Budh Gochar 2022 : সিংহ রাশিতে বুধের প্রবেশ, আপনার জীবনে কী ঘটবে? জেনে নিন

পয়লা অগস্ট সিংহ রাশিতে প্রবেশ করেছে গ্রহের যুবরাজ বুধ। এর পর ২১ অগস্ট কন্যা রাশিতে গোচর করবে। জ্যোতিষ শাস্ত্রে বুধকে বুদ্ধি, ব্যবসা, তর্ক, বাণী, গণিত, চাতুর্য ও বন্ধুত্বের কারক গ্রহ মনে করা হয়। কুণ্ডলীতে এই গ্রহের শক্তিশালী অবস্থান একজন ব্যক্তিকে বুদ্ধিমান এবং কথা বলায় পারদর্শী করে তোলে।

Mercury Transit in Leo on 01 August 2022

সিংহ রাশিতে বুধের গমনের প্রভাব সব রাশির উপরই দেখা যাবে। কিছু রাশির জন্য বুধের এই গোচর শুভ হবে, আবার কিছু রাশির জাতক, জাতিকারা পারিবারিক ও আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। জেনে নিন, আপনার জীবনে কেমন প্রভাব পড়তে চলেছে -

মেষ রাশি

মেষ রাশি

এই সময়ে আপনি আপনার কাজে সাফল্য পাবেন। শিক্ষার্থীরা তাঁদের পরিশ্রম অনুযায়ী পরীক্ষায় সাফল্য পাবেন। সন্তানের কাছ থেকে সুখবর পেতে পারেন।

বৃষ রাশি

বৃষ রাশি

এই গোচরকালে আপনি কেরিয়ার এবং আর্থিক সমস্যায় পড়তে পারেন। পরিবারের সহযোগিতায় আপনার কাজ সম্পন্ন হবে। কর্মক্ষেত্রে আপনার প্রচেষ্টা সফল হবে। সন্তান ও পরিবারের পক্ষ থেকে কোনও সুখবর আসবে।

মিথুন রাশি

মিথুন রাশি

এই সময়ে নিজেকে শারীরিকভাবে সুস্থ রাখতে কিছু পদক্ষেপ নেবেন। খেলাধূলা ও ব্যায়ামের মতো কার্যক্রমেও অংশ নিতে পারেন। ভাই-বোনদের সঙ্গে ভাল সময় কাটাবেন।

কর্কট রাশি

কর্কট রাশি

স্বাস্থ্য ভাল থাকবে না। শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম করলে ভাল সাফল্য পেতে পারেন। পরিবারের সদস্যরা এই সময়ে আপনার অর্থের অপব্যবহার করতে পারে।

সিংহ রাশি

সিংহ রাশি

এই গোচরকালে আপনার সাহস বাড়বে, যা আপনাকে আপনার প্রতিটি সিদ্ধান্ত দ্রুত নিতে সাহায্য করবে এবং সময়ের সাথে সাথে আপনি আপনার সমস্ত কাজ ভালভাবে সম্পন্ন করতে সক্ষম হবেন।

কন্যা রাশি

কন্যা রাশি

বুধের রাশি পরিবর্তন কন্যা রাশির জাতক, জাতিকাদের জন্য শুভ হবে। যাঁরা আমদানি-রপ্তানি ও বৈদেশিক বাণিজ্যের সঙ্গে জড়িত, এই সময়ে তাঁদের ভাল লাভ হবে।

তুলা রাশি

তুলা রাশি

এই সময় কঠিন কাজেও জয়লাভ করবেন। চাকুরিজীবীরা ভাগ্যের সঙ্গ পাবেন। ব্যবসায়ীরা ভাল মুনাফা অর্জন করবেন। পারিবারিক জীবনের পরিস্থিতি ঠিকঠাক থাকবে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

যাঁরা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, এই সময়টা তাঁদের ভালই কাটবে। বন্ধুদের সহায়তায় আপনি একটি ভাল কোম্পানিতে চাকরির অফার পেতে পারেন। গুরুজনদের থেকে উপহার বা পৈতৃক সম্পত্তি পেতে পারেন।

ধনু রাশি

ধনু রাশি

এই সময় আপনার মনে তীর্থস্থান পরিদর্শন করার ইচ্ছা থাকতে পারে। অফিসে আপনার কঠোর পরিশ্রম এবং কাজের প্রতি আপনার নিষ্ঠা দেখে উর্ধ্বতন কর্মকর্তারা আপনার প্রশংসা করবে। এই সময়ে বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হবে।

মকর রাশি

মকর রাশি

মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই গোচর খুব শুভ হবে না। গাড়ি চালানোর সময় বা রাস্তায় হাঁটার সময় খুব সতর্ক থাকুন। এই সময়ে আপনার করা সমস্ত প্রচেষ্টা ভবিষ্যতে ভাল ফলাফল দেবে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এই সময়টি অনুকূল হবে। বহু বিবাহিত ব্যক্তি সন্তান সুখ পাবেন। কর্মক্ষেত্রে আপনার পারফরম্যান্স উন্নত হবে, যে কারণে উর্ধ্বতন কর্মকর্তারা আপনার প্রশংসা করবেন।

মীন রাশি

মীন রাশি

ক্যারিয়ারের ক্ষেত্রে চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। যাঁরা চিকিৎসা ক্ষেত্রে আছেন তাঁদের জন্য এই সময়টি অনুকূল হবে।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Tuesday, August 2, 2022, 15:59 [IST]
X
Desktop Bottom Promotion