Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
মিথুনে প্রবেশ করবে বুধ, জেনে নিন কোন রাশির উপর কেমন প্রভাব পড়বে
৭ জুলাই মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে বুধ। ২৫ জুলাই পর্যন্ত এখানেই অবস্থান করবে। জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে মিথুন এবং কন্যা রাশির অধিপতি বলে বিশ্বাস করা হয়। বুধের এই গোচরের ফলে ১২টি রাশির উপরই শুভ-অশুভ প্রভাব পড়বে।

তাহলে জেনে নিন, বুধের এই গোচরের ফলে আপনার রাশির উপর কেমন প্রভাব পড়তে চলেছে -

মেষ রাশি
বুধের এই গোচর মেষ রাশির জাতকদের জন্য শুভ হবে। পারিবারিক দিক ভালই থাকবে। চাকুরিজীবীদের জন্য সময়টি শুভ। আর্থিক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রতিদ্বন্দ্বীদের পরাস্ত করতে সফল হবেন। পরিবারের মহিলা সদস্যদের সম্মান করলে পরিবারের উন্নতি হবে।

বৃষ রাশি
আর্থিক ক্ষেত্রে ভাল ফল পাবেন। বুধের গোচর আপনার বাণীতেও প্রভাব ফেলবে। আজ আপনার ভাষায় মাধুর্য থাকবে। পারিবারিক দিক ভালই থাকবে। আপনি মানসিক শান্তি বোধ করবেন।

মিথুন রাশি
মিথুন রাশিতেই প্রবেশ করতে চলেছে বুধ, ফলে বুধের আশীর্বাদ থাকবে এই রাশির ওপর। এই সময়ে কোনও আনন্দ সংবাদ পাবেন। পার্টনারশিপে ব্যবসা করেন, এমন জাতকরা ভাল ফল পাবেন। সন্তান প্রাপ্তি হতে পারে বা বিবাহের মাধ্যমে পরিবারে নতুন অতিথির আগমন হতে পারে।

কর্কট রাশি
এই সময় অর্থের অপব্যয় হবে। ব্যবসায়ীদের উন্নতি হতে পারে। ব্যবসা সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত ফলদায়ক হবে। ব্যবসার কারণে কোথাও যাত্রা করতে হতে পারে এবং এর ফলে লাভও হবে।

সিংহ রাশি
আর্থিক দিক ভালই থাকবে। বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ হবে। আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন।

কন্যা রাশি
বুধের এই গোচরের ফলে অর্থ, সম্মান ও পদ বৃদ্ধি হবে। ব্যবসায়ীদের উন্নতি হবে। সাংবাদিকতা, বিজ্ঞাপন, ব্যাঙ্কিং ও ট্রাভেলস-এর সঙ্গে জড়িত জাতকরা ভাল ফল পাবেন।

তুলা রাশি
নতুন জমি-বাড়ি সংক্রান্ত কাজ পূর্ণ হবে। অর্থ বিনিয়োগ করতে পারেন। এই সময়ে আপনার পরিবারে কোনও শুভ অনুষ্ঠান হতে পারে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন। ব্যবসার দিক থেকেও সময়টি ভাল।

বৃশ্চিক রাশি
এই রাশির জাতক-জাতিকাদের জন্য বুধের গোচর শুভ হবে না। এই সময় অসুস্থ হতে পারেন। শত্রুপক্ষ শক্তিশালী হবে। বিরোধীদের থেকে সাবধানে থাকুন।

ধনু রাশি
পরিবারে কোনও মঙ্গল অনুষ্ঠান হতে পারে। বন্ধু মারফৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। নব দম্পতিদের জন্য সময়টি খুব ভাল। মিডিয়া ও বিজ্ঞাপনে চাকরি করেন এমন জাতক-জাতিকাদের উন্নতি হবে।

মকর রাশি
এই সময় ব্যয় বাড়তে পারে। চাকুরিজীবীদের ক্ষেত্রে, এই সময় সহকর্মীদের সঙ্গে মতানৈক্য হতে পারে। তবে বিতর্ক এড়িয়ে চলাই ভাল।

কুম্ভ রাশি
আর্থিক লাভ হতে পারে। সমাজে প্রভাব বাড়বে। অর্থের নতুন উৎস পাবেন। উচ্চশিক্ষার সঙ্গে জড়িত, এমন জাতকরা শিক্ষা ক্ষেত্রে নানান বাধার সম্মুখীন হতে পারেন। এই সময় পিতা-মাতার স্বাস্থ্য খারাপ হতে পারে।

মীন রাশি
এই রাশির জাতকদের আয়-ব্যয়ের মধ্যে সামঞ্জস্যতা থাকবে। বিবাদ থেকে দূরে থাকুন। যারা পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়টা শুভ।



Click it and Unblock the Notifications