Budh Gochar 2022 : ধনু রাশিতে বুধের গমন, এই ৫ রাশির আয় বাড়বে ডিসেম্বরে!

ডিসেম্বরের প্রথম সপ্তাহেই অবস্থান পরিবর্তন হবে বুধের। ৩ ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করবে গ্রহের যুবরাজ। বৃহস্পতির রাশিচক্রে বুধ শুভ ফল দেয় বলে মনে করা হয়। জ্যোতিষ শাস্ত্রে বুধকে বুদ্ধি, ব্যবসা, ধন, তর্ক, বাণী, গণিত, চাতুর্য ও বন্ধুত্বের কারক গ্রহ মনে করা হয়। যে জাতকের কোষ্ঠীতে বুধ শুভ, তাঁদের কেরিয়ার ও আর্থিক জীবনে উন্নতি হয়। এরা প্রচুর শুভ ফলাফল লাভ করেন।

Mercury Transit in Sagittarius on 03 December 2022

ধনু রাশিতে বুধের প্রবেশের ফলে ৫ রাশির জাতকরা লাভবান হবেন। দেখে নিন, কোন কোন রাশির উপর বুধের গোচরের শুভ প্রভাব পড়বে -

মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির অধিপতি হল বুধ। বুধের গোচরের ফলে এই সময়ে ব্যবসায় যথেষ্ট লাভ হবে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের এই সময়টি খুব ভাল কাটতে পারে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। ব্যবসায়ীরা দীর্ঘ সময় ধরে আটকে থাকা অর্থ এই সময় পেতে পারেন।

সিংহ রাশি

সিংহ রাশি

ধনু রাশিতে বুধের গমন সিংহ রাশির জাতকদের জন্য খুব লাভদায়ক হতে পারে। এই সময়ে আপনি শেয়ার বাজার বা লটারি বা বাজি থেকে ভাল লাভ করতে পারেন। পুরানো বিনিয়োগ থেকেও লাভবান হবেন। কর্মক্ষেত্রে আপনার পারফরম্যান্স অনেক ভালো হবে। যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, তারা এই সময় স্কলারশিপ পেতে পারেন। লভ লাইফ ভাল কাটবে। যারা সন্তান ধারণের চেষ্টায় আছেন, এই সময়ে তারা সুখবর পেতে পারেন।

কন্যা রাশি

কন্যা রাশি

বুধের এই গোচর কন্যা রাশির জাতকদের জন্য শুভ হবে। গাড়ি, সম্পত্তির ক্ষেত্রে ভাল ফল পাবেন। মায়ের সঙ্গে আপনার সম্পর্ক খুব দৃঢ় হবে এবং আপনি তাঁর সহযোগিতা পাবেন। যারা দীর্ঘদিন ধরে প্রপার্টি কেনার পরিকল্পনা করছেন, এই সময়ে তাদের ইচ্ছা পূরণ হতে পারে। আপনার সব কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। যারা রিয়েল এস্টেটের সঙ্গে যুক্ত, তাদের এই সময়টি খুব ভাল কাটবে।

ধনু রাশি

ধনু রাশি

বুধ গ্রহের শুভ প্রভাবে ধনু রাশির জাতকরা পেশাগত জীবনে অনেক ভালো ফল পাবেন। আমদানি-রপ্তানি, চিকিৎসা খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই সময়টা খুবই ভাল কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের এই সময়টি খুব ভাল কাটবে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই রাশির জাতকদের ব্যয় বৃদ্ধি পাবে, তবে এর সাথে সাথে আপনার আয়ও বাড়বে। ভাগ্যের সঙ্গ পাবেন এবং এই সময়ে আপনি আপনার কঠোর পরিশ্রমের ভাল ফল পাবেন। শিক্ষার্থীরা ভাল ফলাফল পাবেন। যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, তাদের এই সময়টি খুব ভাল কাটবে।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion