Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Budh Gochar 2022 : জুলাইয়ে প্রথম রাশি পরিবর্তন করবে বুধ, এই রাশির জাতকদের ভাগ্য উজ্জ্বল হতে পারে!
জুলাই মাসে ৫টি প্রধান গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। মাসের প্রথমেই অর্থাৎ ২ জুলাই মিথুন রাশিতে গোচর করতে চলেছে বুধ। এর পরে ১৬ জুলাই কর্কট রাশিতে প্রবেশ করবে এবং মাসের শেষে অর্থাৎ ৩১ জুলাই সিংহ রাশিতে যাত্রা শুরু করবে।

বুধের রাশি পরিবর্তনের কারণে কিছু রাশির জাতক, জাতিকাদের ভাগ্য বদলাতে পারে। ধন-সম্পদ লাভ ও মান-সম্মান বাড়তে পারে। জেনে নিন, আপনার জীবনে কেমন প্রভাব পড়বে -

মেষ রাশি
পরিবারের লোকেদের সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। চাকুরিজীবীদের এই সময়টা খুব ভাল যাবে। এই সময়ে যাঁরা চাকরি পরিবর্তনের জন্য মনস্থির করছেন, তাঁরা ভাল সুযোগ পাবেন। যাঁরা মিডিয়া, সাংবাদিকতা ও মার্কেটিং-এর সঙ্গে যুক্ত, তাদের কর্মজীবনে অগ্রগতি হবে।

বৃষ রাশি
শিক্ষার্থীদের জন্য সময়টি অনুকূল। এই সময়ে তাঁদের মনোযোগ এবং একাগ্রতা বৃদ্ধি পাবে। যাঁরা মার্কেটিং, সাংবাদিকতা, মিডিয়া এবং যোগাযোগ ক্ষেত্রের সঙ্গে যুক্ত, তাঁদের এই সময়টি ভাল যাবে। যাঁরা তাঁদের কর্মজীবনে ব্রেক নিতে চাইছেন, তাঁরাও সুযোগ পাবেন। এই সময়ে আপনি আপনার অতীতে করা বিনিয়োগ থেকে লাভ করবেন।

মিথুন রাশি
এই সময়টা শিক্ষার্থীদের খুব ভাল কাটতে পারে। ব্যবসায়ীদের সময়টি ভাল কাটবে। নতুন ব্যবসার উন্নয়নে বিনিয়োগ করার জন্য সময়টি ফলদায়ক।

কর্কট রাশি
এই সময়ে আপনি প্রচুর অযথা ব্যয় করতে পারেন। আপনি আপনার বন্ধু এবং পরিচিতদের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক খুব একটা ভাল হবে না। স্বাস্থ্যের যত্ন নিন। চাকুরিজীবীদের জন্য সময়টি অনুকূল। যাঁরা বহুজাতিক কোম্পানিতে চাকরি করেন, তাঁরা ভাল সুযোগ পাবেন। যাঁরা মার্কেটিং, মিডিয়া ও সাংবাদিকতায় আছেন, তাঁদের ক্যারিয়ার গ্রাফ বাড়তে পারে।

সিংহ রাশি
বাড়ির সকলের সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। এই সময়ে আপনার আয়ের উৎস বাড়বে। বিনিয়োগ করার জন্য সময়টি অনুকূল।

কন্যা রাশি
পরিবারে সুখ, শান্তি থাকবে। ব্যবসায় উন্নতি হবে। সরকারি কর্মচারীরা ভাল ফল পাবেন। যাঁরা নতুন প্রকল্প শুরু করার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এই সময়টি উপযুক্ত। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, শিক্ষক এবং আইনজীবীরা এই সময়ের মধ্যে জনপ্রিয়তা এবং খ্যাতি অর্জন করবেন।

তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকারা এই সময়ে বেশ সুখী এবং ভাগ্যবান হবেন। ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে। এই সময়ের মধ্যে আপনি তীর্থস্থানে যেতে পারেন। পিতার সঙ্গে আপনার ভাল সম্পর্ক থাকবে এবং আপনি তাঁর সাপোর্ট ও সাহায্য পেতে পারেন। এই সময়ে আপনার বাবার স্বাস্থ্য ভাল থাকবে না।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বুধের গোচরকালে মানসিকভাবে বিপর্যস্ত থাকতে পারেন। এই সময়ে বন্ধুবান্ধব এবং আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে না। এই সময়ের মধ্যে আপনার পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন। এই সময়ে আপনার স্বাস্থ্য দুর্বল থাকবে। আপনি অ্যালার্জি, ফ্লু এবং সর্দি-কাশিতে আক্রান্ত হবেন। এই সময়ে কোনও বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

ধনু রাশি
বিবাহিতদের সময়টি ভাল কাটবে। যাঁরা পার্টনারশিপ ব্যবসা করছেন, তাঁদের কাজে উন্নতি হবে। যাঁরা কন্ট্র্যাক্ট বেসিসে কাজ করছেন, তাঁরা কর্মক্ষেত্রে তাঁদের কাজ থেকে আলাদা পরিচয় পেতে পারেন।

মকর রাশি
স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে। অফিসের পরিবেশ অনুকূল থাকবে। আপনার সহকর্মীরা এই সময়ে আপনাকে সাপোর্ট করবে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা এই সময়ের মধ্যে অনেক ভাল সুযোগ পেতে পারেন। তবে ব্যবসায়ীরা কোনও সমস্যায় পড়তে পারেন।

কুম্ভ রাশি
যাঁরা গবেষণার বিষয়ে অধ্যয়ন করছেন, তাঁদের জন্য এই সময়টি অনুকূল। এই সময়ে আপনি আপনার পড়াশোনায় মনোযোগ দিতে পারেন।

মীন রাশি
আপনি আপনার পরিবারের সঙ্গে বেশিরভাগ সময় কাটাতে পারেন। সরকারি কর্মচারীদের জন্য এই সময়টি অনুকূল হতে পারে। আপনি আপনার কর্মক্ষেত্রে সুনাম গড়তে সফল হতে পারেন। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications