Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বুধ প্রবেশ করবে সিংহ রাশিতে, লাভ হবে এই তিন রাশির জাতকদের
বুধ হল মিথুন এবং কন্যা রাশির অধিপতি। অগস্ট মাসে বুধদেব দু'বার রাশি পরিবর্তন করবে। এই মাসে বুধ প্রথমে সিংহ এবং তারপর কন্যা রাশিতে প্রবেশ করবে। ৯ অগস্ট ভোররাত ১টা ২৩ মিনিটে কর্কট থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে বুধ। ২৬ অগস্ট সকাল ১১টা ০৮ মিনিট পর্যন্ত সিংহ রাশিতেই বিরাজ করবে গ্রহের যুবরাজ।

সিংহ রাশিতে বুধের প্রবেশের ফলে সমস্ত রাশির উপরই শুভ-অশুভ প্রভাব পড়বে। তবে এই গোচরের ফলে কিছু রাশির বিশেষ লাভ হতে পারে। আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জাতক-জাতিকাদের বিশেষ লাভ হবে।

কন্যা রাশি
এই সময়টি আপনার জন্য শুভ হবে। আপনি দুর্দান্ত ফলাফল পেতে পারেন। কর্মক্ষেত্রের পরিবেশ অনুকূল থাকবে। কন্যা রাশির জাতক-জাতিকারা শুভ ফল পাবেন। চাকরিতে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভ হবে। আর্থিক পরিকল্পনাও সফল হবে। বিবাহিত জীবনে ভাল ফলাফল পেতে পারেন। জীবনসঙ্গীর সমর্থন পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন।

তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য এই সময়টি চমৎকার হবে। প্রতিটি কাজে সাফল্য আসবে। আপনার আর্থিক দিক শক্তিশালী হবে। কর্মক্ষেত্রে সহকর্মী এবং সিনিয়ররা আপনার কাজে সাহায্য করবে। আপনার ভাগ্যও ভাল হবে। পরিবারের সদস্যদের সঙ্গে মূল্যবান সময় কাটানোর সুযোগ পাবেন। পরিবারের সদস্যদের মধ্যে সমন্বয় ভাল থাকবে।

কুম্ভ রাশি
বুধের রাশি পরিবর্তন কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হবে। বিবাহিত জীবনে মাধুর্য থাকবে। জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা মিলবে। কর্ম-ব্যবসায় সাফল্যের সম্ভাবনাও থাকবে। চাকরিতে পরিস্থিতি অনুকূল থাকবে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। শিক্ষার্থীদের জন্য এই সময়টি অনুকূল হবে। তারা শুভ ফল পাবে।
আরও পড়ুন : অগস্টে রাশি পরিবর্তন করবে এই তিন গ্রহ, জানুন আপনার জীবনে কেমন প্রভাব পড়বে



Click it and Unblock the Notifications