Budh Gochar 2024: ধনু রাশিতে আসছে গ্রহের রাজকুমার, ভাগ্য পাল্টাবে ৩ রাশির, পূরণ হবে গাড়ি-বাড়ির স্বপ্ন!

Budh Gochar 2024: জ্যোতিষ শাস্ত্রে বুধকে ব্যবসা, বুদ্ধি, বাণী, যোগাযোগ ও তর্কশক্তির কারক গ্রহ হিসেবে চিহ্নিত করা হয়। মিথুন ও কন্যা রাশির অধিপতি এই গ্রহ। কোনও জাতকের জন্মকুণ্ডলীতে বুধ দুর্বল অবস্থায় থাকলে তাকে নানা ক্ষেত্রে অসাফল্যের মুখোমুখি হতে হয়। আবার কোষ্ঠীতে বুধ মজবুত থাকলে সেই জাতকের ভাবমূর্তি অত্যন্ত প্রভাবশালী হয়। জাতক অত্যন্ত বুদ্ধিমান হন।

৭ জানুয়ারি রাশি পরিবর্তন করবে বুধ। এ দিন বৃহস্পতির রাশি ধনুতে বুধের প্রবেশ ঘটবে। বুধের এই গোচরে ১২ রাশির উপরেই প্রভাব পড়বে। তবে জ্যোতিষ গণনা অনুযায়ী, এ সময়ে ৩ রাশির জাতকরা সবচেয়ে বেশি লাভবান হবেন। জেনে নিন কোন কোন রাশির জাতকদের কপাল খুলবে।

Mercury transit 2024

মিথুন রাশিতে বুধ গোচরের প্রভাব

বুধের রাশি পরিবর্তনে ভাগ্য খুলে যাবে মিথুন রাশির জাতকদের। বিবাহিত জাতকদের জীবন সুখে শান্তিতে কাটবে। এই রাশির অবিবাহিত জাতকরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। পার্টনারশিপ ব্যবসায়ীরা লাভবান হবেন। এই সময় গাড়ি ও সম্পত্তি ক্রয় করতে পারেন।

কন্যা রাশিতে বুধ গোচরের প্রভাব

বুধের ধনু রাশিতে গোচর এই জাতকদের জন্য শুভ ফলদায়ী হবে। এ সময়ে গাড়ি বা সম্পত্তি ক্রয় করতে পারেন। ভাগ্যের সঙ্গ পাবেন। পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে। এই রাশির যে জাতকরা মেডিক্যাল, রিয়েল এস্টেট, জমিজমা ও হোটেলের সঙ্গে জড়িত, তাঁদের ভালো লাভ হবে।

ধনু রাশিতে বুধ গোচরের প্রভাব

বুধের এই রাশিতেই গোচর হবে। এই সময় ধনু রাশির জাতকদের ব্যক্তিত্বের উন্নতি হবে। এই সময় আপনার সব ইচ্ছাপূরণ হবে। পরিকল্পনা অনুযায়ী কাজ পূরণ করতে সফল হবেন। পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে। জীবনসঙ্গীর উন্নতি হতে পারে। পার্টনারশিপে কোনও কাজ শুরু করার ইচ্ছা থাকলে, এই সময় করতে পারেন। এর থেকে ভালো লাভ হবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion