Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
একই দিনে বুধের রাশি পরিবর্তন এবং গজকেশরী রাজযোগ, মালামাল হবে ৬ রাশির!
জুনের ৭ তারিখ মেষ থেকে বেরিয়ে বৃষ রাশিতে গমন করবে গ্রহের রাজকুমার বুধ। আবার এ দিনই মকর রাশিতে চন্দ্র ও বৃহস্পতি মিলে গজকেশরী রাজযোগ তৈরি করবে। জ্যোতিষশাস্ত্রে এই যোগকে অত্যন্ত শুভ বলে মানা হয়।
বুধের রাশি পরিবর্তন এবং গজকেশরী রাজযোগের প্রভাব মেষ থেকে মীন সমস্ত রাশির উপরই পড়বে। এর ফলে ৬ রাশির জাতকদের বিশেষ লাভ হতে চলেছে। কেরিয়ার ও ব্যবসায় ভাল উন্নতির যোগ রয়েছে। জেনে নিন, বুধ গোচর ও গজকেশরী যোগের প্রভাবে কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন।

বৃষ রাশি
এই সময়ে আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। চাকরিতেও ভাল সুযোগ পাবেন। যারা বিদেশে চাকরি বা পড়াশোনা করতে চান, তাদের ইচ্ছা পূরণ হবে। পরিবারের সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সময়মতো সম্পন্ন করবেন। রোগ-ব্যাধি থেকে মুক্তি পাবেন এবং ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি হবে।
কর্কট রাশি
বিবাহিত জীবনে সুখ, শান্তি থাকবে। ব্যবসায় লাভ হবে। বিদেশে বসবাসরত আত্মীয়দের কাছ থেকে সুসংবাদ আসবে। এই সময়ে আটকে থাকা টাকা ফেরত আসার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের উন্নতি হবে। সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসা শুরু করার জন্য এই সময়টি উপযুক্ত।
কন্যা রাশি
আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। এই সময়ে চাকরিতে নতুন ভাল সুযোগ আসবে। পারিবারিক পরিবেশ ঠিকঠাক থাকবে। সকল সদস্যের মধ্যে সমন্বয় ভাল থাকবে। ভাগ্যের সঙ্গ পাবেন। যে কারণে আটকে থাকা কাজগুলি সম্পন্ন হবে। ব্যবসায় লাভ পেতে চাইলে আপনার কৌশল পরিবর্তন করুন। যারা নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন, তারা ভাল সুযোগ পাবেন। দাম্পত্য জীবনে প্রেম-ভালবাসা বজায় থাকবে।
তুলা রাশি
এই সময়ে পেশাগত এবং ব্যক্তিগত জীবন ভাল কাটবে। ব্যবসায় উন্নতি হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। পারিবারিক পরিস্থিতি ঠিক থাকবে। সমাজে আপনার মান-সম্মান বৃদ্ধি পাবে। এই সময়ে যদি কোথাও বিনিয়োগ করার পরিকল্পনা করেন, তবে তাতে ভাল লাভ পাবেন। সন্তানের অগ্রগতি দেখে মন খুশি হবে। অর্থ সঞ্চয়ের করতে পারবেন।
মকর রাশি
এই সময়ে আর্থিক অবস্থা ঠিকঠাক থাকবে। চাকুরিজীবীদের বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। যারা সরকারী পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা ভাল ফলাফল পাবেন। যারা চাকরি খুঁজছেন, তারা সুখবর পেতে পারেন। পরিবারের সঙ্গে সময়টা ভাল কাটাবে। বিবাহিত জাতকদের এই সময়টি খুব ভাল কাটবে। এই সময়ে নতুন অতিথির আগমন হতে পারে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। দাতব্য কাজে অংশগ্রহণ করবেন।
মীন রাশি
ক্যারিয়ারে উন্নতি হবে। বিদেশ থেকেও চাকরির ভাল সুযোগ আসবে। যারা বিদেশে থাকতে চান, তাদের ইচ্ছা পূরণ হবে। এই সময়ে বিনিয়োগ থেকে ভাল রিটার্ন আসবে। সন্তানের ক্যারিয়ার সংক্রান্ত ভাল খবর পাবেন। লভ লাইফ ভাল কাটবে। জমিজমা কেনার ইচ্ছা পূরণ হবে। গুরুজনের আশীর্বাদ পাবেন।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications