Budh Gochar 2023: ৭ ফেব্রুয়ারি মকর রাশিতে বুধের গোচর, কোন রাশি শুভ ফল পাবে? জেনে নিন

বুধ গ্রহ ৭ ফেব্রুয়ারি ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করতে চলেছে। এই রাশিতে আগে থেকেই সূর্য বিচরণ করছে। যার ফলে মকরে সূর্য ও বুধের যুতি হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বুধকে গ্রহের রাজকুমার হিসেবে বিবেচনা করা হয়। বুদ্ধি, বাণী, তর্ক, গণিত, চাতুর্য, ব্যবসার কারক গ্রহ বলা হয়। কোষ্ঠীতে বুধ শুভ অবস্থানে না থাকলে পড়াশোনা, ব্যবসা, চাকরি, সবেতেই সাফল্য অসম্ভব।

Mercury Transit In Capricorn 07 January 2023 Effects

আসুন জেনে নেওয়া যাক, বুধের গোচরের ফলে ১২ রাশির উপর কেমন প্রভাব পড়তে চলেছে-

মেষ রাশির উপর বুধের গোচরের প্রভাব

মেষ রাশির উপর বুধের গোচরের প্রভাব

বুধের এই গোচর মেষ রাশির জাতক জাতিকাদের জন্য লাভদায়ক হবে। চাকুরিজীবীরা কর্মক্ষেত্রে সম্মান পাবেন। যারা চাকরি খুঁজছেন, তারা এই সময় ভালো খবর পেতে পারেন। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। এই সময় আপনি সম্পত্তি কেনার পরিকল্পনাও করতে পারেন।

বৃষ রাশির উপর বুধের গোচরের প্রভাব

বৃষ রাশির উপর বুধের গোচরের প্রভাব

ভাগ্যের সঙ্গ পাবেন না। আর্থিক অবস্থা ভালো থাকবে না। পিতার সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো থাকবে না। শ্বশুরবাড়ির পক্ষ থেকে সাহায্য মিলতে পারে। এই সময় ভ্রমণের যোগও আছে।

মিথুন রাশির উপর বুধের গোচরের প্রভাব

মিথুন রাশির উপর বুধের গোচরের প্রভাব

বুধের গমন এই রাশির জাতকদের জন্য লাভদায়ক হবে। আপনার আটকে থাকা সমস্ত কাজ শেষ হবে। আপনি এমন উৎস থেকে অর্থ পাবেন যা আপনি আশাও করেন নি। সমাজে আপনার মান-সম্মান বৃদ্ধি পাবে। শ্বশুরবাড়ির সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।

কর্কট রাশির উপর বুধের গোচরের প্রভাব

কর্কট রাশির উপর বুধের গোচরের প্রভাব

দাম্পত্য জীবনের পরিস্থিতি ভালো থাকবে না। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না। এই সময়ের মধ্যে ভ্রমণ এড়িয়ে চলুন। ব্যবসায়ীদেরও সময়টি খুব একটা ভালো কাটবে না।

সিংহ রাশির উপর বুধের গোচরের প্রভাব

সিংহ রাশির উপর বুধের গোচরের প্রভাব

সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময়টি ভালো কাটবে। আপনি আপনার পরিশ্রমের ভালো ফল পাবেন। চাকরিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা আছে। আপনি আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে পারবেন। ব্যক্তিগত জীবনের পরিস্থিতি ভালো থাকবে। পরিবারের সহযোগিতা পাবেন।

কন্যা রাশির উপর বুধের গোচরের প্রভাব

কন্যা রাশির উপর বুধের গোচরের প্রভাব

কন্যা রাশির জাতক জাতিকারা মিশ্র ফলাফল পেতে পারেন। মনে একধরনের অস্থিরতা চলবে। আর্থিক দিক দিয়ে এই সময়টা ভালো যাবে। আপনার আয় বাড়বে।

তুলা রাশির উপর বুধের গোচরের প্রভাব

তুলা রাশির উপর বুধের গোচরের প্রভাব

তুলা রাশির জাতকদের উপর বুধের আশীর্বাদ থাকবে। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আর্থিক দিক দিয়েও ভালো ফলাফল পাবেন। এই সময়ের মধ্যে আপনি সম্পত্তি কেনা বা বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন। আটকে থাকা কাজ সম্পন্ন হবে। স্বাস্থ্য ভালো থাকবে।

বৃশ্চিক রাশির উপর বুধের গোচরের প্রভাব

বৃশ্চিক রাশির উপর বুধের গোচরের প্রভাব

এই সময়ের মধ্যে আপনার শত্রুরা সক্রিয় থাকবে। তারা আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারে। কঠিন সময়ে বন্ধুদের সহযোগিতা পাবেন। সমাজে আপনার পরিচিতি বাড়বে।

ধনু রাশির উপর বুধের গোচরের প্রভাব

ধনু রাশির উপর বুধের গোচরের প্রভাব

বুধের এই গোচর ধনু রাশির জাতকদের জন্য ফলদায়ক হবে। ছোটোখাটো সমস্যা হতে পারে, তবে ভাগ্যের সঙ্গ পেতে পারেন। এই সময়ে আপনার আত্মবিশ্বাস বাড়বে। আয় বৃদ্ধি হবে এবং আপনি সঞ্চয় করতে পারবেন। জীনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।

মকর রাশির উপর বুধের গোচরের প্রভাব

মকর রাশির উপর বুধের গোচরের প্রভাব

আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ করুন। এই সময় আপনার কথা অন্য ব্যক্তিদের মনে আঘাত দিতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন। পিতার সহযোগিতা পাবেন এবং তাঁর সাহায্যে আপনার আটকে থাকা কাজগুলিও সম্পন্ন হবে। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে।

কুম্ভ রাশির উপর বুধের গোচরের প্রভাব

কুম্ভ রাশির উপর বুধের গোচরের প্রভাব

স্বাস্থ্য ভালো থাকবে না। আপনি ক্লান্ত বোধ করতে পারেন। মানসিকভাবে ভালো বোধ করবেন না। এই রাশির শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন না। কোর্ট-কাছারির মামলাও সামনে আসতে পারে। এই সময়ে আপনার ব্যয় বৃদ্ধি পাবে।

মীন রাশির উপর বুধের গোচরের প্রভাব

মীন রাশির উপর বুধের গোচরের প্রভাব

বুধের গোচর মীন রাশির জাতকদের জন্য ফলদায়ক হবে। মনের ইচ্ছা পূরণ হতে পারে। ভাই-বোনের সহযোগিতা পাবেন। চাকুরিজীবীদের এই সময়টি ভালো কাটবে। আয় বাড়বে। আপনার স্বাস্থ্য ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। এই রাশির শিক্ষার্থীরাও ভালো ফলাফল পেতে পারেন।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion