Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Budh gochar 2023: ফেব্রুয়ারির শেষে শনির রাশিতে বুধ! কোন রাশিতে কেমন প্রভাব পড়বে?
শাস্ত্র মতে, নির্দিষ্ট সময় অন্তর সব গ্রহ অবস্থান পরিবর্তন করে। এক রাশি থেকে অন্য রাশিতে গ্রহের গোচর সমস্ত রাশির উপর প্রভাব ফেলে। জ্যোতিষ গণনা বলছে, ফেব্রুয়ারির শেষে অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে বুধের প্রবেশ হবে। এই গ্রহকে বুদ্ধি, যুক্তি, বাণী, সাহসের কারক বলেই জানি। বুধ গ্রহ রাশি পরিবর্তন করলে সব রাশির জাতকদের উপরই বিশেষ প্রভাব ফেলে।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, বুধের এই গোচরে বহু রাশিতে ইতিবাচক প্রভাব পড়বে। আবার কিছু রাশির জীবনে ঘোর অমঙ্গল নেমে আসবে! আসুন দেখে নেওয়া যাক, কোন রাশিতে কেমন প্রভাব পড়তে চলেছে।

মেষ রাশিতে বুধ গোচরের প্রভাব
মেষ রাশির জাতকদের কঠোর পরিশ্রম সফল হতে পারে। চাকুরিজীবীদের জন্য সময়টি অনুকূল। আর্থিক অবস্থার উন্নতি হবে। পার্টনারশিপে ব্যবসা করা জাতকদের ভালো লাভ হতে পারে। মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও সাফল্য পাবেন। ভাই-বোনের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো থাকবে না। লভ লাইফেও সমস্যা দেখা দিতে পারে। শিক্ষার্থীদের এই সময়টি ভালো কাটবে।

বৃষ রাশিতে বুধ গোচরের প্রভাব
চাকুরিজীবীদের এই গোচরকাল ভালো কাটবে। সব কাজ সময়মতো সম্পন্ন হবে। অফিসে আপনি প্রশংসা পাবেন। এতে আপনার আত্মবিশ্বাস আরও বাড়বে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। এই সময় পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। ব্যবসায়ীদের এই সময়টি ভালো কাটবে। আটকে থাকা কাজগুলি সম্পন্ন হবে। অর্থ লাভের যোগ রয়েছে।

মিথুন রাশিতে বুধ গোচরের প্রভাব
মিথুন রাশির জাতকদের পেশাগত জীবনে কিছু পরিবর্তন আসতে পারে। ভাগ্যের সঙ্গ পাবেন। সমাজে আপনার মান-সম্মান বাড়বে। শেয়ারবাজারে বিনিয়োগের জন্য এই সময়টা ভালো। মানসিকভাবে খুব ভালো থাকবেন। ধর্ম-কর্মের কাজে আপনার আগ্রহ থাকবে।

কর্কট রাশিতে বুধ গোচরের প্রভাব
কর্কট রাশির জাতকদের বুধের গোচরকালে খুব সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে বেশি পরিশ্রম করতে হবে। বিদেশী কোম্পানিতে কর্মরতদের এই সময়টি ভালো যাবে। শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন হতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে সময়টি ভালো নয়। এই রাশির শিক্ষার্থীরা ভালো পারফর্ম করবে। উচ্চ রক্তচাপের রোগীরা একটু সতর্ক থাকুন।

সিংহ রাশিতে বুধ গোচরের প্রভাব
এই রাশির ব্যবসায়ীদের জন্য সময়টি অনুকূল। এই সময়ে আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন। সমাজে সুনাম বাড়বে। আদালত বা ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময়টি অনুকূল। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে।

কন্যা রাশিতে বুধ গোচরের প্রভাব
কন্যা রাশির অধিপতি স্বয়ং বুধ। বুধের এই গোচরকালে আপনার জীবনে নতুন সমস্যা আসতে পারে। তবে আপনি সব ধরনের ঝামেলা মোকাবেলা করতে পারবেন। কর্মক্ষেত্রে আপনি আপনার কাজ দিয়ে নিজের পরিচয় তৈরি করতে পারবেন। এই সময় হঠাৎ করে খরচ বেড়ে যেতে পারে। নতুন কোনও কাজে অর্থ বিনিয়োগ এড়িয়ে চলুন। পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে না। শিক্ষার্থীদের জন্য সময়টি অনুকূল। কম্পিটিটিভ পরীক্ষায় সাফল্য পেতে পারে।

তুলা রাশিতে বুধ গোচরের প্রভাব
কুম্ভ রাশিতে বুধের প্রবেশে এই জাতকদের আয় বৃদ্ধি পাবে। যাঁরা মিডিয়া, সাংবাদিকতা, অভিনয়, থিয়েটার, শিল্পকলা বা লেখালেখির সঙ্গে যুক্ত, তাঁদের পারফরম্যান্স উন্নত হবে। এই সময় আপনার সম্মান বৃদ্ধি পাবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। যাঁরা নতুন চাকরি খুঁজছেন, তাঁরা ভালো খবর পেতে পারেন। লভ লাইফ ভালো কাটবে।

বৃশ্চিক রাশিতে বুধ গোচরের প্রভাব
চাকুরিজীবীদের মনে চাকরি হারানোর ভয় থাকবে। নিজের কাজে আরও মনোযোগ দিন। সরকারি চাকুরিজীবীদের বদলি হতে পারে। নতুন সম্পত্তি কেনা বা সম্পত্তিতে বিনিয়োগের জন্য এই সময়টি শুভ। ঘরের পরিবেশ ভালো থাকবে। পরিবারে সকলের মধ্যে ঐক্য থাকবে। আর্থিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। পৈতৃক সম্পত্তি থেকে ভালো লাভ হতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনায় ঠিকমতো মনোযোগ দিতে পারবেন না।

ধনু রাশিতে বুধ গোচরের প্রভাব
বাড়িতে অতিথির আগমন হতে পারে। পরিবারের পরিবেশ ভালো থাকবে। বিবাহিত জীবনে কোনও সমস্যা দেখা দিতে পারে। চাকুরিজীবীদের এই সময়টি ভালো কাটবে। ক্যারিয়ারে উন্নতি হতে পারে।

মকর রাশিতে বুধ গোচরের প্রভাব
এই গোচরকালে আপনার কথাবার্তায় মাধুর্য বাড়বে। ব্যবসায়ীদের এই সময়টি খুব ভালো কাটবে। কোর্ট-কাছারির বিষয়ে সিদ্ধান্ত আপনার পক্ষে আসতে পারে। চাকুরিজীবীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফল পাবেন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের যত্ন নিন।

কুম্ভ রাশিতে বুধ গোচরের প্রভাব
চাকুরিজীবীদের খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সামান্য অবহেলা করলেই চাকরি নিয়ে টানাটানি হতে পারে। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। দাম্পত্য জীবনে মধুরতা থাকবে। শ্বশুরবাড়ির কাছ থেকে সহযোগিতা পেতে পারেন। শিক্ষার্থীদের জন্য সময়টি ভালো।

মীন রাশিতে বুধ গোচরের প্রভাব
বুধের গোচরকালে আপনার খরচ বাড়বে। যাঁরা বিদেশী কোম্পানিতে কাজ করছেন, তাঁদের পদোন্নতির সম্ভাবনা আছে। ব্যবসায়ীরাও বিদেশী যোগাযোগ থেকে ভালো লাভ পেতে পারেন। এই সময়ের মধ্যে বড় বিনিয়োগ না করাই ভালো। পরিবারে কলহ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন থাকবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications