Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Budh gochar 2023: ২৪ জুন মিথুনে বুধের গমন, চাকরি ও ব্যবসায় উন্নতি হবে ৪ রাশির জাতকদের!
বৈদিক জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধি, বাণী, ব্যবসা, তর্কশক্তির কারক গ্রহ মনে করা হয়। যদি বুধ তার স্বরাশি মিথুন এবং কন্যায় থাকে, তবে অনুকূল অবস্থানে বিরাজ করে। বুধ গ্রহ ২৪ জুন স্বরাশি মিথুনে গমন করবে এবং ৮ জুলাই পর্যন্ত এখানেই থাকবে।
মিথুন রাশিতে বুধের গোচর কিছু রাশির জন্য শুভ ও ফলদায়ক হতে পারে। আসুন জেনে নেওয়া যাক, কোন কোন রাশির জাতক জাতিকারা বুধের গোচরকালে লাভবান হবেন।

মেষ রাশিতে বুধ গোচরের প্রভাব
কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। মিডিয়া বা মার্কেটিং-এর সঙ্গে যুক্ত, তাদের লাভ হতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনায় একাগ্রতা বাড়বে এবং তারা ভাল ফলাফল করবে।
বৃষ রাশিতে বুধ গোচরের প্রভাব
এই সময় আপনার কথাবার্তায় মাধুর্য থাকবে। যে কারণে আপনার কাছের মানুষদের সঙ্গে সমস্ত বিবাদের অবসান হবে। পারিবারিক বিবাদও মিটে যেতে পারে। আর্থিক অবস্থার উন্নতির কারণে আপনার আত্মবিশ্বাস বাড়বে। ব্যবসায় লাভ হবে। এই সময় আপনি বাড়ি বা সম্পত্তিও কিনতে পারেন।
মিথুন রাশিতে বুধ গোচরের প্রভাব
এই সময় আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। সমাজে আপনার সম্মান বাড়বে। এই গোচরকালে আপনার আর্থিক এবং পারিবারিক সমস্যার সমাধান হবে। যদি জীবনসঙ্গীর সঙ্গে কোনও বিবাদ হয়ে থাকে, তবে তা সমাধান হয়ে যাবে এবং আপনি আপনার সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাবেন। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করতে হবে। ব্যবসা এগিয়ে যাবে।
সিংহ রাশিতে বুধ গোচরের প্রভাব
এই সময় আপনি আপনার ভাই-বোনদের সহযোগিতা পাবেন। বিশেষ করে যদি আপনার ভাই বা বোন আপনার চেয়ে বড় হয়, তাহলে তারা আপনাকে পুরোপুরি সাপোর্ট করবে। কর্মক্ষেত্রে সিনিয়রদের সঙ্গে সুসম্পর্কের সুফল পাবেন।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications