Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Budh Gochar 2022 : ৩ ডিসেম্বর ধনুতে বুধের গমন, খরচ ও মানসিক চাপ বাড়বে ৪টি রাশির!
জ্যোতিষ শাস্ত্রে নবগ্রহের মধ্যে অন্যতম গ্রহ হল বুধ। ধন, বুদ্ধি, বাণী ও ব্যবসার কারক গ্রহ এটি। ডিসেম্বরের শুরুতেই বুধের গোচর হতে চলেছে। আগামীকাল ৩ ডিসেম্বর বুধ গ্রহের রাশি পরিবর্তন হবে। বৃশ্চিক রাশি থেকে বেরিয়ে ধনু রাশিতে প্রবেশ করবেন গ্রহের রাজকুমার।

যাদের কুণ্ডলীতে বুধ গ্রহ শক্তিশালী তারা ব্যবসা, শিক্ষা ও চাকরিতে সাফল্য পান। একইভাবে বুধ যদি কারো কুণ্ডলীতে দুর্বল থাকে তাহলে সেই ব্যক্তিকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। বুধের ধনু রাশিতে গোচরের ফলে ৪ রাশির জাতকদের আর্থিক, কর্মজীবন এবং স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। দেখে নিন তালিকায় আপনার রাশি আছে কিনা -

বৃষ রাশি
স্বাস্থ্য ভাল থাকবে না। এই সময়ে আপনি চর্মরোগে ভুগতে পারেন। ডিহাইড্রেশনের সমস্যা হতে পারে। তাই আপনাকে প্রচুর জল পান করার পরামর্শ দেওয়া হচ্ছে। নিজেকে খারাপ অভ্যাস থেকে দূরে রাখুন, নাহলে অনেক টাকা খরচ হতে পারে। এই সময়ে আপনার মনে কোনও বিষয় নিয়ে ভয় থাকতে পারে। আর্থিক বিষয়ে ঝুঁকি নেবেন না। এই সময়ে বিনিয়োগ না করাই ভাল। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ভাল ব্যবহার করুন।

কর্কট রাশি
মানসিক চাপের কারণে আপনার মাথা ব্যথা হতে পারে, রক্তচাপ সংক্রান্ত সমস্যাও হতে পারে, তাই খুব সাবধানে থাকুন। আপনার বিরোধীদের থেকে খুব সতর্ক থাকুন, তারা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। কোনও কারণে আপনাকে ঋণ নিতে হতে পারে। ঋণ নেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। সঞ্চিত অর্থ কমতে পারে।

তুলা রাশি
এই সময় আপনার সাহস কমে যেতে পারে। কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। বন্ধুদের সঙ্গে আপনার তর্ক হতে পারে। শিক্ষার্থীরা এই সময় পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন না। যে কোনও কাজে সাফল্য পেতে হলে অনেক পরিশ্রম করতে হবে।

মকর রাশি
এই সময়ে আপনার খরচ বাড়বে। আর্থিক ক্ষতি হতে পারে। অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন। এই সময়ে আপনার প্রতিপক্ষের থেকে খুব সতর্ক থাকুন।
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications