Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ডিসেম্বরের ১৩ তারিখ বক্রী হবে গ্রহের যুবরাজ, সতর্ক থাকা জরুরি ৩ রাশির!
জ্যোতিষশাস্ত্র মতে, নবগ্রহ নির্দিষ্ট সময় অন্তর রাশি পাল্টানোর পাশাপাশি গতিবিধিও পরিবর্তন করে। গ্রহগুলি বক্রী হয় এবং আবার মার্গী অবস্থায় ফিরে আসে। যার শুভ অশুভ প্রভাব পড়ে সমস্ত রাশির উপর। আগামী ১৩ ডিসেম্বর দুপুরে ধনু রাশিতে বক্রী চলন শুরু করবে গ্রহের যুবরাজ বুধ। নতুন বছরের প্রথমেই অর্থাত্ ২০২৪ সালের ২ জানুয়ারি বুধ মার্গী দশায় ফিরে আসবে।
বুধের এই বক্রী চলনের প্রভাব মেষ থেকে মীন পর্যন্ত সব রাশির জাতকদের উপরেই পড়বে। তবে জ্যোতিষ গণনা বলছে ৩ রাশির জাতকরা বুধের বক্রী দশার কারণে নানা সমস্যার মধ্যে দিয়ে যাবেন। জেনে নিন, কোন কোন রাশি রয়েছে এই তালিকায়।

মেষ রাশিতে বুধ গ্রহের প্রভাব
গ্রহের যুবরাজ বুধ মেষ রাশির তৃতীয় ও ষষ্ঠ ঘরের অধিপতি। এই রাশির নবম ঘরে বুধ বক্রী হবে। এই সময় আপনার কথাবার্তার উপর সংযম থাকবে না। যাঁরা শিক্ষা বা রাজনীতির সঙ্গে যুক্ত, তাঁদের সামনে একাধিক বাধা-বিপত্তি আসতে পারে। কর্মক্ষেত্রে ভালো ফলাফল পাবেন না। এই সময় খুব ভেবেচিন্তে কথাবার্তা বলুন, না হলে বড় সমস্যায় পড়বেন। নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। এই সময় আপনার ভাই ও বোনের সঙ্গে কোনও কারণে বিতর্ক হতে পারে।
কর্কট রাশিতে বুধ গ্রহের প্রভাব
কর্কট রাশির তৃতীয় ও দ্বাদশ ঘরের অধিপতি বুধ। কর্কট রাশির ষষ্ঠ ঘরে বুধ বক্রী হবে। বুধের প্রভাবে এই সময় জীবনে একের পর এক সমস্যা দেখা দেবে। আপনার সাহস ও আত্মবিশ্বাস হ্রাস পাবে। নানা কারণে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন আপনি। মিডিয়া, সোশ্যাল মিডিয়া বা সাহিত্যচর্চার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের সামনে নানা রকম বাধা-বিপত্তি আসবে। ছোটো ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক ঠিক থাকবে না। বক্রী বুধের প্রভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। এই সময় কোথাও যাত্রার সময় খুব সতর্ক থাকুন, না হলে সমস্যায় পড়বেন।
সিংহ রাশিতে বুধ গ্রহের প্রভাব
সিংহ রাশির একাদশ ও দ্বিতীয় ঘরের অধিপতি বুধ গ্রহ। এই রাশির পঞ্চম ঘরে বক্রী হবে গ্রহের যুবরাজ। এর ফলে শিক্ষাক্ষেত্রে নানা সমস্যার মুখে পড়তে হতে পারে সিংহ রাশির জাতকদের। এই সময় কোথাও বিনিয়োগ না করাই ভালো। কারণ বক্রী বুধের প্রভাবে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আর্থিক ভাবে এই সময় যতটা সম্ভব সাবধান থাকুন। কোনও রকম বড় বিনিয়োগ এড়িয়ে চলুন। আপনার কথাবার্তা ঠিক রাখুন। সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন, না হলে সমাজে আপনার সম্মান হানি হতে পারে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications