Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Budh Gochar 2022 : ১৩ নভেম্বর থেকে ভালো সময় শুরু ৫ রাশির, তালিকায় আপনার রাশি আছে কি?
১৩ নভেম্বর বৃশ্চিক রাশিতে প্রবেশ করছেন বুধ দেব। এর আগে ১১ নভেম্বর শুক্র দেব বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছেন। বৃশ্চিক রাশিতে এই দুই গ্রহের মিলিত হওয়ার ফলে কেবল এই রাশির জাতকদেরই লাভ হবে না, আরও ৪ রাশির উপর শুভ প্রভাব পড়তে চলেছে।

চলুন জেনে নেওয়া যাক, বৃশ্চিক রাশিতে বুধের আগমনের ফলে কোন কোন রাশির লাভ হবে-

বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকারা বুধের গোচর কালে প্রচুর লাভবান হবেন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের এই সময়টি খুব ভাল কাটবে। আপনি যদি আপনার ব্যবসার জন্য নতুন অংশীদার খুঁজছেন, সেক্ষেত্রে আপনি সাফল্য পেতে পারেন। এই সময়ে আপনার পারিবারিক জীবনও খুব ভাল কাটবে।

কর্কট রাশি
শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা উন্নতি করবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রগতি হবে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন, তারা সাফল্য পাবেন। লভ লাইফ দারুন কাটবে। সন্তানদের সঙ্গে আপনার সম্পর্ক আগের থেকে আরও দৃঢ় হবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।

বৃশ্চিক রাশি
শিক্ষার্থীরা ভাল ফলাফল পাবে। ব্যবসায় অগ্রগতি হবে। ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে। পারিবারিক পরিস্থিতি ভাল থাকবে।

মকর রাশি
এই সময়ে আপনার কোনও বড় ইচ্ছা পূরণ হতে পারে। ব্যবসায় উন্নতি হবে। আপনার আয় বাড়বে। আপনি যদি নতুন কাজ শুরু করার চেষ্টা করেন, তাতে সফল হবেন। বিনিয়োগ থেকেও লাভ পাবেন। পরিবারের সহযোগিতা পাবেন।

মীন রাশি
এই সময় আপনি ভাগ্যের সঙ্গ পাবেন। এই সময় বিবাহ যোগ্য জাতক জাতিকাদের বিয়ের কথা এগোতে পারে। ব্যবসা সংক্রান্ত যাত্রা লাভজনক হবে। কোনও শুভ কাজে অংশ নেওয়ার সুযোগ আসতে পারে।
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications