২১ নভেম্বর বুধ প্রবেশ করবে বৃশ্চিক রাশিতে, ভাগ্য চমকাবে এই রাশির জাতকদের!

Budh Rashi Parivartan November 2021 Effects in Bengali : মেধা, বুদ্ধি, কাজ ও ব্যবসায়ের কারক গ্রহ বুধ ২১ নভেম্বর বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। ১০ ডিসেম্বর পর্যন্ত বুধ গ্রহ এই রাশিতেই অবস্থান করবে। বুধ হল মিথুন এবং কন্যা রাশির অধিপতি।

Mercury Transit in Scorpio On 21 November 2021

বৃশ্চিক রাশিতে বুধের গোচরের ফলে আপনার রাশির উপর কেমন প্রভাব পড়বে, জেনে নিন এই আর্টিকেল থেকে।

মেষ রাশি

মেষ রাশি

আর্থিক দিক ভাল থাকবে। পৈতৃক সম্পত্তি প্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৌদ্ধিক ক্ষমতার ঘাটতি হতে পারে। আপনার স্বাস্থ্য ভাল থাকবে।

বৃষ রাশি

বৃষ রাশি

দাম্পত্য জীবন সুখের হবে। ব্যবসায় পার্টনারের সঙ্গে ভাল সম্পর্ক থাকবে। বিশেষ কিছু লাভের সুযোগ আসবে। জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্কের উন্নতি হবে। ধন-সম্পদ বাড়বে।

মিথুন রাশি

মিথুন রাশি

আপনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবেন। আয় বাড়বে, খরচ কমবে। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিশেষ সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। বন্ধুদের কাছ থেকে সহযোগিতা মিলবে। ব্যবসা এবং শিক্ষা সম্পর্কিত কাজে ভাল লাভ হবে। লেখালেখির কাজ এবং কৃষি কাজও লাভবান হবে। কোন বিতর্ক বা বিবাদে, সিদ্ধান্ত আপনার পক্ষে আসবে।

কর্কট রাশি

কর্কট রাশি

সন্তানের দিক থেকে ও শিক্ষা ক্ষেত্রের জন্য সময়টি ভাল। ব্যবসায় ন্যায্য লাভ হবে। নিঃসন্তান দম্পতিরা সন্তান সুখ পেতে পারেন। আপনার পিতা কোনও সমস্যায় পড়তে পারেন। জীবনসঙ্গীর সাথে সম্পর্ক খুব একটা ভাল থাকবে না।

সিংহ রাশি

সিংহ রাশি

বুধের এই গোচরের ফলে সুখ ও সৌভাগ্য মিলবে। কাজে অগ্রগতি হবে। চাকুরিজীবীদের পদোন্নতি ও ব্যবসায়ীরা লাভবান হবেন। খরচ কমবে, টাকাও বাঁচবে। বিনিয়োগের পথ খুলে যাবে। মায়ের স্বাস্থ্যে উত্থান-পতন থাকবে।

কন্যা রাশি

কন্যা রাশি

আপনার কাজ সর্বত্র প্রশংসিত হবে। ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গেও সম্পর্ক ভাল থাকবে। সংসারে উন্নতি হবে। আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে। টাকার অভাব হবে না। স্বাস্থ্যও ভাল থাকবে।

তুলা রাশি

তুলা রাশি

শিক্ষা ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিরা ভাল ফল পাবেন। টাকার অভাব দূর হবে। স্বাস্থ্য ভাল নাও থাকতে পারে। ব্যবসায় উত্থান-পতন থাকবে। সন্তান সুখ পেতেও সমস্যার সম্মুখীন হতে পারেন। কখনও কখনও এমন পরিস্থিতিও দেখা দিতে পারে যে, আপনার কাছে অর্থ থাকা সত্ত্বেও আপনি তা সঠিকভাবে ব্যবহার করতে পারছেন না।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

বুধের গোচর এই রাশিতেই হবে। বিবাহিত জীবনে সুখ থাকবে, তবে আপনার সঙ্গীর কাছ থেকে কিছু লুকালে আপনি সমস্যায় পড়তে পারেন। অর্থের অভাব হবে না, বরং আপনার ধন-সম্পদ বৃদ্ধি পাবে। এই সময়ে আপনি খুশি থাকবেন এবং আনন্দে সময় কাটাবেন। আপনি কর্মজীবনেও ভাল ফল পাবেন।

ধনু রাশি

ধনু রাশি

এই সময় ব্যয় বাড়বে। ঋণ নিতে হতে পারে। আপনার প্রয়োজনে আপনাকে অন্যের উপর নির্ভর করতে হতে পারে। আপনার ধন-সম্পদ বৃদ্ধি পাবে। সমাজে সম্মান ও খ্যাতি মিলবে।

মকর রাশি

মকর রাশি

শিক্ষাক্ষেত্রের জন্য এটি একটি ভাল সময়। আয়ের একাধিক উৎস থাকবে। বিনিয়োগ থেকে লাভ পাবেন। আর্থিক সংকট কেটে যাবে। স্বাস্থ্যের উন্নতি হবে। যেকোনও সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

চাকরিতে পদোন্নতি, ব্যবসার প্রসার ঘটবে। সমস্ত পরিকল্পনা থেকে লাভ মিলবে। জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্ক ভাল থাকবে। কঠিন পরিস্থিতিতেও ভাগ্য ভাল হবে। আপনার আয় বাড়বে এবং আপনার বাবারও উন্নতি হবে।

মীন রাশি

মীন রাশি

মীন রাশির জাতক-জাতিকাদের ভাগ্য ভাল হবে। সকল বাধা দূর হয়ে সুখ লাভ হবে। মানুষ আপনাকে সম্মান করবে। আপনার স্বাস্থ্যও ভাল থাকবে।

X
Desktop Bottom Promotion