Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্য পাল্টাবে ৩ রাশির, বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স!
জ্যোতিষশাস্ত্র মতে, বুধ গ্রহ বুদ্ধি, যুক্তি, বাণী ও ব্যবসার কারক। কোষ্ঠীতে বুধের অবস্থান মজবুত হলে প্রতিটি কাজেই সাফল্য পাওয়া যায়। বুধের রাশি পরিবর্তনের পাশাপাশি নক্ষত্র পরিবর্তনও মানব জীবনে বিশেষ প্রভাব ফেলে।
২০ জানুয়ারি পূর্বাষাঢ় নক্ষত্রে প্রবেশ করবে বুধ। এই নক্ষত্রের অধিপতি শুক্র। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধ ও শুক্রের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। বুধের এই নক্ষত্রে প্রবেশের ফলে দারুণ লাভবান হবেন তিন রাশির জাতক। এ সময়ে সাফল্য আসবে প্রতিটি ক্ষেত্রে।

মেষ রাশি (Aries)
বুধের নক্ষত্র পরিবর্তনের শুভ প্রভাব দেখা যাবে মেষ রাশিতে। এই সময় মেষ রাশির জাতকদের আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়বে। ধর্মীয় কাজে অংশগ্রহণ করবেন। উচ্চশিক্ষা লাভের ইচ্ছা পূরণ হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এই সময়ে সম্পন্ন হবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাবেন। বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যদের সঙ্গে কোথাও যেতে পারেন।
মিথুন রাশি (Gemini)
বুধের গোচরকালে ভাগ্য খুলে যাবে মিথুন রাশির জাতকদের। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো এই সময় সম্পন্ন হবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে আপনার। যাঁরা বিদেশে যেতে চান, তাঁদের ইচ্ছা পূরণ হবে। এই সময় আপনি আপনার পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন। এই রাশির মহিলারা এই সময়ে সাফল্য লাভ করতে পারেন।
তুলা রাশি (Libra)
তুলা জাতকরা এই সময় সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। ধন লাভের যোগ রয়েছে। আপনার মনে ক্রিয়েটিভ কাজ করার ইচ্ছা জাগ্রত হবে। এই সময় আপনি আপনার সমস্ত কাজ সম্পন্ন করতে পারবেন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications