Budh gochar 2023: সূর্যের রাশিতে বুধের গোচর! কাদের ভাগ্য উজ্জ্বল হবে? বিপদে পড়বেন কারা?

Budh Gochar 2023: ২৫ জুলাই সিংহ রাশিতে প্রবেশ করেছে বুধ। আগামী ৬৭ দিন এই রাশিতেই বিরাজ করবে গ্রহের রাজকুমার। জ্যোতিষ শাস্ত্রে বুধকে ব্যবসা, বুদ্ধি, বাণী, যোগাযোগ ও তর্কশক্তির কারক গ্রহ হিসেবে চিহ্নিত করা হয়। মিথুন ও কন্যা রাশির অধিপতি এই গ্রহ। কোনও জাতকের কোষ্ঠীতে বুধ দুর্বল অবস্থায় থাকলে তাকে নানা ক্ষেত্রে অসাফল্যের মুখোমুখি হতে হয়।

বুধের গোচর মানব জীবনে গভীর প্রভাব বিস্তার করে। জেনে নিন সিংহ রাশিতে বুধের প্রবেশের ফলে ১২ রাশির উপর কেমন প্রভাব পড়বে।

Budh Gochar 2023

মেষ রাশি

বুধ গোচরের প্রভাবে আর্থিক সমস্যা দেখা দেবে। কোনও আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি সঠিক সময় নয়। ক্যারিয়ারের দিক দিয়েও সময় ভালো যাবে না। ব্যবসায় মোটামুটি লাভ হবে। সন্তান স্বাস্থ্য ভালো থাকবে না। এই সময় সর্দি, কাশি, অ্যালার্জিতে ভুগবেন। পরিবারে বিবাদ হতে পারে।

বৃষ রাশি

এই সময় আপনি খুব দুশ্চিন্তায় থাকবেন। ব্যবসায়ীরা আশানুরূপ লাভ পাবেন না। স্বাস্থ্য ভালো থাকবে। ক্যারিয়ারে বাধা আসতে পারে। সিনিয়ররা আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে না। লভ লাইফ ভালো কাটবে।

মিথুন রাশি

মিথুন রাশির জন্য বুধের এই গোচর শুভ ও ফলদায়ক হতে পারে। এই সময়ে আপনি নিজের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাবেন। ক্যারিয়ারের দিক থেকে এই সময়টি অনুকূল। ব্যবসায় ভালো লাভ হবে। আর্থিক অবস্থার উন্নতি হবে এবং এই সময়ে আপনি অর্থ সাশ্রয় করতে পারবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। এই সময়ে আপনার স্বাস্থ্য ভালো থাকবে।

কর্কট রাশি

ক্যারিয়ারের দিক দিয়ে সময়টি মোটামুটি যাবে। এই সময়ে ব্যবসায়ীরা সফল ও লাভবান হবেন। এই সময় আপনার চোখের সমস্যা দেখা দেবে। আর্থিক ক্ষেত্রে খুব সতর্ক থাকুন। অপ্রয়োজনীয় খরচ করা বন্ধ করুন।

সিংহ রাশি

বুধ গোচরের প্রভাবে আপনি বেশ ভালো অর্থ উপার্জন করতে পারবেন। আপনার সমস্ত ইচ্ছা পূরণ হতে পারে। দীর্ঘ যাত্রার যোগ রয়েছে। ক্যারিয়ারে উন্নতি হবে। ব্যবসায়ীরাও লাভবান হবেন। এই সময়ে প্রচুর খরচ হবে। আপনাকে ঋণ নিতে হতে পারে। দাম্পত্য জীবনে প্রেম-ভালোবাসা থাকবে। আপনার স্বাস্থ্যও ভালো থাকবে।

কন্যা রাশি

কর্মক্ষেত্রে সিনিয়রদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে না। চাকুরিজীবীরা চাকরি পরিবর্তন করতে পারেন। ব্যবসায়ী সফল হবেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে না। স্বাস্থ্য ভালো থাকবে। এই সময় আপনি সম্পত্তির উত্তরাধিকারী হতে পারেন।

তুলা রাশি

এই সময়ে ভাগ্যের সঙ্গ পাবেন। বিদেশে চাকরির সুযোগ পেতে পারেন। চাকুরিজীবীদের এই সময়টি ভালো যাবে। বিবাহিত জীবনে মধুরতা থাকবে। আপনার স্বাস্থ্য ভালো থাকবে। ব্যবসায় ভালো লাভ হবে।

বৃশ্চিক রাশি

ক্যারিয়ারে অনেক বাধা আসতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রেও বাধা আসবে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে না। লভ লাইভ ভালো কাটবে। এই সময় মায়ের স্বাস্থ্যের জন্য আপনার প্রচুর অর্থ ব্যয় হতে পারে।

ধনু রাশি

এই সময় চাকরি সংক্রান্ত যাত্রার যোগ রয়েছে। ব্যবসায়ীরা ভালো ফলাফল পাবেন। কর্মক্ষেত্রে আপনি আপনার প্রতিযোগীদের থেকে ভালো পারফর্ম করবেন। জীবনসঙ্গীর সঙ্গে ভালো বন্ধন থাকবে। এই সময় পিতার স্বাস্থ্যের জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে।

মকর রাশি

ব্যবসায়ীরা তেমন লাভবান হবেন না। অর্থ সঞ্চয় করতে পারবেন না। আর্থিক ক্ষতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। স্বাস্থ্য সমস্যা হতে পারে।

কুম্ভ রাশি

এই সময় আপনি আপনার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হবেন। কর্মক্ষেত্রে নিজের কাজে মনোযোগ দিন। তবেই আপনি সাফল্য পেতে পারেন। ব্যবসায়ীরা তেমন লাভবান হবেন না। এই সময় প্রতিযোগিতা বাড়বে। পারিবারে সমস্যা দেখা দেবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।

মীন রাশি

কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে। ব্যবসায় ভালো লাভ হবে না। এই সময়ে আপনার প্রচুর অর্থ ব্যয় হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন। সময়মতো খাওয়াদাওয়া করুন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion