জুন মাসেই ভদ্র রাজযোগ, বুধের কৃপায় চাকরি ও ব্যবসায় সাফল্য ৩ রাশির!

চলতি বছরের ২৪ জুন মিথুন রাশিতে প্রবেশ করবে গ্রহের রাজকুমার বুধ। তার পরই এখানে তৈরি হবে ভদ্র মহাপুরুষ রাজযোগ। এই রাজযোগে সমস্ত রাশির উপরই প্রভাব পড়বে। তবে এই যোগের জেরে ৩ রাশির জাতক-জাতিকাদের উপর শুভ প্রভাব দেখা যাবে।

জ্যোতিষ শাস্ত্রে বুধকে বুদ্ধি, বাণী, তর্ক, ব্যবসার কারক গ্রহ মনে করা হয়। যাদের কোষ্ঠীতে বুধ গ্রহ শক্তিশালী, তারা ব্যবসা, শিক্ষা ও চাকরিতে সাফল্য পান। আর বুধ যদি কোষ্ঠীতে দুর্বল থাকে, তাহলে সেই ব্যক্তিকে নানা সমস্যার মোকাবিলা করতে হয়।

বুধের রাশি পরিবর্তনের ফলে সৃষ্ট ভদ্র রাজযোগের শুভ ফল কোন কোন রাশির উপর দেখা যাবে, জেনে নিন এখানে।

bhadra rajyog 2023

মিথুন রাশিতে বুধ গোচরের প্রভাব
বুধের এই গোচরের প্রভাবে আপনার ব্যক্তিত্ব উন্নত হবে। সমাজে সম্মান বাড়বে। মিডিয়া, লেখালেখি, সংবাদপত্র, রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্য পাবেন। এই সময়ে আপনি জমিজমা বা গাড়ি কিনতে পারেন।

তুলা রাশিতে বুধ গোচরের প্রভাব
এই সময় ভাগ্যের সঙ্গ পাবেন। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের এই সময়টি খুব ভাল কাটবে। এই সময়ে আপনি আপনার পিতা এবং গুরুর আশীর্বাদ পাবেন। বিদেশ ভ্রমণের জন্য সময়টি উপযুক্ত। যারা আমদানি-রপ্তানির ব্যবসা করেন, তাদের ভাল লাভ হবে।

মকর রাশিতে বুধ গোচরের প্রভাব
ভদ্র রাজযোগের প্রভাব চাকরি ক্ষেত্রে সাফল্য আসবে। আপনি আপনার শত্রুদের পরাস্ত করতে সক্ষম হবেন। আপনার উপর নতুন দায়িত্ব আসতে পারে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, এই সময়ে তারা পছন্দসই চাকরি পেতে পারেন।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, June 7, 2023, 8:00 [IST]
X
Desktop Bottom Promotion