Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বুধের সিংহ রাশিতে প্রবেশ, কেমন প্রভাব পড়বে ১২টি রাশির উপর? জেনে নিন
এই মাসে বুধ গ্রহ দু'বার রাশি পরিবর্তন করবে। বুধ হল মিথুন এবং কন্যা রাশির অধিপতি। ৯ অগস্ট বুধ গ্রহ রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে।

এই আর্টিকেলের মাধ্যমে আসুন জেনে নেওয়া যাক, ৯ অগস্ট সিংহ রাশিতে বুধ প্রবেশের পর ১২টি রাশির উপর কেমন প্রভাব পড়বে।

মেষ রাশি
আয় বৃদ্ধি পাবে। আপনার মান-সম্মান বৃদ্ধি পাবে। পরিবারে সুখের পরিবেশ থাকবে। আপনি কোনও সরকারি সাহায্য পেতে পারেন। বুধ দেবের কৃপা পেতে, আপনার গোমাতা-র সেবা করা উচিত।

বৃষ রাশি
এই সময়কালে আপনার অর্থ সংক্রান্ত কোনও সমস্যা হবে না। আপনি আয়ের নতুন উৎস পাবেন। সব পরিস্থিতিতেই মায়ের সহযোগিতা পাবেন। ইতিবাচক পরিস্থিতি বজায় রাখতে, একটি কৌটোয় কিছু জাফরান নিয়ে আপনার সাথে রাখুন, লাভ হবে।

মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের এই সময়টি খুব ভাল কাটবে। দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে। পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন। আপনার আয় বৃদ্ধি পাবে। এই রাশির ব্যবসায়ীরা ও চাকুরিজীবীরা ভাল লাভ পাবেন। স্বাস্থ্যের দিক থেকেও এই সময়টি ভালই কাটবে।

কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জন্য এই সময়টি খুব ভাল হবে না। সন্তানের দিক থেকে কোনও সমস্যা হতে পারে। অর্থ সংক্রান্ত সমস্যাও হতে পারে। ব্যবসায় বড় মুনাফা পেতে, আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে।

সিংহ রাশি
এই রাশিতেই বুধ গ্রহের ট্রানজিট হতে চলেছে। আপনার স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকতে হবে। সন্তানের দিক থেকে সমস্যা সম্ভব। দাম্পত্য জীবন খুব একটা ভাল কাটবে না।

কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি খুব ভাল এবং ফলদায়ক হবে। পরিবারে আনন্দময় পরিবেশ থাকবে। অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে শক্তিশালী হবে। সমাজে আপনার খ্যাতি বৃদ্ধি পাবে।

তুলা রাশি
তুলা রাশির জাতকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। ব্যয় বাড়বে কিন্তু সেই অনুযায়ী আয় বাড়বে না। এই সময়কালে আপনার সিদ্ধান্তগুলি ভেবেচিন্তে নিন।

বৃশ্চিক রাশি
বুধের এই ট্রানজিট বৃশ্চিক রাশির জাতকদের জন্য স্বস্তির হতে পারে। আপনি কঠিন সময়ে অন্যান্যদের সমর্থন পাবেন। এই সময়ে আপনার অসমাপ্ত কাজ সম্পন্ন হবে। এই সময়কালে আপনার দুর্গা মাতার পূজা করা উচিত।

ধনু রাশি
এই সময়টি ধনু রাশির জাতকদের জন্য শুভ হতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে এই সময়টি ভালই কাটবে। অর্থ সংক্রান্ত কোনও সমস্যা হবে না। আয়ের নতুন উৎস পাওয়ার সম্ভাবনা আছে। পারিবারের সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন।

মকর রাশি
ভাল ফলাফল পেতে আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হতে পারে। স্বাস্থ্যের সমস্যা হতে পারে। এই সময়ে আপনার বাবার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময়টি খুব ভাল কাটার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে সম্প্রীতি আগের চেয়ে ভাল হবে। শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। কোর্ট-কাছারির কোনও মামলার ক্ষেত্রে, সিদ্ধান্ত আপনার পক্ষে আসতে পারে।

মীন রাশি
শিক্ষাক্ষেত্রে যুক্ত জাতকদের লাভ হতে পারে। আয়ের উৎস বৃদ্ধি পাবে, যা আপনার আর্থিক অবস্থার উন্নতি করবে।



Click it and Unblock the Notifications