Budh Vakri 2022 : বক্রি হচ্ছে গ্রহের যুবরাজ বুধ, জেনে নিন কেমন প্রভাব পড়বে আপনার জীবনে

১০ সেপ্টেম্বর, শনিবার গ্রহের যুবরাজ বুধ কন্যা রাশিতে বক্রি হবে। ২ অক্টোবর পর্যন্ত থাকবে বুধের এই বক্রি অবস্থান, তারপরে কন্যা রাশিতেই মার্গী হবে। বুধের বক্রি চলনের প্রভাব ১২টি রাশির জাতক জাতিকাদের উপরই পড়বে।

Mercury Retrograde in Virgo 10 September 2022

চলুন জেনে নেওয়া যাক, বুধের কন্যা রাশিতে বক্রি হওয়ার কারণে আপনার রাশির উপর কেমন প্রভাব পড়তে চলেছে -

মেষ রাশি

মেষ রাশি

অফিসে সহকর্মীদের থেকে খুব সাবধান থাকুন। তারা আপনার বদনাম করার চেষ্টা করতে পারে। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই সময়টি ভাল কাটবে।

বৃষ রাশি

বৃষ রাশি

আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। তবে শেয়ার ব্যবসায়ীদের এই সময় খুব সতর্ক থাকতে হবে। অর্থ বিনিয়োগের জন্য এই সময়টি উপযুক্ত।

মিথুন রাশি

মিথুন রাশি

বাড়ি ডেকোরেশন করার জন্য এই সময়টা উপযুক্ত। এই সময়ে আপনার জীবনে সুখ, শান্তি বাড়বে। তবে কর্মক্ষেত্রে সময়টি খুব একটা ভাল কাটবে না।

কর্কট রাশি

কর্কট রাশি

ব্যবসায়ীদের কোনও চুক্তি করার আগে সমস্ত নথিপত্র ভাল ভাবে চেক করা উচিত। আপনার ব্যবসায়িক পরিকল্পনা নিজের কাছেই রাখুন। আপনার শত্রুদের থেকে সাবধান থাকুন। খুব সাবধানে কথাবার্তা বলুন এবং আপনার রাগ নিয়ন্ত্রণে রাখুন।

সিংহ রাশি

সিংহ রাশি

এই সময় পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা রয়েছে। খুব সাবধানে কথাবার্তা বলুন। শিক্ষার্থীদের এই সময়টি ভাল কাটবে।

কন্যা রাশি

কন্যা রাশি

কর্মক্ষেত্রে সাফল্য পেতে পারেন। আপনার শত্রুদের থেকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে তর্ক-বিতর্কে না জড়ানোর চেষ্টা করুন।

তুলা রাশি

তুলা রাশি

এই সময়ে আপনাকে আপনার কথাবার্তা এবং রাগ নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথায় বিপদে পড়তে পারেন। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

পরিবারে সুখ, শান্তি থাকবে এবং আপনি পরিবারের সঙ্গে সময় কাটাবেন। অসমাপ্ত কাজ এই সময় শেষ হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

ধনু রাশি

ধনু রাশি

কর্মক্ষেত্রে সময়টি ভাল কাটবে এবং আপনার কঠোর পরিশ্রম প্রশংসিত হবে। ব্যবসায়ীরা লাভবান হতে পারেন। খুব সাবধানে কথাবার্তা বলুন।

মকর রাশি

মকর রাশি

কোর্ট-কাছারির মামলায় আপনার পক্ষে রায় আসবে। ভাগ্যের সঙ্গ পাবেন। পরিবারে সুখ, শান্তি থাকবে। কর্মজীবনে সাফল্য পাবেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই সময় কাজের চাপ থাকবে। পিতা-মাতার সঙ্গে সম্পর্ক ভাল থাকবে না।

মীন রাশি

মীন রাশি

ব্যবসা সংক্রান্ত কোনও চুক্তিতে স্বাক্ষর করার আগে, প্রতিটি নথি ভালভাবে পড়ুন। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। রাগ নিয়ন্ত্রণে রাখুন।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Friday, September 9, 2022, 18:14 [IST]
X
Desktop Bottom Promotion