Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
তুলা রাশিতে বুধের প্রবেশ, কেমন প্রভাব পড়বে আপনার রাশির উপর? জেনে নিন
সৌরজগতের সবচেয়ে ছোটো গ্রহ হল বুধ। বুধ গ্রহ ২২ সেপ্টেম্বর কন্যা থেকে বেরিয়ে তুলা রাশিতে প্রবেশ করবে। ২ অক্টোবর পর্যন্ত এই রাশিতেই থাকবে। বুধের তুলা রাশিতে গোচর চাকরি, ব্যবসার ক্ষেত্রে শুভ হতে পারে।

বুধের গোচর ১২টি রাশির উপর শুভ অশুভ প্রভাব ফেলবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক তুলায় বুধের প্রবেশের ফলে আপনার রাশির উপর কেমন প্রভাব পড়বে।

মেষ রাশি
এই ট্রানজিট মেষ রাশির জাতকদের জন্য খুব শুভ হবে। আপনি আপনার সন্তানদের কাছ থেকে সুখবর পেতে পারেন, আপনার সন্তানরা আপনাকে সুখ দেবে। যে দম্পতিরা সন্তান নিতে ইচ্ছুক তারা এই সময়কালে সুখবর পেতে পারেন।

বৃষ রাশি
এই ট্রানজিটের সময় ট্যুরিজম ক্ষেত্রে কর্মরত জাতকরা ভাল ফল পাবেন। এই সময়ের মধ্যে কিছু লোক নতুন চাকরি পেতে পারেন। বুধের এই ট্রানজিটের সময় আপনার খরচ বৃদ্ধি পাবে।

মিথুন রাশি
এই রাশির কিছু জাতক নিজের ব্যবসা শুরু করার কথা ভাবতে পারে এবং এতে সফলও হতে পারে। শিক্ষার্থীদের জন্য এই গোচর শুভ হবে। চাকুরিজীবীরা উচ্চ কর্মকর্তাদের কাছ থেকে প্রশংসা পাবেন। সামাজিক কাজে অংশ নেওয়ার ফলে মান-সম্মান প্রাপ্তি হবে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। এই সময়ে আপনার এনার্জির মাত্রা এবং উৎসাহ বৃদ্ধি পাবে।

কর্কট রাশি
এই ট্রানজিটের সময় আপনার মধ্যে কমিউনিকেশনের দক্ষতা বৃদ্ধি পাবে। এই ট্রানজিটের সময় আপনাকে পারিবারিক বিষয়গুলিতে মনোযোগ দিতে হবে এবং শান্ত মনে পরিস্থিতি সামলাতে হবে।

সিংহ রাশি
এই গোচরের সময় আপনার আর্থিক লাভ হবে, কিন্তু বিনিয়োগের আগে আপনাকে সতর্ক থাকতে হবে, যাতে আপনি বিনিয়োগের সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।

কন্যা রাশি
এই ট্রানজিট আপনার জন্য অনুকূল হবে। পরিবারের সঙ্গে খুব ভাল সময় কাটানোর সুযোগ পাবেন। আপনি পরিবারের সদস্যদের ভাল যত্ন নেবেন এবং তাদের প্রয়োজনে অর্থ ব্যয় করতেও দ্বিধা করবেন না।

তুলা রাশি
এই ট্রানজিটের সময় আপনার আর্থিক লাভ হতে পারে। আপনি আপনার প্রচেষ্টায় কর্মক্ষেত্রে জেতার প্রবল ইচ্ছা থাকবে, কিন্তু আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখা উচিত এবং ভেবেচিন্তে সবকিছু করা উচিত।

বৃশ্চিক রাশি
এই ট্রানজিট চলাকালীন, কারুর সঙ্গে কথা বলার সময় আপনাকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। বুধের গোচর এই রাশির জাতকদের পক্ষে খুব একটা ভাল নাও হতে পারে।

ধনু রাশি
এই ট্রানজিটের সময় আপনি নতুন পার্টনারশিপ তৈরি করতে পারেন এবং আপনার ব্যবসা এগিয়ে যেতে পারে। আপনি এই সময়ের মধ্যে যেকোনও কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন।

মকর রাশি
এই ট্রানজিটের সময়কাল আপনার জন্য অনুকূল হবে। কর্মক্ষেত্রে সাফল্য মিলবে এবং আপনি যদি দীর্ঘদিন ধরে কোনও শিল্প বা কোম্পানির সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনি অগ্রগতির আশা করতে পারেন।

কুম্ভ রাশি
এই সময়কালে আপনি ধর্ম, পিতা, দীর্ঘ দূরত্বে যাত্রা, শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক, প্রকাশনা, উচ্চশিক্ষার মতো বিষয়গুলিতে মনোনিবেশ করবেন। আপনি এই সময় মানসিক চাপ থেকে মুক্তি পেতে পারেন।

মীন রাশি
এই সময়ের মধ্যে ব্যবসায়ী এবং চাকুরিজীবীরা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। জীবনে উত্থান-পতন আসতে পারে। এই সময়ের মধ্যে আপনার পেশাগত জীবনে বাধা আসতে পারে।



Click it and Unblock the Notifications