Budh Gochar 2022 : ২৬ অক্টোবর তুলায় প্রবেশ করবে বুধ, কোন রাশির লাভ হবে? কাদের হবে লোকসান? দেখে নিন

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ২৬ অক্টোবর দুপুরে তুলা রাশিতে প্রবেশ করবে বুধ গ্রহ। ১৩ নভেম্বর পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবেন গ্রহের রাজকুমার। বুধকে বুদ্ধি, ব্যবসা, তর্ক, বাণী, গণিত, চাতুর্য ও বন্ধুত্বের কারক গ্রহ মনে করা হয়। যাদের কোষ্ঠীতে বুধ ভাল স্থানে রয়েছে তারা ব্যবসা, মেধা ও বুদ্ধিমত্তার দিক থেকে অনেক এগিয়ে থাকেন।

Mercury Transit in Libra on 26 October 2022

আসুন জেনে নেওয়া যাক, বুধের এই গোচর কোন কোন রাশির জন্য অনুকূল হবে এবং কাদের জীবনে সমস্যা দেখা দেবে -

মেষ রাশি

মেষ রাশি

কর্মক্ষেত্রে ভাল ফলাফল পাবেন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তারা ভাল ফলাফল পেতে পারেন। এই সময় আপনার ব্যয় বৃদ্ধি সম্ভব। স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে। খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন।

বৃষ রাশি

বৃষ রাশি

আয়ের নতুন উৎস পেতে পারেন। এই সময়ের মধ্যে আপনি অনেক উৎস থেকে অর্থ উপার্জন করতে পারবেন। তবে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফল পেতে পারেন। যারা কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছেন, তারা এই সময় সাফল্য পেতে পারেন। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। প্রতিকূল পরিস্থিতিতেও আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন।

মিথুন রাশি

মিথুন রাশি

বুধ দেবের কৃপায় আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি পাবে। প্রিয়জনের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। মায়ের পূর্ণ সাপোর্ট পাবেন। কর্মক্ষেত্রে ভাল ফলাফল পাবেন। এই সময়টি শিক্ষার্থীদের জন্য শুভ। কঠোর পরিশ্রম করলে আশানুরূপ ফলাফল পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

কর্কট রাশি

কর্কট রাশি

এই সময়ে আপনার আর্থিক সমস্যার সমাধান হতে পারে। অর্থ উপার্জনের অনেক ভাল সুযোগ পেতে পারেন এবং ঋণ থেকেও মুক্তি পাবেন। ঘরের পরিবেশ খুব ভাল থাকবে। চাকুরিজীবী ও ব্যবসায়ীরা এই সময়ে সাফল্য পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। চাকুরিজীবীদের আয় বাড়তে পারে। এই সময়টি শিক্ষার্থীদের জন্য অনুকূল।

সিংহ রাশি

সিংহ রাশি

ভাই-বোনদের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে। পিতার সাপোর্ট পাবেন। তিনি এই সময়ে আপনাকে গাইড করবেন। কর্মক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়তে পারে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে না।

কন্যা রাশি

কন্যা রাশি

পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। চাকুরিজীবীদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সমাধান হতে পারে। অতীতে করা কোনও বিনিয়োগ থেকে আপনার ভাল লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা আশানুরূপ ফল পেতে পারেন। তারা পরীক্ষায় সাফল্য পেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।

তুলা রাশি

তুলা রাশি

আর্থিক পরিস্থিতি ভাল থাকবে না। ব্যবসায়ীদের এই সময় বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের উন্নতি হবে। তবে আপনার সহকর্মী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ভাল সম্পর্ক রাখুন। দাম্পত্য জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। এই সময় খুব সাবধানে কথাবার্তা বলুন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

ব্যবসায়ীরা এই সময় খুব ব্যস্ত থাকবেন। চাকুরিজীবীরা এই সময় হতাশ হতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।

ধনু রাশি

ধনু রাশি

কর্মক্ষেত্রে ভাল ফলাফল পেতে পারেন। আপনার পারফরম্যান্সের উন্নতি হতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার প্রতি খুব মুগ্ধ হবেন, পাশাপাশি সহকর্মীদের সঙ্গে আপনার সমন্বয় আরও ভাল হবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। বন্ধুদের সঙ্গে এই সময়টা খুব আনন্দে কাটবে। সন্তান নিতে ইচ্ছুক এমন দম্পতিরা এই সময়ে সুখবর পেতে পারেন।

মকর রাশি

মকর রাশি

কর্মক্ষেত্রে আপনি আপনার কঠোর পরিশ্রমের সঠিক ফল পেতে পারেন। চাকুরিজীবীরা উচ্চ পদ পেতে পারেন। সরকারি চাকুরিজীবীদের বদলি হতে পারে। ব্যবসায়ীদের সব কাজ তাদের পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। আপনি যদি আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার পরিকল্পনা করছেন, তবে সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। সমাজে আপনার মান-সম্মান বাড়বে। বুধের কৃপায় আপনার মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে। আপনি যদি কোনও সম্পত্তি কেনা বা বিক্রি করার পরিকল্পনা করছেন, তবে তার জন্য এটিই সঠিক সময়।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

দাম্পত্য জীবনে পরিস্থিতি ভাল থাকবে না। ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে না। আপনাদের মধ্যে ঝগড়া হতে পারে। কর্মক্ষেত্রের পরিস্থিতি ভাল থাকবে না। সহজে সম্পন্ন হওয়া কাজেও বাধা আসবে। আপনাকে বেশি পরিশ্রম করতে হতে পারে। এই সময়ে আপনার কিছু কাজ মাঝপথে আটকে যেতে পারে।

মীন রাশি

মীন রাশি

মায়ের স্বাস্থ্য দুর্বল থাকতে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। ব্যবসায়ীরা ভাল ফলাফল পেতে পারেন। চাকুরিজীবীদের উন্নতি হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion