Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Budh Gochar August 2022 : কন্যা রাশিতে বুধের গোচর, কোন রাশির উপর কেমন প্রভাব পড়বে? জেনে নিন
২১ অগস্ট, রবিবার রাশি পরিবর্তন করতে চলেছে বুধ। সিংহ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশিতে গমন করবে। জ্যোতিষে বুধ গ্রহকে বুদ্ধি, তর্ক, বাণী, গণিত, চাতুর্য ও বন্ধুত্বের কারক গ্রহ মনে করা হয়। বুধের এই গোচরকালে কিছু রাশির ভাগ্য খুলে যাবে, আবার কিছু রাশির দুর্দিন শুরু হবে।

আসুন জেনে নেওয়া যাক, গ্রহের যুবরাজ বুধের এই রাশি পরিবর্তন ১২টি রাশির জন্য কেমন হবে।

মেষ রাশি
শিক্ষার্থীদের এই গোচরকাল খুব একটা ভাল কাটবে না। পড়ালেখায় কোনও বাধা আসতে পারে। কর্মক্ষেত্রে এই রাশি জাতক জাতিকারা ভাল ফলাফল পাবেন, বিশেষ করে ব্যাঙ্কিং সেক্টরের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সময়ে সাফল্য পেতে পারেন। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি মিলবে।

বৃষ রাশি
শিক্ষার্থীদের সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। পড়ালেখায় আসা বাধা দূর হবে এবং আপনি পড়াশোনায় যথাযথ মনোযোগ দিতে পারবেন। স্বাস্থ্যের যত্ন নিন। আর্থিক অবস্থা মজবুত হবে।

মিথুন রাশি
নতুন গাড়ি, প্রপার্টি কেনার জন্য এটি উপযুক্ত সময়। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। রিয়েল এস্টেটের সঙ্গে জড়িত ব্যক্তিদের এই সময়টি খুব ভাল কাটতে পারে।

কর্কট রাশি
ভাই-বোনদের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে এবং আপনি তাঁদের সাপোর্ট পাবেন। এই সময়ে আপনি তীর্থযাত্রাও করতে পারেন। শিল্পকলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই সময়টি খুব ভাল কাটবে। পিতার সঙ্গে সম্পর্ক ভাল হতে পারে।

সিংহ রাশি
এই সময়ে আপনাকে খুব সাবধানে কথা বলার পরামর্শ দেওয়া হচ্ছে, নয়তো আপনি সমস্যায় পড়তে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। একে অপরের সঙ্গে পর্যাপ্ত সময় কাটানোর সুযোগও পাবেন।

কন্যা রাশি
এই সময়ে আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। চাকরি হোক বা ব্যবসা, আপনার উন্নতি হতে পারে। তথ্যপ্রযুক্তি খাতের সঙ্গে যুক্তদের এই সময়টি খুবই ভাল কাটতে চলেছে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।

তুলা রাশি
স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে। তাই এই সময়ে আপনার স্বাস্থ্যের যত্ন নিন। কর্মক্ষেত্রে আপনি খুব ব্যস্ত থাকবেন।

বৃশ্চিক রাশি
বুধ দেবের কৃপায় আপনার ব্যক্তিগত জীবনের সমস্যা শেষ হতে পারে। প্রিয়জনদের সঙ্গে আপনার সম্পর্ক উন্নত হবে। বড় ভাই-বোনের সহযোগিতা পাবেন। আপনি যদি নতুন কোনও কাজ শুরু করতে চান কিন্তু আপনার পথে বাধা আসছে, তাহলে আজ আপনার সমস্যার সমাধান হতে পারে। লভ লাইফ ভাল কাটবে।

ধনু রাশি
চাকুরিজীবীরা উচ্চ পদ পেতে পারেন। এই সময়ে আপনার আত্মবিশ্বাসও বাড়বে। যাঁরা নিজের ব্যবসা শুরু করতে চান, তাঁদের সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। মায়ের সঙ্গে সম্পর্ক মজবুত হবে এবং আপনি প্রতিকূল পরিস্থিতিতেও মায়ের পূর্ণ সাপোর্ট পাবেন।

মকর রাশি
যে সকল শিক্ষার্থীরা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এই সময়টা তাঁদের খুব ভাল কাটবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের এই সময়ে খুব সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনে অনেক অশান্তি আসবে। এই সময়ে আপনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বেন। স্বাস্থ্য সমস্যাও হতে পারে। খারাপ স্বাস্থ্যের কারণে আপনি আপনার কাজে সঠিকভাবে মনোযোগ দিতে পারবেন না।

মীন রাশি
আজ অবিবাহিত জাতক জাতিকাদে জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। আপনি আপনার পছন্দের জীবনসঙ্গী পেতে পারেন। এই রাশির বিবাহিতদের এই সময়টি খুব ভাল কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের আজ ভাল লাভ হবে। আপনার ব্যবসা দ্রুত বৃদ্ধি পাবে। এই সময় স্বাস্থ্য দুর্বল থাকবে।
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications