Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Budh Gochar 2023: কর্কটে বুধের গোচর, ক্যারিয়ারে উন্নতি হবে ৪ রাশির জাতকদের!
জ্যোতিষশাস্ত্রে বুধকে গ্রহের রাজপুত্র বলা হয়েছে। বুদ্ধি, বাণী, ব্যবসা, যোগাযোগ ও তর্কশক্তির কারক গ্রহ বুধ। বুধের অবস্থান পরিবর্তন সমস্ত রাশির জাতকদের জীবনেই বিশেষ প্রভাব ফেলে।
আগামী ৮ জুলাই মিথুন থেকে কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে গ্রহের রাজকুমার। বুধের এই গোচর ১২ রাশির ক্যারিয়ার, অর্থনৈতিক অবস্থা, বক্তৃতা এবং বুদ্ধিমত্তার উপর বড় প্রভাব ফেলবে।

তবে বুধ কর্কট রাশিতে গমনের ফলে ৪ রাশির জাতকদের বিশেষ লাভ হবে। আসুন জেনে নেওয়া যাক, ৮ জুলাই বুধের রাশি পরিবর্তনে কোন কোন জাতকদের কপাল খুলতে চলেছে।
কন্যা রাশিতে বুধ গোচরের প্রভাব
বুধের রাশি পরিবর্তন কন্যা রাশির জাতকদের জন্য খুবই শুভ হবে। ক্যারিয়ারে উন্নতি হবে। যারা বিদেশে চাকরি করতে ইচ্ছুক, তারা সুখবর পেতে পারেন। চাকুরিজীবীদের বেতন বাড়বে। ব্যবসায় লাভ হবে।
তুলা রাশিতে বুধ গোচরের প্রভাব
যাঁরা বিদেশ যেতে ইচ্ছুক, তাদের ইচ্ছা পূরণ হতে পারে। চাকুরিজীবীরা কঠোর পরিশ্রমের ভাল ফলাফল পেতে পারেন। পদোন্নতি হতে পারে। চাকরির ভাল সুযোগ পেতে পারেন। অর্থ লাভ হতে পারে। এই সময়ে আপনার প্রতিপক্ষ দুর্বল থাকবে।
মকর রাশিতে বুধ গোচরের প্রভাব
কর্কট রাশিতে বুধের আগমনে এই জাতকদের কপাল খুলবে। চাকুরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ক্যারিয়ারের দিক দিয়ে এই সময়টা খুব ভাল যাবে। এই সময়ে আপনি আপনার কঠোর পরিশ্রমের সঠিক ফলাফল পাবেন। বিদেশে চাকরির সুযোগও পেতে পারেন। আর্থিক অবস্থা ঠিক থাকবে। অর্থ লাভের কারণে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন।
মীন রাশিতে বুধ গোচরের প্রভাব
অফিসের পরিবেশ খুব ভাল থাকবে। বিদেশে চাকরির সুযোগ পেতে পারেন। এই রাশির অবিবাহিতদের জাতকদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications