Mercury Transit 2023: নভেম্বরের শেষে রাশি পাল্টাবে বুধ, ক্যারিয়ারে উন্নতি ও ধন লাভের সম্ভাবনা ৩ রাশির!

Mercury Transit 2023: জ্যোতিষ গণনা অনুসারে, নভেম্বর মাসের শেষের দিকে রাশি পরিবর্তন করবে গ্রহের যুবরাজ বুধ। ২৭ নভেম্বর বুদ্ধি ও ব্যবসার কারক গ্রহ বুধ বৃশ্চিক থেকে বেরিয়ে ধনু রাশিতে প্রবেশ করবে।

বুধের এই গোচরের প্রভাব সমস্ত রাশির জাতকদের জীবনেই দেখা যাবে। তবে ৩ রাশির জন্য বুধের গোচর অত্যন্ত ফলদায়ক হতে চলেছে। এই সময় চাকরি ও ব্যবসায় সাফল্য আসবে। প্রচুর ধন লাভ হবে। জেনে নিন, কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন।

Mercury Transit

মেষ রাশিতে বুধ গোচরের প্রভাব

বুধের গোচরের প্রভাবে মেষ রাশির জাতকরা লাভবান হবেন। ভাগ্যের সঙ্গ পাবেন। এই সময় আপনার সমস্ত কাজ সম্পন্ন হবে। বিদেশ যাত্রার যোগ রয়েছে। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। এই সময় হাতে বড় অর্ডার আসতে পারে এবং কোনও ডিল ফাইনাল হতে পারে। এই সময় আপনি কোনও ধর্মীয় বা শুভ অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

কন্যা রাশিতে বুধ গোচরের প্রভাব

বুধের এই গোচরের প্রভাবে কন্যা রাশির জাতকদের জীবনে সুখ-শান্তি ফিরবে। এই সময় নতুন বাড়ি-গাড়ি কিনতে পারেন। চাকুরিজীবীরা আর্থিকভাবে লাভবান হবেন। বোনাস পেতে পারেন। মায়ের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে। যাঁরা রিয়েল এস্টেট এবং প্রপার্টি ডিজাইনিংয়ে কাজ করছেন, তাঁদের এই সময়টি ভালো কাটবে।

কুম্ভ রাশিতে বুধ গোচরের প্রভাব

বুধের রাশি পরিবর্তনে এই জাতকরা শুভ ফলাফল পাবেন। আয়ের বৃদ্ধি হতে পারে। এই সময় আপনার বেতন বাড়তে পারে। নতুন কোনও উৎস থেকে অর্থ লাভ হতে পারে। এই সময় আপনার কাজ প্রশংসিত হবে। ব্যবসায়ীরা লাভবান হবেন। বিনিয়োগ থেকে ভালো লাভ হবে। শনির সাড়েসাতির প্রকোপ থেকে মুক্তি মিলবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Tuesday, November 14, 2023, 11:32 [IST]
X
Desktop Bottom Promotion