ধনু রাশিতে বক্রী বুধ, ভাগ্যের তালা খুলবে ৩ রাশির, ধনসম্পত্তি লাভ সম্ভব!

জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধি, বাণী ও ব্যবসার কারক গ্রহ মনে করা হয়। বুধ শুভ অবস্থানে থাকলে আয় বৃদ্ধি পায় এবং ক্যারিয়ারে সাফল্য আসে। তবে জন্মকুণ্ডলীতে বুধের অবস্থান ঠিক না থাকলে জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে হয়।

১৩ ডিসেম্বর ধনু রাশিতে বক্রী চলন শুরু করেছে বুধ। নতুন বছর অর্থাত্‍ ২০২৪ সালের ২ জানুয়ারি বুধ মার্গী দশায় ফিরে আসবে। বুধের বক্রী চলনের প্রভাব মেষ থেকে মীন পর্যন্ত সব রাশির জাতকদের উপরেই পড়বে। তবে জ্যোতিষ গণনা বলছে, বুধের বক্রী দশায় ৩ রাশির জাতকদের ভাগ্যোদয় হতে চলেছে। জেনে নিন, কোন কোন রাশিতে শুভ প্রভাব পড়বে।

Mercury Retrograde

মিথুন রাশি

মিথুন রাশির জাতকদের এই সময়টা মোটামুটি যাবে। আপনার আত্মবিশ্বাস বাড়বে। এই সময়কালে পড়াশোনার প্রতি আরও আগ্রহী হবেন, যা অবশ্যই আপনার উপকারে আসবে। ব্যবসায়ীরা লাভবান হবেন। আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে পারেন।

ধনু রাশি

বুধের বক্র গতির প্রভাবে ধনু রাশির জাতকরা পড়াশোনায় বেশি আগ্রহী হবেন। আপনার খ্যাতি, প্রতিপত্তি ও সম্মান বৃদ্ধি পাবে। এই সময় আপনার খরচ কমবে। সম্পত্তিতে লাভবান হবেন। জমি কিনতে পারেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। অলস বোধ করবেন। জীবনসঙ্গীর স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।

কুম্ভ রাশি

বুধের বক্রী চলন কুম্ভ রাশির জাতকদের জন্য শুভ হবে। এই সময়ে আপনি মানসিক শান্তি পাবেন। এই সময়ে সম্পত্তিতে বিনিয়োগ করা লাভদায়ক হবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। পরিবারে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে।

এই রাশির জাতকরা সতর্ক থাকুন

বুধের বক্রী গতির সময়কালে মেষ, বৃষ, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, মকর ও মীন রাশির জাতকদের খুব সতর্ক থাকতে হবে। এই সময় নানা সমস্যা দেখা দেবে। ব্যবসায় লাভ হবে না। ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা ঠিক থাকবে না।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Saturday, December 16, 2023, 12:38 [IST]
X
Desktop Bottom Promotion