Budh Gochar 2023: বৃষে গোচর বুধের, কাদের কপাল খুলবে, কারা সমস্যায় পড়বেন? জেনে নিন

জ্যোতিষে বুধকে গ্রহের রাজকুমার আখ্যা দেওয়া হয়েছে। বুদ্ধি, বাণী, যোগাযোগ ও ব্যবসার কারক গ্রহ বুধ। এই গ্রহের অবস্থান পরিবর্তনের প্রভাব প্রতিটা মানুষের জীবনে পড়ে।

বুধ ৭ জুন বৃষ রাশিতে প্রবেশ করেছে। এর পর ২৪ জুন মিথুন রাশিতে প্রবেশ করবে। আসুন জেনে নেওয়া যাক, বৃষ রাশিতে বুধের প্রবেশের ফলে ১২ রাশির উপর কেমন প্রভাব পড়তে চলেছে।

Mercury Transit In Taurus On 07 June 2023

মেষ রাশি
এই সময়ে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। ক্যারিয়ারের ক্ষেত্রেও সমস্যা হতে পারে। ব্যবসায় ক্ষতি হতে পারে। নতুন বিনিয়োগের জন্য এটি সঠিক সময় নয়। সম্পত্তি নিয়ে সমস্যায় পড়তে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে।

বৃষ রাশি
অর্থ লাভ হবে। চাকুরিজীবীরা চাকরির ভাল সুযোগ পাবেন। এই সময়ে আপনার স্বাস্থ্য ভাল থাকবে। তবে চোখের কোনও সমস্যা হতে পারে।

মিথুন রাশি
স্বাস্থ্য ভাল থাকবে না। এই সময়ে আপনার খরচ বাড়তে পারে। ক্যারিয়ারের দিক দিয়ে সময়টা খুব একটা ভাল যাবে না। কোনও বিষয়ে আপনার মন খারাপ থাকবে।

কর্কট রাশি
আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় থাকবে। চাকুরিজীবীদের বদলি হতে পারে। ব্যবসায় ভাল লাভ হবে। ব্যক্তিগত জীবন ভালই কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্যের ছোটোখাটো সমস্যা হতে পারে।

সিংহ রাশি
ক্যারিয়ারে ইতিবাচক ফলাফল পেতে পারেন। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করতে হবে। ব্যবসায় কৌশল পরিবর্তন করতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে ভাল সম্পর্ক থাকবে না।

কন্যা রাশি
চাকুরিজীবীদের সময়টি ভাল যাবে। আপনি আপনার সব কাজ সঠিক সময়ে সম্পন্ন করতে পারবেন। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আপনাদের দুজনের মধ্যে প্রেম-ভালবাসা বাড়বে। স্বাস্থ্য ভাল থাকবে।

তুলা রাশি
আর্থিক পরিস্থিতিতে স্বাভাবিক থাকবে। ব্যবসায়ীদের শত্রুদের সঙ্গে মোকাবিলা করতে হতে পারে। এই সময়ে যাত্রার ফলে আর্থিক ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের সময়টি ভাল কাটবে। দাম্পত্য জীবনে ঝামেলা হতে পারে।

বৃশ্চিক রাশি
এই গোচরকালে আপনার খরচ বাড়বে। কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে না। জীবনসঙ্গীর সঙ্গে আপনার পারস্পরিক বোঝাপড়ার অভাব দেখা দেবে। এই সময় আপনার গলায় ইনফেকশন হতে পারে।

ধনু রাশি
আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। অফিসে কাজের চাপ থাকবে। স্বাস্থ্য সমস্যা হতে পারে। বৈবাহিক সম্পর্কে ভুল বোঝাবুঝি বাড়বে। তবে আপনি আপনার বোঝাপড়ার মাধ্যমে সমস্যার সমাধান করবেন।

মকর রাশি
এই সময় আধ্যাত্মিক বিষয়ে ঝোঁক বাড়বে। আপনি তীর্থ যাত্রায় যেতে পারেন। চাকুরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। অবিবাহিত জাতকদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।

কুম্ভ রাশি
পারিবারিক সমস্যা দেখা দিতে পারে। এই সময় সঙ্গীতের প্রতি আগ্রহ বাড়তে পারে। এই সময় কাজের চাপ থাকবে, তবে আপনি ভাল ফলাফল পাবেন। ক্রমবর্ধমান ব্যয়ের কারণে, আপনি খুব বেশি অর্থ সঞ্চয় করতে পারবেন না। লভ লাইফে অশান্তি হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।

মীন রাশি
ক্যারিয়ারে গ্রোথের জন্য বিদেশে যাওয়ার কথা ভাবতে পারেন। ব্যবসায়ীদের চ্যালেঞ্জিং পরিস্থিতিতে পড়তে হবে। লভ লাইফে পারস্পরিক বোঝাপড়ার অভাব দেখা দেবে। এই সময় গলায় ইনফেকশন হতে পারে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Thursday, June 8, 2023, 10:55 [IST]
X
Desktop Bottom Promotion