Budh Rashi Parivartan 2022: মার্চের প্রথম সপ্তাহেই রাশি পরিবর্তন করবে বুধ, সমস্যা বাড়বে এই রাশির জাতকদের!

মার্চের ৬ তারিখ শনির রাশি কুম্ভে প্রবেশ করবে সবচেয়ে ছোটো গ্রহ বুধ। বুধের রাশি পরিবর্তনে কয়েকটি রাশির জাতকদের জন্য শুভ হবে, আবার কোনও কোনও রাশির জন্য অশুভ হবে। জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধি, ব্যবসা, বাণী, চাতুর্যের কারক গ্রহ মনে করা হয়।

Mercury Transit in Aquarius On 06 March 2022

আসুন জেনে নেওয়া যাক, বুধ গ্রহের কুম্ভ রাশিতে প্রবেশের কারণে কোন রাশির উপর কেমন প্রভাব পড়তে পারে।

মেষ রাশি

মেষ রাশি

চাকুরিজীবীদের জন্য সময়টি অনুকূল হবে। আপনি যদি কঠোর পরিশ্রম করেন তবে ভাল ফল পাবেন। ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ করতে পারেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের লাভ হবে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে, তবে আপনার প্রেমের জীবনে কিছু সমস্যা দেখা দেবে।

বৃষ রাশি

বৃষ রাশি

কর্মক্ষেত্রে আপনি আপনার কাজ সময়মতো সম্পন্ন করতে সক্ষম হবেন। ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারেন এবং অবশ্যই লাভ পাবেন। আপনি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে ভাল সময় কাটাবেন। আপনার বাড়ির পরিবেশ ভালো থাকবে।

মিথুন রাশি

মিথুন রাশি

পেশাগত দিক দিয়ে আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন। যারা বিদেশী সংস্থার সঙ্গে যুক্ত আছেন, এই সময়টা তাদের ভালো কাটবে। আপনার নতুন পরিকল্পনা এবং কৌশলগুলি থেকে ভাল ফল পাবেন। বাবার সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে।

কর্কট রাশি

কর্কট রাশি

কর্মক্ষেত্রে কাজ করার সময় সতর্ক থাকুন, আপনার শত্রুরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। আপনার যোগ্যতা প্রমাণের জন্য আপনাকে অতিরিক্ত প্রচেষ্টা করতে হবে। যারা বহুজাতিক কোম্পানিতে কাজ করছেন, তাদের এই সময় ভালো যাবে। আধ্যাত্মিকতার প্রতি আপনার প্রবল ঝোঁক থাকতে পারে। এই সময় প্রিয়জনের সাপোর্ট পাবেন না, এতে আপনি আঘাত পেতে পারেন। শিক্ষার্থীরা আশানুরূপ ফল পাবে।

সিংহ রাশি

সিংহ রাশি

ব্যবসায়ীদের সময়টা ভাল কাটতে পারে। আপনার যদি কোনও বিজনেস পার্টনার থাকে, তাহলে ভাল ফল পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক উন্নত হবে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন। আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করেন, তবে ভাল ফলাফল পাবেন।

কন্যা রাশি

কন্যা রাশি

এই সময়ে আপনি আপনার কঠোর পরিশ্রমের ভাল ফল পাবেন। ব্যাঙ্কিং, অ্যাকাউন্টস বা মামলা-মোকদ্দমার সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য এই সময়টি শুভ। আপনি যদি আপনার চাকরি পরিবর্তন করার পরিকল্পনা করেন, তবে এটি সঠিক সময়। ব্যবসায়ীদের বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। এই সময়ে আপনার স্বাস্থ্যের যত্ন নিন।

তুলা রাশি

তুলা রাশি

চাকুরিজীবীরা তাদের দক্ষতা দেখানোর সুযোগ পাবেন, বিশেষ করে যারা মিডিয়া, থিয়েটার ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত, তারা এই সময়ে ভাল ফল পেতে পারেন। এই গোচর শিক্ষার্থীদের জন্য শুভ হবে। আপনি যদি রিলেশনশিপে থাকেন, তবে এই সময়টি আপনার পক্ষে অনুকূল হবে। আপনি তীর্থযাত্রায় যেতে পারেন এবং আপনার আধ্যাত্মিকতার দিকে আগ্রহ বাড়তে পারে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি অনুকূল। যারা সরকারি চাকরি করছেন, তাদের বদলি হতে পারে। এই সময়ে পরিবারের সাপোর্ট পাবেন। বাড়ির পরিবেশ ভাল থাকবে। বাড়ির সাজসজ্জা পাল্টাতে পারেন এবং এর জন্য আপনার বেশ কিছু টাকা খরচ হবে। এই সময়ে আপনাকে আপনার মায়ের যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। গাড়ি কেনার জন্য এটি সঠিক সময়।

ধনু রাশি

ধনু রাশি

এই সময়ে আপনার পদোন্নতি বা ইনক্রিমেন্ট হতে পারে। আপনি আপনার ভাইবোন বা সহকর্মীদের সঙ্গে কোথাও যাওয়ার পরিকল্পনা করতে পারেন।

মকর রাশি

মকর রাশি

আপনি নতুন ব্যবসায়িক চুক্তি করতে পারেন, যা ভবিষ্যতে ভাল ফল দেবে। যারা চাকরি খুঁজছেন তারা প্রত্যাশা অনুযায়ী ফল পেতে পারেন। এই সময়ে আপনি সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন। যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন, তারা আর্থিক লাভ করবেন। মায়ের সঙ্গে আপনার ঝামেলা হতে পারে, কিন্তু বাবার সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

কর্মক্ষেত্রে আপনার সহকর্মী এবং বস আপনার কঠোর পরিশ্রমের প্রশংসা করবে। ফ্যামিলি প্ল্যানিং করার জন্য এটাই সঠিক সময়। যারা রিলেশনশিপে আছেন, তাদের এই সময়টি ভালো কাটবে।

মীন রাশি

মীন রাশি

যারা বহুজাতিক কোম্পানিতে চাকরি করছেন, তাদের জন্য এই সময়টি অনুকূল। এই সময়ে বেতন বৃদ্ধি হতে পারে। যেসব ব্যবসায়ী বিদেশী বাজারে বিনিয়োগ করেছেন তারা লাভবান হবেন। কাজের ব্যস্ততার কারণে আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাতে পারবেন না। যারা বিদেশে পড়তে চান তাদের জন্য এই সময়টি অনুকূল।

Story first published: Friday, March 4, 2022, 12:21 [IST]
X
Desktop Bottom Promotion