Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
মেষ রাশিতে গোচর হতে চলেছে বুধের, কেমন প্রভাব পড়বে আপনার রাশিতে? জেনে নিন
৮ এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে গ্রহের যুবরাজ বুধ। ২৫ এপ্রিল পর্যন্ত এই রাশিতেই বিরাজ করবে। বুধের এই ট্রানজিট কিছু রাশির জন্য লাভদায়ক হবে, আবার কিছু রাশির জাতকদের সমস্যা বাড়তে পারে।

আসুন জেনে নেওয়া যাক, বুধের মেষ রাশিতে প্রবেশের ফলে সমস্ত রাশির উপর কেমন প্রভাব পড়তে চলেছে।

মেষ রাশি
ব্যবসায়ীদের বিনিয়োগের জন্য এটি উপযুক্ত সময়। আয়ের একটি নতুন উৎস পাবেন, যে কারণে অর্থ সংক্রান্ত সমস্যাগুলির সমাধান হবে। নিজেকে ফিট এবং সুস্থ রাখতে, খাওয়াদাওয়ার প্রতি মনোযোগ দিন এবং নিয়মিত ব্যায়াম করুন।

বৃষ রাশি
ভাগ্যের সঙ্গ পাবেন এবং এই সময়ে আপনার খ্যাতি বৃদ্ধি পাবে। যে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন তাঁরা ভাল ফলাফল পাবেন। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করলে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। ব্যবসায়ীদের জন্য সময়টি ভাল। লভ লাইফ ভালই কাটবে। স্বাস্থ্য ঠিক রাখতে, জাঙ্ক ফুড থেকে দূরে থাকুন।

মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকারা এই সময়ে খুব ক্রিয়েটিভ হবে এবং কর্মক্ষেত্রে আপনার দক্ষতা দিয়ে সবাইকে মুগ্ধ করবেন। ব্যবসায়ীরা লাভবান হবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। নতুন উৎস থেকে অর্থ উপার্জনের সুযোগ পাবেন। এই সময় আপনি আপনার পরিবারের পূর্ণ সাপোর্ট পাবেন। এই সময়ে আপনি সুস্থ থাকবেন।

কর্কট রাশি
চাকুরিজীবীদের বদলি হতে পারে। ব্যবসায়ীরা এই সময়ে কিছু ভাল ডিল করতে পারেন। পিতার সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে।

সিংহ রাশি
কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। আর্থিক দিক ঠিকঠাক থাকবে। আপনি আপনার পরিবার এবং বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটাবেন। স্বাস্থ্য ভাল থাকবে।

কন্যা রাশি
কর্মক্ষেত্রে বাধা আসতে পারে। এই সময়ে আপনি কাঙ্ক্ষিত ফল পাবেন না। আর্থিক অবস্থা ভাল থাকবে। বাবার স্বাস্থ্যের যত্ন নিন। আপনার স্বাস্থ্যেরও যত্ন নিন।

তুলা রাশি
ব্যবসায়ীদের এই সময়টা খুব ভাল যাবে। যাঁরা বিদেশে নতুন চাকরির সুযোগ খুঁজছেন, তাঁরা কাঙ্খিত ফলাফল পাবেন। এই সময়কালে ব্যয় হতে পারে এবং অর্থ উপার্জনের সুযোগও পাবেন। আপনি এনার্জিতে পূর্ণ থাকবেন।

বৃশ্চিক রাশি
কেরিয়ারে ভাল ফলাফল পাবেন না। এই সময়ে বন্ধু এবং পরিবারের সাপোর্ট পাবেন। ত্বকের কোনও সমস্যা বা অ্যালার্জি হতে পারে।

ধনু রাশি
কর্মক্ষেত্রে আপনি ভাল জায়গা তৈরি করে নিতে সক্ষম হবেন। নির্ধারিত সময়ের মধ্যেই আপনার কাজ শেষ করবেন। ব্যবসায়ীরা এই সময় বিনিয়োগ করতে পারেন। ব্যক্তিগত জীবন স্বাভাবিক থাকবে।

মকর রাশি
আপনার কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার কারণে অফিসে সম্মান পাবেন। আপনার কাজের প্রশংসা করা হবে। এই সময় পরিবার এবং বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটাবেন। সম্পত্তি সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন। এই সময় কাশি-সর্দি হতে পারে।

কুম্ভ রাশি
এই সময়ের মধ্যে ছোটো যাত্রার সুযোগ আসতে পারে। সমাজে প্রতিপত্তি অর্জন করতে সক্ষম হবেন। খুব ভেবেচিন্তে অর্থ ব্যয় করুন, অন্যথায় ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। এই সময়ে আপনি সুস্থ থাকবেন।

মীন রাশি
এই সময়ে ব্যবসায়ীরা লাভবান হবেন। আপনি আপনার পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন। বিবাহিত জীবনে ছোটোখাটো বিবাদ হতে পারে, তবে সবকিছু আবার ঠিকঠাক হয়ে যাবে। স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে।



Click it and Unblock the Notifications