Budh gochar 2023: ৭ জুন থেকে ভাগ্য খুলবে ৫ রাশির, অর্থ ও ক্যারিয়ারে দারুণ উন্নতি!

৭ জুন বুধ প্রবেশ করতে চলেছে বৃষ রাশিতে। ২৪ জুন পর্যন্ত এই রাশিতে অবস্থান করবে। তার পর এখান থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করে যাবে। মিথুন ও কন্যা রাশির অধিপতি গ্রহের যুবরাজ। বুধ কন্যা রাশিতে উচ্চ এবং মীন রাশিতে দুর্বল।

জ্যোতিষ অনুযায়ী বুধ বৃষ রাশিতে প্রবেশ করলে সমস্ত রাশির জীবনে শুভ ও অশুভ প্রভাব পড়ে। ৭ জুন বুধের গোচরে ৫ রাশির জাতকরা লাভবান হবেন। কর্মজীবনে সাফল্য আসবে। অর্থ লাভ হবে। জেনে নিন, কোন ৫ রাশিতে বুধের শুভ প্রভাব পড়তে চলেছে।

Mercury Transit In Taurus On 07 June 2023

বৃষ রাশিতে বুধ গোচরের প্রভাব
বুধের গোচর অর্থ এবং ক্যারিয়ারের ক্ষেত্রে ফলদায়ক হবে। চাকরিতে ভাল সুযোগ পাবেন। যারা বিদেশ থেকে ব্যবসা করছেন, তাদের ভাল লাভ হবে। আপনি আপনার বুদ্ধি প্রয়োগ করে সব কাজে সফলতা পাবেন। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। অর্থ সঞ্চয় করতে পারবেন। লভ লাইফ ভাল কাটবে। স্বাস্থ্য ভাল থাকবে।

কর্কট রাশিতে বুধ গোচরের প্রভাব
ক্যারিয়ারে একটু সাবধান থাকা প্রয়োজন। তবে আপনি যদি কঠোর পরিশ্রম করেন তাহলে কেউ আপনাকে সফল হতে বাধা দিতে পারবে না। কর্মক্ষেত্রে নতুন সুযোগ পাবেন। এই সুযোগগুলি সঠিকভাবে ব্যবহার করতে পারলে বড় লাভ হবে। লভ লাইফ ভাল কাটবে। স্বাস্থ্যের ছোটোখাটো সমস্যা হতে পারে।

কন্যা রাশিতে বুধ গোচরের প্রভাব
ক্যারিয়ারের দিক দিয়ে এই সময়টা খুব ভাল কাটবে। চাকরিতে এমন কিছু সুযোগ পেতে পারেন, যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন। কর্মক্ষেত্রে ভাল পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হবেন। ব্যবসায় ভাল লাভ হবে। ভাগ্যের সঙ্গ পাবেন। আর্থিক ক্ষেত্রে লাভ হবে। লভ লাইফ ভাল কাটবে। স্বাস্থ্য ভাল থাকবে। পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে।

মকর রাশিতে বুধ গোচরের প্রভাব
আর্থিক লাভ হবে। পুরানো বিনিয়োগ থেকে ভাল লাভ হতে পারে। এই সময়ে নিজের পছন্দের চাকরি পেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে। ক্যারিয়ারে উন্নতি হবে।

মীন রাশিতে বুধ গোচরের প্রভাব
বুধ গোচরের শুভ প্রভাবে আপনি আপনার চাকরিতে আশানুরূপ ফলাফল পাবেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি হবে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তারা এই সময় চাকরি পেতে পারেন। আর্থিক লাভ হবে, এর পাশাপাশি ব্যয় বৃদ্ধিও হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Friday, June 2, 2023, 10:21 [IST]
X
Desktop Bottom Promotion