Budh Uday 2023: বুধের উদয়ে ভাগ্য চমকাবে ৩ রাশির, পূরণ হবে মনের সব ইচ্ছা!

Budh Uday 2023: অক্টোবর মাসের পয়লা তারিখে রাশি পরিবর্তন করেছে বুধ। এ দিন স্বরাশি কন্যায় প্রবেশ করেছে এই গ্রহ। এর পর ৮ অক্টোবর কন্যা রাশিতে অস্ত গেছে বুধ। আগামী ১৬ নভেম্বর উদিত হবে গ্রহের যুবরাজ।

জ্যোতিষ মতে, কোনও গ্রহ অস্ত গেলে তার প্রভাব কমে যায়। উদয় হওয়ার পর পুনরায় শক্তি সঞ্চয় করে সেই গ্রহ। ১৬ নভেম্বর বুধ উদয়ের ফলে বেশ কিছু রাশির জাতকরা লাভবান হবেন। ক্যারিয়ার ও ব্যবসায় উন্নতি হতে পারে। আকস্মিক ধন লাভের সম্ভাবনা প্রবল।

Budh Uday 2023

কর্কট রাশি (Cancer)

বুধ গ্রহের উদয়ে কর্কট রাশির জাতকদের ভাগ্যোদয় হবে। বাড়ি, গাড়ি ও সম্পত্তির সুখ লাভ করবেন। ব্যবসায় ভালো লাভ হবে। ব্যবসায় উন্নতি হবে। মায়ের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে।

তুলা রাশি (Libra)

তুলা রাশির জাতকদের উপর বুধ গ্রহের শুভ প্রভাব দেখা দেবে। ভাগ্যের সঙ্গ পাবেন এই জাতকরা। আকস্মিক ধন লাভের যোগ রয়েছে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। ব্যবসায় ভালো লাভ হবে। বিনিয়োগ থেকে ভালো লাভ হবে। এই সময় আপনার কথাবার্তায় সকলে মুগ্ধ হবেন। অর্থ সঞ্চয় করতে সফল হবেন।

মকর রাশি (Capricorn)

বুধ উদয়ে মকর রাশির জাতকদের আয় বাড়বে। অর্থ উপার্জনের পাশাপাশি সঞ্চয় করতেও সফল হবেন। পৈতৃক সম্পত্তি থেকে লাভ হবে। সন্তান সংক্রান্ত কোনও সুসংবাদ আসতে পারে। শেয়ার বাজার, বেটিং ও লটারি থেকে ভালো লাভ হতে পারে। আপনার কোনও গুরুত্বপূর্ণ পরিকল্পনা থাকলে, তাও এ সময়ে সফল হবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion