বুধ ও শনির সপ্তম দৃষ্টিতে কপাল খুলবে ৪ রাশির, পূরণ হবে সকল ইচ্ছা!

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, সমস্ত গ্রহ একটি নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করে। বিভিন্ন রাশিতে গোচরের সময় দুই শত্রু বা মিত্র গ্রহ পরস্পরের মুখোমুখি হয়ে থাকে। ১৮ সেপ্টেম্বর পরস্পরের মুখোমুখি অর্থাৎ পরস্পরের থেকে সপ্তম দৃষ্টিতে ভ্রমণ করবে। এই দুই গ্রহের এমন অবস্থানের ফলে সব রাশির উপরই শুভ-অশুভ প্রভাব পড়বে।

তবে বুধ ও শনির এমন অবস্থানে ভ্রমণের ফলে ৪ রাশির জাতকদের ভাগ্য চমকাবে। এই জাতকরা চাকরি ও ব্যবসায় সাফল্য পেতে পারেন। কারা এই তালিকায় জেনে নিন।

Mercury Saturn Face To Face

মেষ রাশি

বুধ ও শনির সপ্তম দৃষ্টিতে ভ্রমণ মেষ রাশির জাতকদের জন্য লাভদায়ক হবে। এই সময়ে আপনাদের উন্নতি সম্ভব। ধনসম্পদ লাভের যোগ রয়েছে। সব সমস্যা থেকে মুক্তি মিলবে। সন্তান সংক্রান্ত কোনও কষ্ট থেকে মুক্তি পেতে পারেন। আটকে থাকা কাজগুলিও এই সময় সম্পন্ন হবে।

বৃষ রাশি

বৃষ রাশির জাতকরাও এই সময় শুভ ফলাফল পাবেন। এই রাশির বেকার জাতকরা নতুন চাকরির সুযোগ পাবেন। কর্মজীবনে সাফল্য লাভ সম্ভব। আয়ের উৎস বৃদ্ধি হবে। আটকে থাকা কাজগুলি সম্পন্ন হবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে।

মিথুন রাশি

শনি ও বুধের মুখোমুখি অবস্থান মিথুন রাশির জাতকদের জন্য শুভ ফলদায়ী হবে। এই সময়ে আপনি ভাগ্যের সঙ্গ পাবেন। ব্যবসায়ীদের এই সময়টি ভাল কাটবে। বিদেশে চাকরির সুযোগ আসতে পারে। চাকরিতে পদোন্নতি ও বেতনবৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

তুলা রাশি

বুধ ও শনির কারণে তুলা রাশির জাতকরা ভাল ফলাফল পাবেন। ভাগ্যের সঙ্গ পাবেন। এই সময় সব কাজে সাফল্য পাবেন। ব্যবসায়ীদের ভাল লাভ হবে। এ সময় আপনার সব ইচ্ছা পূরণ হবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Friday, September 15, 2023, 21:25 [IST]
X
Desktop Bottom Promotion