Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বুধ-রাহুর সংযোগে গঠিত হবে জড়ত্ব যোগ, নানা সমস্যা দেখা দেবে ৩ রাশির জীবনে!
২০২৪ সালে একাধিক গ্রহের গতিবিধি পরিবর্তন হতে চলেছে। গ্রহগুলির অবস্থান পরিবর্তনে বিভিন্ন শুভ ও অশুভ যোগও গঠিত হবে। জ্যোতিষ গণনা বলছে, আগামী বছর ৭ মার্চ সকালে মীন রাশিতে প্রবেশ করবে বুধ। এখানে আগে থেকেই বিরাজ করছে রাহু। মীন রাশিতে বুধ এবং রাহুর সংযোগের ফলে জড়ত্ব যোগ তৈরি হবে। জ্যোতিষশাস্ত্রে এই যোগকে অত্যন্ত অশুভ মনে করা হয়।
বুধ এবং রাহুর সংযোগে কিছু কিছু রাশির সমস্যা বাড়বে। আর্থিক লোকসান হবে। ক্যারিয়ারেও সমস্যা দেখা দিতে পারে। জেনে নিন, কোন কোন রাশির সমস্যা বাড়তে চলেছে।

মেষ রাশি (Aries)
মেষ রাশির দ্বাদশ স্থানে তৈরি হবে জড়ত্ব যোগ। যার অশুভ প্রভাব পড়বে এই রাশির জাতকদের ওপর। একের পর এক নানা সমস্যা লেগেই থাকবে। আপনার আত্মবিশ্বাস কমে যাবে। কর্মক্ষেত্রে ব্যর্থতার সম্ভাবনা রয়েছে। বাদ-বিবাদ বাড়তে পারে। এই সময় আর্থিক সমস্যাও হতে পারে। আর্থিক লোকসানের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকুন। অনিদ্রা, মানসিক অবসাদের সমস্যা বাড়তে পারে।
বৃশ্চিক রাশি (Scorpio)
বৃশ্চিক রাশির পঞ্চম স্থানে জড়ত্ব যোগ তৈরি হচ্ছে। যতদিন এই যোগ থাকবে, ততদিন আপনার জীবনে ছোটো-বড় সমস্যা লেগেই থাকবে। খরচ বাড়তে পারে। কোনও কারণে অধিক অবসাদগ্রস্ত হতে পারেন। এই রাশির ছাত্রছাত্রীরা সমস্যার সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে না।
মীন রাশি (Pisces)
মীন রাশিতেই বুধ ও রাহুর সংযোগ ঘটবে। এই রাশির লগ্ন স্থানে জড়ত্ব যোগ তৈরি হতে চলেছে। এ সময়ে অনেক চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে হবে। চাকুরিজীবীরা কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিবাদ হতে পারে। ব্যবসায় লোকসান হতে পারে। স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকবেন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications