Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Budh Gochar 2022 : বৃশ্চিক রাশিতে প্রবেশ করল বুধ! কার লাভ, কার ক্ষতি? দেখে নিন
জ্যোতিষশাস্ত্রে গ্রহের রাজকুমার হলেন বুধদেব। বুধকে বুদ্ধি, ব্যবসা, তর্ক, বাণী, গণিত, চাতুর্য ও বন্ধুত্বের কারক গ্রহ বলা হয়। বুধ দুর্বল হলে ব্যক্তির আত্মবিশ্বাস কমতে শুরু করে। ব্যক্তি নিজের সিদ্ধান্তের ওপর আস্থা রাখতে পারে না এবং নিজের চিন্তাভাবনা সঠিক ভাবে ব্যক্ত করতে পারে না।

১৩ নভেম্বর রাতে বুধ গ্রহ বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছে। যার প্রভাব সব রাশির উপরেই দেখা যাবে। চলুন দেখে নেওয়া যাক, বুধের এই রাশি পরিবর্তনে সমস্ত রাশির উপর কেমন প্রভাব পড়বে।

মেষ রাশি
কোনও কারণে আপনি খুব কষ্ট পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে না। পরিবারে সুখ, শান্তি থাকবে। আপনার গোপন শত্রু বাড়বে এবং তারা আপনাকে বিপদে ফেলার একটি সুযোগও মিস করবে না। কাউকে ধার দেওয়া থেকে বিরত থাকুন, অন্যথায় আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে ষড়যন্ত্রের শিকার হতে পারেন।

বৃষ রাশি
দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। যে সব অবিবাহিত জাতক জাতিকারা রিলেশনে আছেন, তারা এই সময় বিয়ের প্রস্তাব পেতে পারেন। ব্যবসায় প্রচুর লাভ হবে। এই সময় তীর্থ যাত্রা হবে। শিক্ষার্থীরা শিক্ষা-প্রতিযোগিতায় সাফল্য পাবেন।

মিথুন রাশি
এই গোচর মিথুন রাশির জাতকদের জন্য শুভ হবে না। স্বাস্থ্য ভাল থাকবে না। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। এই সময় খরচ বাড়বে। আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন। গবেষণা ও ক্রিয়েটিভ কাজে সাফল্য আসবে।

কর্কট রাশি
আপনি যদি লভ ম্যারেজ করতে চান, সেক্ষেত্রে এই সময়টি অনুকূল হবে। নতুন দম্পতিদের সন্তান লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের প্রবীণ সদস্য এবং বড় ভাইদের কাছ থেকে সহায়তা পাবেন। আপনি যদি সমস্ত পরিকল্পনা গোপন রেখে কাজ করেন, তবে আরও সফল হবেন।

সিংহ রাশি
পিতা-মাতার পূর্ণ সাপোর্ট পাবেন। আর্থিক দিক শক্তিশালী হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরত আসার সম্ভাবনা রয়েছে। বন্ধুবান্ধব ও আত্মীয়দের কাছ থেকে ভাল খবর পাবেন। জমি-জমা সংক্রান্ত বিষয়ের সমাধান হবে। পিতা-মাতার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।

কন্যা রাশি
ভাই-বোনের পূর্ণ সহযোগিতা পাবেন। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। পিতা আপনার কাজের প্রশংসা করবেন। প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। এই সময় আপনার গৃহীত সিদ্ধান্ত এবং কাজ প্রশংসা পাবে। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়বে। কঠিন পরিস্থিতিতে সহজেই জয়ী হবেন। সন্তান সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। নতুন দম্পতিদের সন্তান ধারণের সম্ভাবনা রয়েছে।

তুলা রাশি
আর্থিক উন্নতি হবে। যারা বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তারা সফল হবেন। স্বাস্থ্য ভাল থাকবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে আরও চেষ্টা করতে হবে।

বৃশ্চিক রাশি
জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। ব্যবসায় অগ্রগতি হবে। চাকরি ক্ষেত্রে পদোন্নতি ও সম্মান বৃদ্ধি পাবে। আপনি যদি কোনও নতুন ব্যবসা শুরু করতে চান বা নতুন চুক্তি স্বাক্ষর করতে চান, তবে সেই দৃষ্টিকোণ থেকে সময়টি শুভ।

ধনু রাশি
ব্যবসায় লাভ হবে। যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছেন, তাদের ভাল লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে না। এই সময় খরচ বাড়বে। আর্থিক সংকটে পড়তে পারেন। দাম্পত্য জীবনেও তিক্ততা আসতে পারে। কেন্দ্র বা রাজ্য সরকারের দপ্তরে প্রতীক্ষিত থাকা কাজ শেষ হবে। কোনও ধরনের টেন্ডারের জন্য আবেদন করতে চাইলে এই সময়টি অনুকূল।

মকর রাশি
আপনার সব ইচ্ছা পূরণ হবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের এই সময়টা ভাল কাটবে। আয়ের উৎস বৃদ্ধি পাবে। শিক্ষা-প্রতিযোগিতায় সাফল্য পাবেন।

কুম্ভ রাশি
কর্মক্ষেত্রে সময়টি ভাল কাটবে। মায়ের সঙ্গে ঝামেলা হতে পারে। সরকারি দপ্তরে কাজ এগোবে। বিদেশি কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতে চাইলে, সেই দিক থেকেও সময়টি অনুকূল। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা আছে।

মীন রাশি
বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। এই সময় আপনি জ্যোতিষশাস্ত্রের প্রতি খুব আগ্রহী হবেন। ভাই-বোনের সহযোগিতা পাবেন। আপনার গৃহীত সিদ্ধান্ত ও কাজ প্রশংসিত হবে। পরিবারের বড়দের সহযোগিতা পাবেন। বিদেশ ভ্রমণের জন্য করা প্রচেষ্টাও সফল হবে। আপনি ভিসার জন্য আবেদন করতে পারেন।
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications