বুদ্ধ পূর্ণিমায় রাশি পরিবর্তন করছে বুধ, জানুন আপনার রাশির উপর কেমন প্রভাব পড়বে

২৬ মে বুধ গ্রহ মিথুন রাশিতে গোচর করবে। এই রাশিতে বুধ ৩ জুন পর্যন্ত অবস্থান করবে। এরই মাঝে ৩০ মে বুধ গ্রহ বক্রী হবে। জেনে নিন বুধের মিথুন রাশিতে গোচরের ফলে ১২টি রাশির উপর কেমন প্রভাব পড়বে।

Mercury Transit in Gemini on 26 May 2021

মেষ রাশি

মেষ রাশি

এই সময়ের মধ্যে আপনার আত্মবিশ্বাস বাড়বে। ছোট ভাই-বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। আপনার সাহস এবং শক্তি বৃদ্ধি হবে।

বৃষ রাশি

বৃষ রাশি

বুধের ট্রানজিট আপনার কথোপকথনের স্টাইলকে শক্তিশালী করবে। পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে। এই সময়ে আপনি অর্থ সাশ্রয় করতে সক্ষম হবেন।

মিথুন রাশি

মিথুন রাশি

আপনার বুদ্ধি দিয়ে আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন। এই সময় আপনি সুসংবাদ পেতে পারেন। বিবাহিত জীবনে সুখ-শান্তি বিরাজ করবে।

কর্কট রাশি

কর্কট রাশি

বুধের গোচরের ফলে এই সময়কালে আপনার ব্যয় বৃদ্ধি পাবে। ব্যয়ের চেয়ে আয় কম হবে। আর্থিক ক্ষতিও হতে পারে।

সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশি জাতক-জাতিকাদের পক্ষে বুধের এই গোচর শুভ হবে। আপনার আয় বাড়বে। একাধিক দিক থেকে অর্থ প্রাপ্তি হবে। এই সময়ে আপনি ভাল খবর পেতে পারেন। বাড়ির বড় ভাই-বোনদের সঙ্গে সম্পর্ক মধুর হবে।

কন্যা রাশি

কন্যা রাশি

এই সময়টি আপনার কাজের ক্ষেত্রে অনুকূল হবে। কর্মক্ষেত্রের সমস্যাগুলি দূর হবে। এই সময়ে আপনি কেবল কাজের ক্ষেত্রেই নয়, সমাজেও মান-সম্মান পাবেন।

তুলা রাশি

তুলা রাশি

ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আপনার আগ্রহ বাড়বে। আপনি সমাজকল্যাণমূলক কাজে অংশ নেবেন। জনগণের স্বার্থে কাজ করে আপনি মানসিক শান্তি পাবেন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই রাশির জাতক-জাতিকারা হঠাৎ সমস্যায় পড়তে পারেন। তবে রহস্যময় বিষয়ে আপনি আগ্রহী হবেন। এই সময়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন।

ধনু রাশি

ধনু রাশি

বুধের গোচরের প্রভাবে আপনার বিবাহিত জীবনে সুখ আসবে। আপনার জীবনসঙ্গীর সমর্থন পেয়ে আপনি নিজেকে ভাগ্যবান মনে করবেন। ব্যবসায় লাভ হবে।

মকর রাশি

মকর রাশি

শত্রুদের ষড়যন্ত্র থেকে আপনার সতর্ক থাকা দরকার। এই সময়ের মধ্যে, শত্রুরা আপনার উপর প্রভাব ফেলবে। এছাড়াও, নিজের স্বাস্থ্যের দিকেও আপনাকে মনোযোগ দিতে হবে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

প্রেম-ভালবাসার ক্ষেত্রে সাফল্য মিলবে। সম্পর্কের মধ্যে রোম্যান্স থাকবে। উচ্চশিক্ষার জন্য স্টাডি করছেন এমন শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে চিন্তা থাকবে।

মীন রাশি

মীন রাশি

মীন রাশির জাতক-জাতিকাদের জন্য বুধের এই গোচর শুভ হবে। এই সময়ের মধ্যে সুখ বৃদ্ধি পাবে। আপনি গাড়ি, প্রপার্টি কিনতে পারেন। মায়ের স্বাস্থ্য ভাল থাকবে।

X
Desktop Bottom Promotion