Budh Uday 2023: বুধ উদয়ে সুসময় শুরু হবে এই ৬ রাশির! তালিকায় আপনার রাশি আছে কি?

১৩ জানুয়ারী ধনু রাশিতে উদিত হবেন গ্রহের রাজকুমার এবং ১৮ জানুয়ারী ধনু রাশিতেই সোজা পথে চলতে শুরু করবে বুধ। এর পর ৭ ফেব্রুয়ারি ধনু ছেড়ে মকরে প্রবেশ করবে এই গ্রহ। জ্যোতিষশাস্ত্র অনুসারে, মিথুন ও কন্যা রাশির অধিপতি বুধকে বুদ্ধি, বাণী ও ব্যবসার কারক গ্রহ মনে করা হয়।

Mercury Rise In Sagittarius on 13th January 2023

বুধের উদয়ের ফলে ৬ রাশির জাতক জাতিকাদের ক্যারিয়ার এবং ব্যবসায় ভালো লাভ হবে। দেখে নিন, বুধের প্রভাবে কোন কোন রাশি লাভবান হবে-

মিথুন রাশি

মিথুন রাশি

পার্টনারশিপে করা কাজে লাভ হতে পারে। যারা নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন, এই সময়টি তাদের জন্য লাভদায়ক হবে। চাকুরিজীবীরা তাদের পরিশ্রমের ফল পাবেন। মায়ের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং আপনি তাঁর সহযোগিতা পাবেন। যারা রিলেশনশিপে আছেন, এই সময়ে তাদের বিয়ের তারিখ ফাইনাল হতে পারে।

সিংহ রাশি

সিংহ রাশি

এই সময়ে আপনি সমস্ত চ্যালেঞ্জ সাহসের সাথে মোকাবেলা করবেন। যারা বিদেশী প্রতিষ্ঠানে পড়াশোনা করতে আগ্রহী, তাদের এই সময়ে ভালো লাভ হবে। সন্তানদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। পারিবারিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। শেয়ার বাজারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভালো লাভ হবে এবং আর্থিক স্থিতি ধীরে ধীরে মজবুত হবে। আপনার স্বাস্থ্যের উন্নতি হবে।

তুলা রাশি

তুলা রাশি

যারা জমিজমা বা গাড়ি কেনার পরিকল্পনা করছেন, তাদের ভালো লাভ হবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। আপনার সন্তানদের উন্নতি হতে পারে। ব্যবসায়ও ভালো উন্নতি হবে। কোনও কাজের জন্য বিদেশ যাওয়ার সুযোগ পাবেন। বিবাহযোগ্য ব্যক্তিদের জন্য প্রস্তাব আসতে পারে। পেশাগত জীবনে উন্নতির অনেক সুযোগ আসবে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই সময়ে আপনার ভালো লাভ হবে। প্রচুর অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। ব্যবসা প্রসারিত করতে চাইলে, এই সময়ে ভালো ফল পাবেন। জীবনসঙ্গীর সাহায্যে জমিজমা সংক্রান্ত সমস্যার অবসান হবে। আপনার খ্যাতি এবং মান-সম্মান বৃদ্ধি পাবে। তবে এই সময়ে আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া দরকার।

ধনু রাশি

ধনু রাশি

চাকুরিজীবীরা এই সময়ে ভালো ফলাফল পাবেন। পার্টনারশিপে যারা ব্যবসা করছেন, তাদের বড় লাভ হতে পারে। পরিবারের সদস্যদের পূর্ণ সহযোগিতা পাবেন। লভ লাইফ দারুণ কাটবে। পরিবারের কাছে আপনি আপনার রিলেশনশিপের কথা বলতে পারেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই সময়কালে আপনার আর্থিক লাভ হবে এবং কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে। যারা ক্যারিয়ার শুরু করছেন, তাদের জন্য এই সময়টি লাভদায়ক হবে। সামাজিক কাজে যুক্ত থাকলে আপনার সম্মান আরও বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে মিলে আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন। এই সময়ে কুম্ভ রাশির জাতক জাতিকারা ধর্মীয় কাজে আগ্রহী হবেন এবং দাতব্য কাজে অর্থ ব্যয় করবেন।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, January 11, 2023, 18:04 [IST]
X
Desktop Bottom Promotion