Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
পয়লা মে বুধ গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করবে, জেনে নিন কোন রাশির জন্য শুভ হবে
সৌরজগতের নয়টি গ্রহের মধ্যে বুধ-কে রাজকুমার উপাধি দেওয়া হয়েছে। বুধ গ্রহ সবচেয়ে ছোট এবং সূর্যের নিকটতম। ২০২১ সালের পয়লা মে, গ্রহের যুবরাজ বুধ মেষ থেকে বৃষ রাশিতে গোচর করবে এবং ২৬ মে পর্যন্ত এখানেই অবস্থান করবে।

বুধের এই গোচর পয়লা মে সকাল ৫টা ৩২ মিনিটে হবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক, বুধ গ্রহের ট্রানজিট কোন রাশির জন্য শুভ এবং কাদের ক্ষেত্রে অশুভ হবে।

মেষ রাশি
এই ট্রানজিট মেষ রাশির জাতক-জাতিকাদের পক্ষে শুভ হবে। এই রাশির জাতকরা সবচেয়ে কঠিন বিষয়গুলি বুঝতে সক্ষম হবেন। মনের ইচ্ছা পূরণ হবে। অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন। শিক্ষার্থীরা কঠোর পরিশ্রমের ভাল ফলাফল পাবে।

বৃষ রাশি
শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবে। ব্যয় বাড়বে। শত্রুরা আপনার খ্যাতি নষ্ট করার চেষ্টা করবে। ব্যবসায়ীরা অনেক লড়াইয়ের পরে সাফল্য পাবেন। স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া দরকার। দীর্ঘ দূরত্বের যাত্রা হবে। সাবধানে গাড়ি চালান। চাকুরিজীবীদের ভাগ্য ভাল হতে পারে।

মিথুন রাশি
অর্থ ঋণ দেওয়ার আগে ভাবনা-চিন্তা করুন। অন্যের কাজে হস্তক্ষেপ করবেন না, তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন। জীবনসঙ্গীর সাথে সম্পর্ক ভাল থাকবে। অর্থ নিয়ে সতর্ক থাকুন। শত্রুদের থেকে সাবধান থাকুন। পরিবারের সঙ্গে সম্পর্ক ঠিক রাখুন, নাহলে সমস্যা বাড়তে পারে। শিক্ষার্থীদের মন অস্থির হতে পারে।

কর্কট রাশি
কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হতে পারে। ঈশ্বরের প্রতি বিশ্বাস বাড়বে। দান করুন। পারিবারিক সম্পর্ক আরও ভাল হবে। আর্থিক পরিস্থিতি আরও ভাল হবে। প্রবীণদের সেবা করার ফলে আপনি আশীর্বাদ পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে। আপনি যদি কোনও রোগের সাথে লড়াই করছেন, তবে এখন আপনি স্বস্তি পেতে পারেন।

সিংহ রাশি
এই রাশির জাতকদের জীবনে ভাল পরিবর্তন হতে পারে। ব্যবসা বাড়তে পারে। স্বাস্থ্য ভাল থাকবে। শারীরিক কষ্ট থেকে মুক্তি পাবেন। আপনার ক্রোধ নিয়ন্ত্রণ করা দরকার। সুসংবাদ পেতে পারেন। মন সুখী হবে। অকারণ ব্যয় এড়িয়ে চলুন। সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে।

কন্যা রাশি
মনের মধ্যে নেতিবাচক চিন্তা আসতে পারে। আধ্যাত্মিকতা সম্পর্কিত বই পড়ুন এবং গুরুজনদের সম্মান করুন। যৌক্তিক ক্ষমতা বৃদ্ধি পাবে। আপনি গণিত, বিজ্ঞানের মতো বিষয়ে ভাল পারফর্ম করতে পারবেন। অর্থ সঞ্চয় হবে। ভালভাবে কথা বলুন, তবেই কাজ হবে। ভাই-বোনদের সঙ্গে সুসম্পর্ক রাখুন, নইলে পরিস্থিতি খারাপ হতে পারে।

তুলা রাশি
আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। বৈবাহিক সুখ এবং সন্তান সুখ পাবেন। সামাজিক কাজ থেকে মান-মর্যাদা বৃদ্ধি পাবে। পেটের সমস্যায় পড়বেন। স্বাস্থ্যের দিকে মনোনিবেশ করুন।

বৃশ্চিক রাশি
স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া দরকার। আপনি যদি অবিবাহিত হন, তবে বিবাহ নিয়ে আলোচনা হতে পারে। বড়দের পরামর্শ নিয়ে তবেই কোনও গুরুত্বপূর্ণ কাজ করুন। আর্থিক সমস্যা হতে পারে। সংযম রাখুন, নাহলে পারিবারিক ঝামেলা বাড়তে পারে। শিক্ষার্থীরা অবশ্যই কঠোর পরিশ্রমের ফল পাবেন। রাগ নিয়ন্ত্রণে রাখুন।

ধনু রাশি
যাত্রা হতে পারে। আপনি ঋণ থেকে মুক্তি পেতে পারেন। স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া দরকার। কিছু বলার আগে ভাল করে ভাবনা-চিন্তা করুন, অন্যথায় বিবাহিত জীবন প্রভাবিত হতে পারে।

মকর রাশি
কাজের ক্ষেত্রে অনেক লড়াইয়ের পরে অবশ্যই কাজে সাফল্য মিলবে। ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। অর্থ সংকটে পড়তে পারেন। আপনার ব্যয় নিয়ন্ত্রণ করুন।

কুম্ভ রাশি
আর্থিক পরিস্থিতি আরও ভাল হবে। পারিবারিক জীবনে শান্তি থাকবে। পরীক্ষা না করে কাউকে বিশ্বাস করবেন না, অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। ব্যবসায়ীদের জন্য সময়টি ভাল। আপনার ক্রোধ নিয়ন্ত্রণ করুন। চাকুরিজীবীদের ধন লাভ হতে পারে।

মীন রাশি
ভাই-বোনদের সঙ্গে মতাদর্শগত পার্থক্যের কারণে পরিবারে অশান্তি হতে পারে। প্রয়োজনের চেয়ে বেশি বিশ্বাস, আপনার ক্ষতি করতে পারে। অজানা ভয় আপনার মানসিক অবস্থার উপর প্রভাব ফেলবে। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। অর্থের লেনদেনে সাবধানতা অবলম্বন করুন।



Click it and Unblock the Notifications