Budh gochar 2023: মিথুনে বুধের গমন, বিরাট সমস্যায় পড়বেন ৩ রাশির জাতক!

জ্যোতিষশাস্ত্র অনুসারে নবগ্রহের প্রতিটি গ্রহেরই নিজস্ব গুরুত্ব রয়েছে। গ্রহগুলি নির্দিষ্ট সময়ে তার অবস্থান পরিবর্তন করে। জুন মাসে বুধের দু'বার রাশি পরিবর্তন ঘটছে। ৭ জুন বুধ বৃষ রাশিতে প্রবেশ করেছে। এর পর ২৪ জুন মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে বুধ।

জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধি, তর্ক, বাণী, ব্যবসা, ধন ইত্যাদির কারক গ্রহ বলা হয়। মিথুন রাশিতে বুধের গমনে ৩ রাশির উপর অশুভ প্রভাব দেখা দেবে। আসুন জেনে নেওয়া যাক, বুধের এই গোচরকালে কোন ৩ রাশির জাতকদের খুব সাবধানে থাকতে হবে।

Budh gochar 2023

কর্কট রাশিতে বুধ গোচরের প্রভাব
বুধের গোচরকালে ব্যবসায়ীদের অর্থ সংকটে পড়তে হতে পারে। শিক্ষার্থীর জন্য এই সময়টি অনুকূল নয়। পড়াশোনায় মন বসবে না। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা সমস্যায় পড়তে পারেন। এই সময়ে নিজের স্বাস্থ্যের যত্ন নিন। যে কোনও চর্মরোগের ক্ষেত্রে অবশ্যই ডাক্তার দেখান।

বৃশ্চিক রাশিতে বুধ গোচরের প্রভাব
এই সময় পারিবারিক কলহ চলতে পারে। ব্যবসায়িক পরিকল্পনা ফলপ্রসূ হবে না। এই সময়ে আপনি আপনার বন্ধুবান্ধবদের কাছ থেকে প্রতারিত হতে পারেন। খুব ভেবেচিন্তে কথাবার্তা বলুন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদ বাড়তে পারে।

ধনু রাশিতে বুধ গোচরের প্রভাব
বুধের মিথুন রাশিতে গমন এই জাতকদের জন্য অনুকূল হবে না। এই সময়ে কর্মক্ষেত্রে নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার প্রতি খুশি নাও হতে পারেন। দাম্পত্য জীবনে টানাপোড়েনের সম্ভাবনা রয়েছে। পার্টনারশিপে নতুন কাজ শুরু করার আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Monday, June 12, 2023, 10:39 [IST]
X
Desktop Bottom Promotion