Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Budh Gochar 2023: ২৫ জুলাই বুধের গোচর, সূর্যের মতো ঝকমক করবে ৩ রাশির ভাগ্য!
Budh Rashi Parivartan 2023: জুলাই মাসে বুধের দু'বার রাশি পরিবর্তন। মাসের প্রথম দিকে অর্থাৎ ৮ জুলাই কর্কট রাশিতে প্রবেশ করেছে গ্রহের রাজকুমার। এবার মাসের শেষে অর্থাৎ ২৫ জুলাই পুনরায় রাশি পরিবর্তন করতে চলেছে বুধ। এ দিন সূর্যের রাশি সিংহে প্রবেশ করবে এই গ্রহ।
বুধকে ব্যবসা, বুদ্ধি, বাণী, যোগাযোগ ও তর্কশক্তির কারক গ্রহ হিসেবে চিহ্নিত করা হয়। বুধের সিংহ রাশিতে প্রবেশের ফলে ১২ রাশির ওপরই প্রভাব পড়বে। তবে ৩ রাশির জাতকদের ভাগ্যোদয় হতে চলেছে এই সময়। চাকরি ও ব্যবসায় লাভ হবে। আর্থিক পরিস্থিতিও খুব ভালো থাকবে। জেনে নিন সেই রাশিগুলো কী কী।

সিংহ রাশি (Leo)
সিংহ রাশিতেই প্রবেশ করবে বুধ। এই সময়ে আকস্মিক ধন লাভ হবে। আয় বাড়বে। এই রাশির যে জাতকরা আর্থিক সমস্যায় জেরবার ছিলেন, তাঁরাও সাফল্য লাভ করবেন। বিনিয়োগ থেকে ভালো লাভ আসতে পারে।
বৃশ্চিক রাশি (Scorpio)
বৃশ্চিক রাশির জাতকদের জন্য বুধের এই গোচর অত্যন্ত শুভ হবে। এই সময়ে চাকরি ও ব্যবসায় সাফল্য লাভ হবে। যে জাতকরা চাকরির খোঁজে রয়েছেন, তাঁরাও নতুন সুযোগ পাবেন। চাকুরিজীবীরা তাঁদের পছন্দমতো জায়গায় বদলি হতে পারেন। এই সময় পদোন্নতি ও বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে পরিস্থিতি ভালো থাকবে।
ধনু রাশি (Sagittarius)
বুধের সিংহ রাশিতে প্রবেশ ধনু রাশির জাতকদের জন্য ফলদায়ক হবে। এ সময়ে ধনু রাশির জাতক জাতিকারা ভাগ্যের সঙ্গ পাবেন। কাজের জন্য যাত্রা করতে হতে পারে। ব্যবসায় ভালো লাভ হবে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications