Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Budh Gochar 2022 : ২৫ এপ্রিল রাশি পরিবর্তন করবে বুধ, ভাল সময় শুরু হবে এই রাশির জাতকদের!
জ্যোতিষশাস্ত্রে মতে, প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি রাশি থেকে অন্য রাশিতে স্থানান্তর করে। আর, গ্রহের রাশি পরিবর্তনের প্রভাব প্রতিটি রাশির উপরই পড়ে। ২৫ এপ্রিল, সোমবার বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে গ্রহের যুবরাজ বুধ। বুধকে বুদ্ধি এবং ব্যবসার কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়।

বুধের গোচরের ফলে কয়েকটি রাশির জাতক অত্যন্ত লাভবান হবেন, আর কিছু রাশির জাতক জাতিকারা সমস্যায় পড়বেন। আপনার জীবনে কেমন প্রভাব পড়বে? দেখে নিন -

মেষ রাশি
যাঁরা সঙ্গীতের সঙ্গে জড়িত তাঁদের এই সময়টি ভাল কাটতে চলেছে। কোথাও বিনিয়োগ করার আগে, ভাল করে ভাবনা-চিন্তা করুন এবং খোঁজ নিন। বন্ধুবান্ধব, পরিবার ও আত্মীয়দের সঙ্গে ভাল সময় কাটবে।

বৃষ রাশি
এই সময়ে পারিবারিক পরিবেশ ভাল থাকবে। বিবাহিত জীবন ভালই কাটবে। আর্থিক দিকও ঠিকঠাক থাকবে। যাঁরা নতুন বাড়ি বানাতে চান, তাঁদের জন্য এই সময়টা অনুকূল। সমাজে আপনার নাম-সম্মান বৃদ্ধি পাবে। শিক্ষার্থীরা এই সময়ে পড়াশোনায় মনোযোগী থাকবে। তাঁরা লেখাপড়ায় ভাল পারফম্যান্স করবে।

মিথুন রাশি
এই সময়ে আপনাকে আপনার পেশাগত জীবনে অনেক সমস্যা মোকাবেলা করতে হবে। ব্যবসায়ীদেরকে প্রতিটি কাজ খুব যত্ন সহকারে করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীরা কর্মক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। এই সময়ে আপনার খরচও বেশি হবে। খরচ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। কিছু জাতক এই সময়ের মধ্যে বিদেশ ভ্রমণের সুযোগও পেতে পারেন।

কর্কট রাশি
বুধের গোচর এই রাশির জন্য অনুকূল হবে। আয় বৃদ্ধি হতে পারে। চাকরিতে উচ্চ পদ বা বেতন বৃদ্ধি হতে পারে। আপনি আপনার বন্ধুদের সঙ্গে দুর্দান্ত সময় কাটাবেন। পরিবারের সঙ্গেও সময় কাটানোর সুযোগ পাবেন। বিবাহিতরাও তাঁদের জীবনসঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাবেন।

সিংহ রাশি
এই সময়ে আপনি নাম, সম্মান ও খ্যাতি অর্জন করবেন। আপনি আপনার সমস্ত কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন। বাড়ির পরিবেশ শান্তিপূর্ণ থাকবে। আপনার বিবাহিত জীবন ভালই কাটবে।

কন্যা রাশি
এই সময়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আপনার ভাল সম্পর্ক থাকবে। কর্মক্ষেত্রে উন্নতি হবে। বিদেশে পড়াশোনা করতে ইচ্ছুক এমন শিক্ষার্থীদের জন্যও এই সময়টা অনুকূল হতে চলেছে। বুধের গোচর কালে খরচ একটু বেশি হবে। তবে আপনার বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তুলা রাশি
পৈতৃক সম্পত্তি নিয়ে বাড়ির বড়দের সঙ্গে বিবাদ হতে পারে। অনেক জাতক আর্থিক সমস্যার সম্মুখীন হবে। তবে আপনি আপনার প্রচেষ্টা থেকে অপ্রত্যাশিত অর্থ লাভ করবেন।

বৃশ্চিক রাশি
এই সময়টি ব্যবসায়ীদের জন্য অনুকূল হবে। নতুন কোনও প্রোজেক্ট পেতে পারেন। এই সময়ে বিবাহিত জীবনে কিছু সমস্যা হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য সমস্যা হতে পারে। আর্থিক দিক ঠিকঠাক থাকবে।

ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকারা ব্যবসা বা চাকরি উভয় ক্ষেত্রেই ভাল পারফরম্যান্স করবেন। চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা আছে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। শিক্ষাক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম করতে হবে।

মকর রাশি
বুধের গোচরের প্রভাবে কর্মক্ষেত্রে সাফল্য আসবে। শিক্ষার্থীদের জন্যও এই সময়টি অনুকূল হবে। তাঁরা পড়াশোনায় ঠিকমতো মনোযোগ দিতে পারবে। ব্যবসায় ভাল লাভ হবে। চাকুরিজীবীদের জন্যও সময়টি অনুকূল।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের জীবনে উত্থান-পতন থাকবে। চাকুরিজীবীরা কর্মক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। যাঁরা ব্যবসা ক্ষেত্রে রয়েছেন তাঁদের প্রতিটি কাজ সম্পন্ন করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে।

মীন রাশি
আর্থিক দিক ঠিকঠাক থাকবে। এই সময়ে আপনি কোথাও বিনিয়োগ করতে পারেন। এর থেকে ভাল লাভ পাবেন। পারিবারিক সমস্যা হতে পারে। পিতা-মাতার সঙ্গে সুসম্পর্ক থাকবে।



Click it and Unblock the Notifications