Budh gochar 2023: জুনের প্রথম সপ্তাহে বুধের গোচর, খারাপ সময় শুরু হবে ৫ রাশির!

জুনের প্রথম সপ্তাহেই, অর্থাৎ ৭ তারিখ বৃষ রাশিতে প্রবেশ করবে গ্রহের রাজপুত্র বুধ। ২৪ জুন পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবে। তার পর মিথুনে প্রবেশ করবে।

বুদ্ধি, ব্যবসা ও বাণীর কারক গ্রহ বুধের এই গোচরকালে ৫ রাশির জাতকরা নানা সমস্যায় পড়বেন। আর্থিক অবস্থা ও ক্যারিয়ার প্রভাবিত হবে। পরিবারেও অশান্তি চলবে। জেনে নিন, বুধের গোচরের প্রভাবে কোন কোন রাশির সময় খারাপ যাবে।

Mercury Transit In Taurus On 07 June 2023

মেষ রাশিতে বুধ গোচরের প্রভাব
বুধের গোচরকালে পরিবারে ঝগড়া বিবাদ হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার ঝামেলা হতে পারে। অর্থাভাবও দেখা দিতে পারে। এই সময়ে আপনার বিবাহিত জীবনে খুব সাবধান থাকুন। জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া ঝামেলায় না জড়ানোই ভাল। এ সময়ে নিজের কাজে ঠিকমতো মনোনিবেশ করতে পারবেন না। এর ফলে লাভও কম হবে। স্বাস্থ্যের যত্ন নিন, নাহলে অসুস্থ হয়ে পড়তে পারেন।

মিথুন রাশিতে বুধ গোচরের প্রভাব
এই সময়ে নিজের কাজের জন্য তেমন প্রশংসা পাবেন না। যে কারণে আপনি হতাশ হতে পারেন। ব্যবসায়ীদেরও সময়টি ভাল যাবে না। লোকসান হতে পারে। প্রেম জীবনে সমস্যা দেখা দিতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ সম্ভব। স্বাস্থ্যের যত্ন নিন। অবহেলা করলে বিপদে পড়বেন।

সিংহ রাশিতে বুধ গোচরের প্রভাব
সিংহ রাশির জাতকরা এ সময়ে ভাগ্যের সঙ্গ পাবেন না। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে নিজের কাজের জন্য প্রশংসা পাবেন না। আর্থিক লোকসানের সম্ভাবনা রয়েছে। এই সময় কোনও বড়সড় লগ্নির পরিকল্পনা না করাই ভাল।

তুলা রাশিতে বুধ গোচরের প্রভাব
বুধের গোচরকালে তুলা রাশির জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে। ভাগ্যের সঙ্গ পাবেন না। অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন। এই সময়ে আপনাকে কর্মক্ষেত্রে খুব সাবধানে চলতে হবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে মতভেদ না করাই ভাল। ব্যবসায়ীদের এ সময়ে সতর্ক থাকতে হবে, না হলেই লোকসান হতে পারে।

ধনু রাশিতে বুধ গোচরের প্রভাব
কর্মক্ষেত্রে ভাল ফল পাবেন না। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে না। বুধের এই গোচর আপনার ক্যারিয়ারের জন্য শুভ নয়। চাকরি ক্ষেত্রে নানা সমস্যায় পড়তে পারেন। অফিসে আপনাকে এমন টার্গেট দেওয়া হবে, যা আপনি অর্জন করতে পারবেন না। এর কারণে আপনাকে অপমানিত হতে হবে। ব্যবসায়ীদের একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এই সময়ে আপনার খরচ বাড়বে এবং অর্থ সঞ্চয় কম হবে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, May 31, 2023, 22:39 [IST]
X
Desktop Bottom Promotion