Budh Rashi Parivartan : মীন রাশিতে প্রবেশ করবে বুধ, কোন রাশির ওপর কেমন প্রভাব পড়বে? জেনে নিন

১৫ মার্চ সূর্যদেব কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করেছেন। ২৪ মার্চ বুধ গ্রহ মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। তাই মীন রাশিতে বুধ এবং সূর্যের একসঙ্গে উপস্থিতির কারণে বুধাদিত্য যোগ গঠিত হবে।

Mercury Transit in Pisces On 24 March 2022 Effects On All Zodiac Signs

আসুন জেনে নেওয়া যাক, ২৪ মার্চ মীন রাশিতে বুধ গ্রহের প্রবেশের কারণে ১২টি রাশির উপর কেমন প্রভাব পড়বে।

মেষ রাশি

মেষ রাশি

ব্যবসায়ীরা কঠোর পরিশ্রম করুন। অফিসে আপনার ভাবমূর্তি নষ্ট হতে পারে। এই সময় খরচ বাড়বে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের জন্য সময়টি চ্যালেঞ্জিং হবে। এই সময় অ্যালার্জি, অনিদ্রার মতো সমস্যায় হতে পারে।

বৃষ রাশি

বৃষ রাশি

ব্যবসায়ীরা এই সময় ভাল ডিল করবেন। চাকুরিজীবীরা নিজেদের কাজে মনোযোগ দিন। এই সময় অর্থ উপার্জনের প্রচুর সুযোগ পাবেন। শিক্ষার্থীদের পড়াশোনায় মন বসবে না।

মিথুন রাশি

মিথুন রাশি

চাকুরিজীবীদের মনে চাকরি হারানোর ভয় থাকতে পারে। আপনি আত্মবিশ্বাসের অভাব অনুভব করবেন এবং নিরাপত্তাহীনতায় ভুগবেন। শিক্ষার্থীদের মনের মতো ফলাফল পেতে কঠোর পরিশ্রম করতে হবে। মায়ের স্বাস্থ্য সমস্যা হতে পারে।

কর্কট রাশি

কর্কট রাশি

এই সময়ে ব্যবসায়ীরা লাভবান হবেন না। আপনি ভাগ্যের সঙ্গ পাবেন না। যাত্রার সম্ভাবনা রয়েছে। উচ্চ শিক্ষার জন্য পরিকল্পনা করছেন এমন শিক্ষার্থীরা চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। অকারণে অর্থ ব্যয় করবেন না। খুব সাবধানে কথাবার্তা বলুন, অন্যথায় আপনি কারও মনে আঘাত দিতে পারেন।

সিংহ রাশি

সিংহ রাশি

এই সময়ের মধ্যে নতুন বিনিয়োগ করবেন না, অন্যথায় আপনার ক্ষতি হতে পারে। শেয়ারবাজারে বিনিয়োগ এই সময়ে অনুকূল নয়। ব্যবসায়ীরা নতুন কৌশল তৈরি করবেন, কিন্তু তাতে কাঙ্খিত ফল পাওয়া যাবে না। ব্যক্তিগত জীবনে ভুল বোঝাবুঝি এবং মতবিরোধ হতে পারে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। এই সময় দুর্ঘটনা ও অ্যালার্জির ঝুঁকি আছে।

কন্যা রাশি

কন্যা রাশি

কর্মক্ষেত্রের পরিবেশ ভাল থাকবে না। কারও সঙ্গে কথা বলার সময় সতর্ক থাকুন। এই সময় স্বাস্থ্য ভাল থাকবে না। মনকে শান্ত করার জন্য যোগাসন ও মেডিটেশন করুন।

তুলা রাশি

তুলা রাশি

লক্ষ্য অর্জন করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। আপনার মধ্যে যদি আত্মবিশ্বাসের অভাব থাকে, তবে আপনার কাজ বাধাগ্রস্ত হবে। এই সময়ে ভাগ্যের সঙ্গ পাবেন না। আর্থিক সমস্যা হবে। এই সময় কোনও কিছুতে বিনিয়োগ করবেন না। স্বাস্থ্য ঠিক রাখতে, খাওয়াদাওয়ার দিকে মনোযোগ দিন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

বিনিয়োগ করার জন্য এই সময়টি অনুকূল নয়। আর্থিক ক্ষতি হতে পারে। আপনি যদি চাকরি পরিবর্তন করার পরিকল্পনা করেন, সেক্ষেত্রে এটিই সঠিক সময়। শিক্ষার্থীদের জন্য সময়টি অনুকূল। জীবনসঙ্গীর সঙ্গে কথা বলার সময় খুব সতর্ক থাকুন।

ধনু রাশি

ধনু রাশি

আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য প্রশংসা পাবেন। কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন। পার্টনারশিপে ব্যবসা করেন এমন জাতকরা সুনাম অর্জন করতে সক্ষম হবেন। রিয়েল এস্টেট এজেন্ট এবং প্রপার্টি ডিলাররাও লাভবান হবেন। শিক্ষার্থীদের পড়াশোনায় মন বসবে না। মায়ের স্বাস্থ্যের সমস্যা হতে পারে, তাই তাঁর যত্ন নিন। এই সময় বাড়ির পরিবেশ শান্ত থাকবে।

মকর রাশি

মকর রাশি

কর্মক্ষেত্রে সহকর্মীদের পূর্ণ সাপোর্ট পাবেন। আপনি সময়মতো আপনার কাজ শেষ করবেন এবং আপনার সমস্ত কৌশল সফল হবে। এই রাশির শিক্ষার্থীরা সমস্যায় পড়তে পারেন। এই সময়ে আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সক্রিয় থাকবেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই সময়ের মধ্যে আপনি প্রচুর অর্থ উপার্জন করবেন। শেয়ারবাজারেও অর্থ বিনিয়োগ করতে সক্ষম হবেন। যাঁরা পারিবারিক ব্যবসার সাথে যুক্ত, তাঁরা এই সময়ে বাধা এবং চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। আপনার এবং আপনার শাশুড়ির মধ্যে মতের পার্থক্য হতে পারে। আপনার স্বাস্থ্যের যত্ন নিন।

মীন রাশি

মীন রাশি

এই সময়টি ব্যক্তিগত ক্ষেত্রে অনুকূল হবে না। ক্যারিয়ারে উন্নতি করতে চাইলে নিজেকে আরও আপডেটেড থাকতে হবে। নিজেকে প্রমাণ করতে হবে। তাহলেই আপনি ভাল অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। বিবাহিত জীবনে সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত আত্মবিশ্বাস আপনার জন্য ক্ষতিকর হতে পারে।

X
Desktop Bottom Promotion