Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Budh Gochar 2023: মকরে প্রবেশ করছে গ্রহের যুবরাজ, খুব সাবধানে থাকুন ৫ রাশির জাতকরা!
মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করবে বুধ গ্রহ। সূর্য ইতিমধ্যেই মকর রাশিতে উপস্থিত রয়েছে। শনির মকর রাশিতে বুধ এবং সূর্যের মিলনে বুধাদিত্য যোগ গঠিত হবে, যা সমস্ত ১২টি রাশিকে প্রভাবিত করবে।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, মিথুন ও কন্যা রাশির অধিপতি বুধ হল বুদ্ধি, বাণী, তর্ক, গণিত, চাতুর্য, ব্যবসার কারক গ্রহ। মকর রাশিতে বুধের গোচরে কিছু রাশির উপর শুভ, কিছু রাশির উপর অশুভ প্রভাব ফেলবে। আসুন জেনে নেওয়া যাক, কোন কোন রাশির উপর অশুভ প্রভাব পড়তে চলেছে-

বৃষ রাশিতে বুধ গোচরের প্রভাব
বুধের গোচরকালে আপনার হওয়া কাজগুলি কোনও কারণে আটকে যেতে পারে। খুব ভেবেচিন্তে বিনিয়োগ করুন, নইলে আর্থিক ক্ষতি হতে পারে। আপনার কথাবার্তায় নিয়ন্ত্রণ করুন। স্বাস্থ্যের অবনতি হতে পারে। এই সময়ে জীবনসঙ্গীর সঙ্গে কোনও বিষয়ে মতবিরোধ হতে পারে।

কর্কট রাশিতে বুধ গোচরের প্রভাব
স্বাস্থ্য ভালো থাকবে না। বুধের গোচরকালে কারুর সঙ্গে টাকা লেনদেন করা থেকে বিরত থাকুন এবং আপনার গোপন কথা কারুর সঙ্গে শেয়ার করবেন না। সরকারি চাকুরিজীবীরা সমস্যায় পড়বেন। চাকুরিজীবী এবং ব্যবসায়ীরা সমস্যায় পড়বেন। আপনার কাজে বাধা আসবে, যে কারণে আপনি মানসিক চাপে থাকবেন।

বৃশ্চিক রাশিতে বুধ গোচরের প্রভাব
বুধের গোচরকালে বৃশ্চিক রাশির জাতকরা চ্যালেঞ্জিং পরিস্থিতিতে পড়বেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কারণে আপনি বেশ চাপে থাকবেন এবং কাজে বাধা আসবে। খরচের দিকে নজর রাখুন, অন্যথায় ঋণ নিতে হতে পারে। লভ লাইফে খুব সতর্ক থাকুন এবং সাবধানে কথাবার্তা বলুন। আপনার কোনও কথা আপনার সঙ্গীকে আঘাত করতে পারে। যে কারণে আপনাদের সম্পর্ক খারাপ হতে পারে।

ধনু রাশিতে বুধ গোচরের প্রভাব
বুধের গোচর ধনু রাশির জাতকদের জন্য শুভ হবে না। কর্মক্ষেত্রে সমস্যা চলতে থাকবে। আপনি যদি সরকারের বিরুদ্ধে কাজ করেন, তবে এই গোচরকালে তা বন্ধ করুন, অন্যথায় কোর্ট-কাছারির মামলায় জড়িয়ে পড়তে পারেন। এই সময়ে ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে।

মকর রাশিতে বুধ গোচরের প্রভাব
স্বাস্থ্য ভালো থাকবে না। এই সময়ে বিনিয়োগ করা ক্ষতিকর হতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনায় বাধা আসবে। এই সময়ে ধর্ম-কর্মে আগ্রহী থাকবেন এবং মানসিক শান্তিও পাবেন।
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications