Budh Gochar 2023: চন্দ্রের রাশিতে বুধের প্রবেশ, ভাগ্য খুলবে কিছু জাতকের, বিপদের আশঙ্কা কোন রাশির?

Budh Gochar 2023: গ্রহের রাজকুমার বুধ ৮ জুলাই কর্কট রাশিতে প্রবেশ করেছে। চন্দ্রের রাশি কর্কটে বুধের আগমন সমস্ত রাশির ক্যারিয়ার ও আর্থিক জীবনে বিশেষ প্রভাব ফেলবে। বুধের এই গোচরের প্রভাবে অনেক রাশির ভাগ্য খুলে যেতে পারে এবং কারুর জীবনে সমস্যার শেষ থাকবে না।

জ্যোতিষ শাস্ত্রে বুধকে বুদ্ধি, বাণী, ব্যবসার কারক গ্রহ বলা হয়। বুধের রাশি পরিবর্তন কোন কোন রাশির জন্য শুভ, আর কাদের জন্য অশুভ, জেনে নিন।

Mercury Transit In Cancer

মেষ রাশিতে বুধ গোচরের প্রভাব

মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য বুধের এই গোচর খুব একটা অনুকূল হবে না। পারিবারিক সমস্যা বাড়তে পারে। কর্মজীবনে সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম অনুযায়ী সাফল্য না পাওয়ায় আপনি হতাশ হবেন। ব্যবসায়ীরা খুব ভেবেচিন্তে যে কোনও সিদ্ধান্ত নিন, অন্যথায় ক্ষতি হতে পারে। ব্যবসায় ওঠানামা দেখা দিতে পারে। যে কোনও কাজ করার আগে খুব সতর্ক থাকুন।

বৃষ রাশিতে বুধ গোচরের প্রভাব

বুধের গমন বৃষ রাশির জাতকদের জন্য শুভ হবে। ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা এই সময় ভালো খবর পেতে পারেন। বিদেশে চাকরির জন্যও অফার আসতে পারে। ধন লাভের সুযোগ আসবে। পরিবারের সঙ্গে এই সময়টা ভালো কাটবে। আপনি তাদের প্রতিটি প্রয়োজন পূরণ করতে সক্ষম হবেন। এই সময় বাড়িতে কোনও শুভ কাজ হতে পারে।

মিথুন রাশিতে বুধ গোচরের প্রভাব

এই সময় অনেক ধরণের সমস্যার সম্মুখীন হতে পারেন। ধন লাভের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, তবেই সাফল্য পাবেন। আর্থিক ক্ষেত্রে অনেক সমস্যা আসতে পারে। আপনার সঞ্চিত অর্থ ব্যয় হতে পারে। ব্যবসায়ও সমস্যা দেখা দেবে। পারিবারিক জীবনেও অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। বাড়িতে বাদ-বিবাদ চলতে পারে।

কর্কট রাশিতে বুধ গোচরের প্রভাব

এই সময়ে কোনও কাজ করার জন্য খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। কোথাও যাত্রার সময় খুব সতর্ক থাকা উচিত। কিছু জাতকদের ট্রান্সফার হতে পারে। ব্যক্তিগত জীবনে অনেক সমস্যা দেখা দিতে পারে।

সিংহ রাশিতে বুধ গোচরের প্রভাব

বুধ গ্রহের প্রভাবে সিংহ রাশির জাতক জাতিকারা অনেক চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। কোনও কাজ সম্পূর্ণ করতে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। আর্থিক বিষয়ে ভালো ফলাফল পাবেন।

কন্যা রাশিতে বুধ গোচরের প্রভাব

বুধের গোচর কন্যা রাশির জন্য শুভ হবে। এই সময়ে অর্থ লাভ হতে পারে। পুরানো রোগ থেকে মুক্তি পাবেন। এই সময় ভাইদের সহযোগিতায় আপনার চাহিদা পূরণ হবে। চাকুরিজীবীদের সময়টি ভালো যাবে। ক্যারিয়ারে ভালো সুযোগ পাবেন। ব্যবসায় ভালো লাভ হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জনে সফল হবেন। বন্ধুদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে।

তুলা রাশিতে বুধ গোচরের প্রভাব

বুধের গমন তুলা রাশির জাতকদের জন্য শুভ হবে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের এই সময় ভালো লাভ হবে। লভ লাইফ খুব ভালো কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে মিলে কোনও নতুন প্রপার্টি কিনতে পারেন। এই সময়ে খুব বুদ্ধি করে অর্থ ব্যয় করুন।

বৃশ্চিক রাশিতে বুধ গোচরের প্রভাব

বুধের এই গোচর বৃশ্চিক রাশির জাতকদের জন্য শুভ হবে না। ক্যারিয়ারে সমস্যার সম্মুখীন হতে পারেন। প্রচুর অর্থ ব্যয় হবে। দাম্পত্য জীবনেও সমস্যা দেখা দিতে পারে। সন্তানদের সঙ্গে আপনার বিবাদ হতে পারে। এই সময়ে কাউকে টাকা ধার দেবেন না, অন্যথায় আপনার টাকা আটকে যেতে পারে।

ধনু রাশিতে বুধ গোচরের প্রভাব

লভ লাইফে সমস্যা দেখা দিতে পারে। এই সময়ে আপনার বিরোধীরা আপনাকে সমস্যায় ফেলতে পারে। ব্যয় বাড়তে পারে। ভালো উপার্জন সত্ত্বেও জীবনে সুখ-সমৃদ্ধি থাকবে না।

মকর রাশিতে বুধ গোচরের প্রভাব

বুধের গোচর মকর রাশির জন্য খুব শুভ হবে। এই সময়ে আপনি বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন। চাকুরিজীবীরা নতুন সুযোগ পাবেন এবং তাঁদের সমস্ত সমস্যা দূর হবে। অর্থ উপার্জনে সাফল্য আসবে। বিনিয়োগের ক্ষেত্রে লাভ হবে। আপনি দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি পাবেন। এই সময় ধর্ম কর্মের কাজে আগ্রহ থাকবে এবং দান-পুণ্যের কাজে প্রচুর ব্যয় হবে। ব্যবসায় ভালো লাভ হবে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করতে পারেন।

কুম্ভ রাশিতে বুধ গোচরের প্রভাব

এই সময়ে অর্থ লাভ হতে পারে। পেশাগত জীবনে সবকিছু ঠিকঠাক যাবে। তবে ব্যবসার ক্ষেত্রে বিরূপ প্রভাবের সম্মুখীন হতে পারেন। এই সময়ে আপনার প্রতিপক্ষের সঙ্গে লড়াই কঠিন হতে পারে। ব্যবসায় সমস্যা বাড়তে পারে এবং আপনাকে অযাচিত পরিণতির সম্মুখীন হতে হতে পারে।

মীন রাশিতে বুধ গোচরের প্রভাব

মীন রাশির জাতকদের জন্য বুধের এই গোচর শুভ হবে। অফিসে আপনার কাজ প্রশংসিত হবে। এই জাতরা তাদের ক্যারিয়ার নিয়ে বেশ সন্তুষ্ট হবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে। আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে পারবেন। বন্ধুদের সঙ্গে কোথাও যাওয়ার কথা ভাবতে পারেন। এই সময় আপনি আপনার কঠোর পরিশ্রমের জোরে সাফল্য অর্জন করবেন।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion