসের প্রথমে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, তারপর মাসের শেষে ধনু রাশিতে প্রবেশ করবে।
একই মাসে বুধের দু'বার রাশি পরিবর্তনে একাধিক রাশির জাতকরা লাভান্বিত হবেন। চাকরি ও ব্যবসায় উন্নতি হবে। অর্থ লাভেরও সম্ভাবনা রয়েছে। জেনে নিন বুধের রাশি পরিবর্তনে কোন কোন রাশির জাতকদের উন্নতি হবে।

মেষ রাশিতে বুধ গোচরের প্রভাব
নভেম্বর মাসে বুধের দু'বার রাশি পরিবর্তনে লাভবান হবেন মেষ রাশির জাতকরা। আটকে থাকা কাজ শেষ হবে এই সময়। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। আর্থিক কাজে সাফল্য লাভ করবেন। এই সময়ে যাত্রার যোগ রয়েছে। এই রাশির যে জাতকরা গবেষণা ক্ষেত্রের সঙ্গে জড়িত, তাঁদের ভালো লাভ হবে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন, তাঁরা ভালো ফল পাবেন। পরীক্ষায় পাশ করতে পারেন।
কন্যা রাশিতে বুধ গোচরের প্রভাব
কন্যা রাশির জাতকদের উপর বুধ গ্রহের শুভ প্রভাব পড়বে। এ সময়ে জমিজমা, বাড়ি, গাড়ি কিনতে পারেন। সাহস বৃদ্ধি পাবে। ধন লাভের সম্ভাবনা প্রবল। যার ফলে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। ব্যবসায় ভালো লাভ হবে। ভাই-বোনের সহযোগিতা পাবেন। চাকরিজীবীদের পদোন্নতি ও ক্যারিয়ারে উন্নতি হতে পারে।
মকর রাশিতে বুধ গোচরের প্রভাব
বুধের রাশি পরিবর্তন মকর রাশির জাতকদের জন্য অত্যন্ত ফলদায়ী হবে। আয় বাড়তে পারে। আয়ের নতুন উৎসও পেতে পারেন। বিনিয়োগ থেকে ভালো লাভ হবে। অর্থ লাভ হবে। আপনি আপনার কোনও পরিকল্পনায় সাফল্য পেতে পারেন। শেয়ার বাজার, বেটিং, লটারিতে অর্থ বিনিয়োগ করে থাকলে তা থেকে লাভ হতে পারে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications