Budh Gochar 2023: ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মকর রাশিতে বুধের গমন, দারুণ লাভ হবে ৪ রাশির!

জ্যোতিষীদের মতে, যখনই কোনও গ্রহ বা নক্ষত্র রাশিচক্র পরিবর্তন করে, ১২টি রাশির জীবনে তার প্রভাব পড়ে। গ্রহ গোচর কারও জন্য শুভ, আবার কিছু জাতকদের জন্য অশুভ হতে পারে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অর্থাৎ ৭ ফেব্রুয়ারি মকর রাশিতে প্রবেশ করবে গ্রহের রাজকুমার বুধ। বুধের এই গোচরে ভদ্র রাজযোগের (Bhadra Rajyog) সৃষ্টি হবে। জ্যোতিষে এই রাজযোগকে অত্যন্ত শুভ মনে করা হয়। কিছু রাশির জন্য এই যোগ বিশেষ ফলদায়ক হবে।

Mercury Transit in Capricorn on 07 February 2023, These Zodiac Signs Will Be Lucky

চলুন জেনে নেওয়া যাক, ৭ ফেব্রুয়ারি বুধের গোচরের ফলে কোন কোন রাশির জাতকদের লাভ হবে-

মেষ রাশির উপর বুধের গোচরের প্রভাব

মেষ রাশির উপর বুধের গোচরের প্রভাব

বুধের রাশি পরিবর্তন মেষ রাশির জন্য খুব শুভ হবে। এই রাশির জাতকদের ভাগ্য খুলতে পারে। ভাগ্যের সঙ্গ পাবেন। শিক্ষা ও কর্মজীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে। যে কাজেই হাত দেবেন তাতেই সাফল্য আসবে।

মিথুন রাশির উপর বুধের গোচরের প্রভাব

মিথুন রাশির উপর বুধের গোচরের প্রভাব

মিথুন রাশির জাতক জাতিকারা বুধের গমনে ইতিবাচক ফলাফল পাবেন। ভাগ্যের সঙ্গ পাবেন। যারা পার্টনারশিপে কাজ করছেন, তাদের ভালো লাভ হবে। এই সময় অবিবাহিত জাতকদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। প্রেম জীবন ভালো কাটবে। আর্থিক লাভ হতে পারে।

কন্যা রাশির উপর বুধের গোচরের প্রভাব

কন্যা রাশির উপর বুধের গোচরের প্রভাব

বুধের এই গোচর কাল কন্যা রাশির জাতকদের খুব ভালো কাটবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ প্রাপ্তি হতে পারে। অর্থ লাভ হতে পারে। পরিবারে সুখ, শান্তি থাকবে।

ধনু রাশির উপর বুধের গোচরের প্রভাব

ধনু রাশির উপর বুধের গোচরের প্রভাব

ধনু রাশির জাতক জাতিকাদের এই সময়টি খুব ভালো কাটবে। বুধের গোচরে ধনু রাশির জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। ব্যবসায়ীরা লাভবান হবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ আজ সম্পন্ন হবে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Thursday, January 19, 2023, 20:09 [IST]
X
Desktop Bottom Promotion