Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
১০ মে বৃষ রাশিতে বক্রি হবে বুধ, এই জাতকদের বাড়তে চলেছে সমস্যা!
মে মাস সর্বপ্রথম বুধের চলনে পরিবর্তন আসতে চলেছে। বুধ গ্রহ ১০ মে বৃষ রাশিতে বক্রি হবে এবং ৩ জুন পর্যন্ত এই অবস্থানেই থাকবে। দু'মাসের বেশি একই রাশিতে থাকবে বুধ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, একটি রাশিতে সাধারণত ২৩ দিন থাকে বুধ। এবার দু'মাস একই রাশিতে থাকার ফলে সমস্ত রাশির উপরই এর প্রভাব পড়বে।

আসুন জেনে নেওয়া যাক, ১০ মে বৃষ রাশিতে বুধের বক্রি হওয়ার কারণে ১২টি রাশির উপর কেমন প্রভাব পড়তে পারে -

মেষ রাশি
আপনার ক্রিয়েটিভ দক্ষতা বৃদ্ধি পাবে। ভাই-বোনের সঙ্গে কথোপকথনে কোনও সমস্যা হতে পারে। নতুন কিছুতে বিনিয়োগ করলে ক্ষতির সম্মুখীন হতে পারেন। চাকুরিজীবীরা সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ী ও ব্যাংকারদের জন্য সময়টি অনুকূল।

বৃষ রাশি
ভবিষ্যতের পরিকল্পনা করার জন্য এই সময়টি অনুকূল। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন এমন শিক্ষার্থীরা সাফল্য পাবেন। স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে এবং আপনার ঘুমের সমস্যায়ও হতে পারে।

মিথুন রাশি
এই সময় আপনি অনিদ্রার সমস্যায় ভুগতে পারেন। পুরানো রোগ থেকে মুক্তি পেতে পারেন। যাত্রা করতে পারেন। এই সময় খুব সাবধানে বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করুন।

কর্কট রাশি
ভাই-বোনের সঙ্গে বিবাদ হতে পারে। আপনি আগের প্রকল্পগুলি থেকে আয় করবেন, যেগুলি দীর্ঘদিন ধরে আটকে ছিল। ব্যবসায় বৃদ্ধি হবে।

সিংহ রাশি
বিনিয়োগ করার জন্য এটাই সঠিক সময়। ব্যবসায়িক অংশীদারদের থেকে সতর্ক থাকুন। এই সময়ের মধ্যে আপনার বাড়ির পরিবেশ খুব ভাল থাকবে না। পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। গাড়ি কিনতে বা বিক্রি করতে পারেন।

কন্যা রাশি
বসের সঙ্গে আপনার ভাল সম্পর্ক থাকবে। পুরানো ক্লায়েন্টদের সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। এই সময়ে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়বে।

তুলা রাশি
এই সময়টি আপনার জন্য অনুকূল এবং ভাল ফলাফলও পাবেন। যাঁরা শেয়ারবাজারে কাজ করছেন তাঁদের বিনিয়োগের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। এই সময় আপনি অ্যালার্জি, মানসিক চাপে ভুগতে পারেন। আপনি এমন কিছুর পিছনে আপনার সময় নষ্ট করতে পারেন যা আপনার কোনও উপকারে আসবে না। যাঁরা গবেষণা করছেন, তাঁদের এই সময়টি ভাল কাটবে।

বৃশ্চিক রাশি
জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক খুব একটা ভাল থাকবে না। জীবনসঙ্গীর স্বাস্থ্যের যত্ন নিন। যাঁরা অবিবাহিত, তাঁরা জীবনসঙ্গী পেতে পারেন। ব্যবসায়ীদের তাঁদের পার্টনারদের সঙ্গে কাজ করার সময় সাবধানে থাকতে হবে। এই সময়ে কাউকে টাকা ধার দেবেন না।

ধনু রাশি
এই সময় স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে। ব্যবসায়ীরা তাঁদের ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন।

মকর রাশি
শিক্ষার্থীদের জন্য সময়টি অনুকূল। তাঁরা সাফল্য পাবে। সন্তানের খারাপ স্বাস্থ্যের কারণে আপনি খুব চিন্তিত থাকবেন। যাঁরা বিদেশী কলেজে ভর্তির পরিকল্পনা করেন, তবে সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি।

কুম্ভ রাশি
বাড়ি মেরামত করার জন্য এটাই সঠিক সময়। বাড়ির পরিবেশ হতে পারে। আপনি যদি বাড়ি থেকে দূরে থাকেন, তবে শীঘ্রই আপনার পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন।

মীন রাশি
যাঁরা মিডিয়ার সঙ্গে যুক্ত, তাঁরা ভাল সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে খুব ভাল পারফরম্যান্স করবেন। এই সময়ে আপনার স্বাস্থ্য ভাল থাকবে।



Click it and Unblock the Notifications